ফেসবুক পোস্ট নিয়ে দ্বন্দ্ব, ভৈরবে সংঘর্ষে আহত ২০

AI-classifiedconfidence 85%

Why this classification

This is a real, recent physical clash in Bhairab, Kishoreganj, in which two families fought with tethas and bricks and about 20 people were injured. The article reports one specific incident on 7 May 2026, not a summary or a reaction to an earlier event.

Reported by:SamakalSingle source
07/05/26•ভবানীপুরের সোলায়মানপুর, শ্রীনগর ইউনিয়ন

Killed

0

Injured

30

Summary

কিশোরগঞ্জের ভৈরবে ফেসবুক পোস্ট নিয়ে দ্বন্দ্বের জেরে ৭ মে ২০২৬ (বৃহস্পতিবার) সকালে একই বংশের দুই পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র, টেঁটা ও ইটপাটকেল দিয়ে ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়, যাতে নারী-পুরুষসহ কমপক্ষে ২০ জন আহত হন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থার কথা জানানো হয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 6

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

উজ্জ্বল মিয়া (মধু মুন্সি বাড়ি)মাসুম মিয়া (দিল মুহাম্মদের বাড়ি)মুক্তার মিয়া (দিল মুহাম্মদের বাড়ি)ইসমাইল মিয়া (দিল মুহাম্মদের বাড়ি)ভৈরব থানার এসআই শক্তিপদ মৃধাসোলায়মানপুরের বাসিন্দা কাজল মিয়া

Tags

Family FeudClash

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 30

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 07/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 07/05/26open original ↗

ফেসবুক পোস্ট নিয়ে দ্বন্দ্ব, ভৈরবে সংঘর্ষে আহত ২০

ফেসবুক পোস্ট নিয়ে দ্বন্দ্ব, ভৈরবে সংঘর্ষে আহত ২০ কিশোরগঞ্জের ভৈরবে সংঘর্ষের সময় অস্ত্র নিয়ে মহড়া। বৃহস্পতিবার সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুরের সোলায়মানপুরে। ছবি: সংগৃহীত ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা প্রকাশ: ০৭ মে ২০২৬ | ১৬:৫৯ কিশোরগঞ্জের ভৈরবে ফেসবুক পোস্ট নিয়ে দ্বন্দ্বে একই বংশের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুরের সোলায়মানপুরে এই সংঘর্ষ হয়। সংবাদ পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিদের মধ্যে পাপ্পু মিয়া (২৫), বিলকিস বেগম (৪৫), আবুল বাশার (৪৫), রাকিবুল ইসলাম (২৫), নাঈম মিয়া (২২), ইসমাইল মিয়া (৪০), জুয়েল মিয়া (২২), সগির আহমেদ (৩২), রাজু মিয়া (৩০), সুমন মিয়া (৩০), জহির মিয়া (২৮), অপু মিয়া (২০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। অন্যরা বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সোলায়মানপুরে আধিপত্য বিস্তার দিয়ে দীর্ঘদিন ধরে একই বংশের মধু মুন্সি বাড়ির লোকজনের সঙ্গে দিল মোহাম্মদের বাড়ির লোকজনের বিরোধ চলছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তাদের বিরোধ মেটানো হয়। কিছুদিন আগে মধু মুন্সি বাড়ির সৌদি আরব প্রবাসী যুবক ফরহাদ মিয়া ফেসবুকে একটি পোস্ট দেন। বিষয়টি নিয়ে দিল মোহাম্মদের বাড়ির সৌদি আরব প্রবাসী আনোয়ারের সঙ্গে ফরহাদের সেখানেই ঝগড়া হয়। দুই সপ্তাহ আগে ফরহাদ মিয়া দেশে ফেরেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮টায় ভবানীপুর চকবাজারে মধু মুন্সি বাড়ির উজ্জ্বল মিয়ার সঙ্গে দিল মুহাম্মদের বাড়ির মাসুম মিয়া, মুক্তার মিয়া ও ইসমাইল মিয়ার তর্কাতর্কি হয়। এক পর্যায়ে সেখানে উজ্জ্বলকে পেটানো হয়। এ সংবাদ ছড়িয়ে পড়লে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের নারী-পুরুষসহ ২০ জন আহত হন। এ সময় উভয়পক্ষই টেঁটা ও ইটপাটকেল ছুড়েছে। সুলায়মানপুরের বাসিন্দা কাজল মিয়ার ভাষ্য, আধিপত্য নিয়ে একই বংশের দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ। ফেসবুকে লেখালেখির মতো তুচ্ছ ঘটনা নিয়ে তারা বুধবার সংঘর্ষে জড়িয়েছে। এলাকাবাসী এসব ঝামেলা এড়াতে চান। ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) শক্তিপদ মৃধা বলেন, প্রবাসের দ্বন্দ্ব দেশে এনে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছে দুটি পক্ষ। এতে একাধিক নারী-পুরুষ আহত হয়েছেন। উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি মনে করেন, সামাজিক অবক্ষয়ের কারণে ভৈরবে দুই দিন পর পর ঝগড়া হয়।