কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতার মৃত্যু

AI-classifiedconfidence 90%

Why this classification

A BNP leader was shot by unidentified attackers outside his party's ward office on Thursday night, 22 January 2026, and died of his wounds on 24 January. This is a concrete, recent shooting that caused a death, so it qualifies as violence.

Reported by:SamakalSingle source
22/01/26•জগন্নাথপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে, হযরতপুর ইউনিয়ন

Killed

1

Injured

0

Summary

ঢাকার কেরানীগঞ্জে (২২ জানুয়ারি ২০২৬) রাত ৯টার দিকে হযরতপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে গুলিবিদ্ধ হন দলের সাধারণ সম্পাদক হাসান মোল্লা। ৪৩ ঘণ্টা পর শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) বিকেলে মগবাজারের হলি ফ্যামিলি হাসপাতালে তার মৃত্যু হয়।

AI analysis

Category

Political Violence

Confidence

90% · severity 8

Perpetrator side

Unknown

Victim side

BNP

Other actors

হাসান মোল্লা (৪২), হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকআমান উল্লাহ আমান, ঢাকা-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক মন্ত্রীইরফান ইবনে আমান অমি, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকএম সাইফুল আলম, কেরানীগঞ্জ মডেল থানার ওসিদুর্বৃত্ত (অজ্ঞাত অভিযুক্ত)

Tags

Election ViolenceMurder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 22/01/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 25/01/26open original ↗

কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতার মৃত্যু

কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতার মৃত্যু হাসান মোল্লা কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬ | ১৮:৪৪ ঢাকার কেরানীগঞ্জে গুলিবিদ্ধ হওয়ার ৪৩ ঘণ্টা পর বিএনপি নেতা হাসান মোল্লা (৪২) মারা গেছেন। শনিবার বিকেল চারটার দিকে রাজধানীর মগবাজার হলি ফ্যামিলি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। হাসান মোল্লা কেরানীগঞ্জ মডেল থানার হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে হযরতপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে তাকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে রাজধানীর গবাজার হলি ফ্যামিলি হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে আজ শনিবার বিকেল চারটার দিকে তিনি মারা যান। হাসান মোল্লার মৃত্যুর খবর শুনে ঢাকা-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান ও ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইরফান ইবনে আমান অমি হাসপাতালে ছুটে যান। তারা হাসান মোল্লার হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। আমান উল্লাহ আমান বলেন, ঢাকা-২ আসনে নির্বাচনের গণসংযোগের প্রথম দিনে হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. হাসান মোল্লাকে গুলি করে সন্ত্রাসীরা। নির্বাচনে বাধাগ্রস্ত করার লক্ষ্যেই ঘটিয়েছে। যতই বাধাগ্রস্থ করুক না কেন নির্বাচনে বিজয় লাভ করব ইনশাল্লাহ। কেরানীগঞ্জ মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম বলেন, বিএনপি নেতা হাসান মোল্লা গুলিবিদ্ধর দুইদিন পর চিকিৎসাধীন অবস্থায় হলি ফ্যামিলি হাসপাতালে তার মৃত্যু হয়। এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। - বিষয় : - বিএনপি নেতা - গুলিবিদ্ধ - মৃত্যু