মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশে দিলেন মা, ভ্রাম্যমাণ আদালতে সাজা
Why this classification
This incident was classified as gender-based violence in Brahmanbaria. Parties reported: Dulal Miah and Moti Miah. Reported by 2 sources.
Killed
0
Injured
0
Summary
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাদকের টাকা না পেয়ে ঘরবাড়ি ভাঙচুর ও নির্যাতন করায় দুই ছেলেকে প্রতিবেশীদের সহায়তায় আটক করে পুলিশে সোপর্দ করেছেন মা পারভীন আক্তার। পরবর্তীকালে ভ্রাম্যমাণ আদালত তাদের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
AI analysis
Category
Gender-Based Violence
Confidence
89% · severity 2
Parties involved
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 02/08/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
ছাত্রকে অমানবিক নির্যাতন / মাদ্রাসাশিক্ষক আত্মীয়, তাই মামলা করেনি পরিবার
সারাদেশ ছাত্রকে অমানবিক নির্যাতন মাদ্রাসাশিক্ষক আত্মীয়, তাই মামলা করেনি পরিবার × নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৩২ | প্রিন্ট সংস্করণ - অ + ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ছাত্রকে মারধরের অভিযোগে আটক মাদ্রাসাশিক্ষককে ১৬৪ ধারায় আদালতে পাঠিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার মুফতি ইব্রাহিম বিন মুজিব নামে ওই শিক্ষককে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, ওই শিক্ষক ভুক্তভোগী শিশুর আত্মীয় হওয়ায় তাঁর বিরুদ্ধে মামলা করতে রাজি হয়নি পরিবার। গত বুধবার সকালে উপজেলার কৃষ্ণনগর আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় নির্যাতনের শিকার হয় আব্দুল্লাহ (১১)। সে ওই মাদ্রাসার হাফেজি বিভাগের পঞ্চম শ্রেণির ছাত্র। তার বাবা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিরামপুর গ্রামের রমজান আলী ওরফে রুমান মিয়া কুয়েত প্রবাসী। আব্দুল্লাহর খালু মুফতি ইব্রাহিম বিন মুজিব মাদ্রাসাটির ভারপ্রাপ্ত নাজিমে তালিমাত (শিক্ষা সচিব)। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) মাদ্রাসায় ক্লাস শেষে বাড়ি চলে যায় আব্দুল্লাহ। মঙ্গলবার পর্যন্ত সে না ফেরায় ক্ষিপ্ত হয়ে মুফতি ইব্রাহিম বিন মুজিব বুধবার সকালে বাড়ি থেকে তাকে ধরে আনেন। মাদ্রাসায় এনে শিশুটিকে বেত দিয়ে একের পর এক আঘাত করতে থাকেন তিনি। এক পর্যায়ে অচেতন অবস্থায় রক্তাক্ত আব্দুল্লাহকে কৃষ্ণনগর বাজারে অবস্থিত বেসরকারি ক্লিনিকে ভর্তি করেন এলাকাবাসী। তারা বিক্ষোভ শুরু করলে পুলিশ মুফতি ইব্রাহিমকে থানায় নিয়ে যায়। মাদ্রাসার মুহতামিম (প্রধান শিক্ষক) মাওলানা মহিউদ্দিন আশরাফী বলেন, ‘যেহেতু ছাত্রের পরিবারের কোনো অভিযোগ নেই, সেহেতু আমাদের বিচার করার কোনো সুযোগ নেই। তবে এ ধরনের অত্যাচারী শিক্ষককে মাদ্রাসায় রাখা হবে না।’ পুলিশ সূত্র জানায়, ওই শিক্ষক ভুক্তভোগী শিশুর পরিবারের আত্মীয় হওয়ায় তারা কোনো অভিযোগ করেনি। এ বিষয়ে থানায় মুচলেকা দিয়েছেন শিশুটির মা। নবীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব কান্তি নাথ বলেন, জনতা আটক করে ওই মাদ্রাসাশিক্ষককে পুলিশের হাতে সোপর্দ করে। ভুক্তভোগীর পরিবার মামলা করতে রাজি না হলেও আইনি ধারাবাহিকতায় ১৬৪ ধারায় তাঁকে আদালতে পাঠানো হয়েছে। এখন এটি আদালতের সিদ্ধান্তের বিষয়। বিষয় : নির্যাতন আরও পড়ুন গৌরনদীতে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২ কুমিল্লায় ১০ আইনজীবীসহ ৪৯ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা পদ্মায় হার্ডিং ব্রিজের পিলারে নৌকার ধাক্কা, ছাত্রদলের সদস্যসচিব নিখোঁজ মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষক ও অধ্যক্ষ আটক সর্বশেষ গৌরনদীতে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২ কুমিল্লায় ১০ আইনজীবীসহ ৪৯ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা পদ্মায় হার্ডিং ব্রিজের পিলারে নৌকার ধাক্কা, ছাত্রদলের সদস্যসচিব নিখোঁজ ট্রাম্পকে ঘিরে ‘বাজি’ রিপাবলিকানদের মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষক ও অধ্যক্ষ আটক রাতদিন সিএনজি স্টেশনে গাড়ির দীর্ঘ লাইন আইয়ামে জাহেলিয়াতের যুগে সমাজে সবচেয়ে নাজুক অবস্থা ছিল নারীদের সাইবার সুরক্ষা আইনের খসড়ায় মতপ্রকাশের ব্যাপক ঝুঁকি রয়েছে: টিআইবি আরও পড়ুন ×
মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশে দিলেন মা, ভ্রাম্যমাণ আদালতে সাজা
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাদকাসক্ত দুই ছেলের দীর্ঘদিনের নির্যাতনে অতিষ্ঠ হয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন এক মা। পরে ভ্রাম্যমাণ আদালত দুই ভাইকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলার ধরমন্ডল গ্রামে এ ঘটনা ঘটে। এদিন প্রতিবেশীদের সহায়তায় দুই ছেলেকে আটক করে পুলিশে সোপর্দ করেন মা পারভীন আক্তার। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এরপর পুলিশ তাদের কারাগারে পাঠায়। দণ্ডপ্রাপ্তরা হলেন, ধরমন্ডল গ্রামের মৃত আজদু মিয়ার ছেলে দুলাল মিয়া (৪৫) ও মতি মিয়া (২৬)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারভীন আক্তারের পাঁচ ছেলের মধ্যে দুলাল ও মতি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের অর্থ জোগাড় করতে তারা প্রায়ই বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ান। পরিবার তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে নানা উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি। বরং সময়ের সঙ্গে সঙ্গে তারা আরও বেপরোয়া হয়ে ওঠেন এবং মায়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকেন। আরও পড়ুন বাড়িতে ঢুকে কৃষককে গুলি করে হত্যা ঘটনার দিন সকালে দুই ভাই মায়ের কাছে মাদক কেনার জন্য টাকা দাবি করেন। পারভীন আক্তার টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা ঘরের আসবাবপত্র ভাঙচুর করেন এবং মাকে হত্যার হুমকি দেন। একপর্যায়ে নিরুপায় হয়ে তিনি প্রতিবেশীদের সহায়তায় দুই ছেলেকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিন বলেন, ভ্রাম্যমাণ আদালতের কাছে তারা দোষ স্বীকার করায় দুলাল ও মতি মিয়াকে প্রত্যেককে ছয় মাস করে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
