চট্টগ্রামে চাঁদা না পেয়ে প্রবাসীর নির্মাণাধীন ভবনের দরজায় গুলি
Why this classification
This incident is classified as criminal violence because it involves extortion and a targeted shooting over unpaid ransom demands rather than a political clash or state-level conflict.
Killed
0
Injured
0
Summary
চট্টগ্রামের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় চাঁদা না পেয়ে এক প্রবাসীর নির্মাণাধীন আবাসিক ভবনের গেট লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। ঘটনায় কেউ হতাহত না হলেও ভবন মালিকের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
95% · severity 4
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 10/08/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
চট্টগ্রামে চাঁদা না পেয়ে প্রবাসীর নির্মাণাধীন ভবনের দরজায় গুলি
চট্টগ্রামে চাঁদা না পেয়ে প্রবাসীর নির্মাণাধীন ভবনের দরজায় গুলি ভবনের গেটে গুলির চিহ্ন। ছবি-সংগৃহীত চট্টগ্রাম ব্যুরো প্রকাশ: ১১ আগস্ট ২০২৬ | ১৮:০৪ | আপডেট: ১২ আগস্ট ২০২৬ | ০৮:৩৬ চট্টগ্রামে চাঁদা না পেয়ে এক প্রবাসীর নির্মাণাধীন আবাসিক ভবনের গেট লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ‘রুনা টাওয়ার’ নামে ভবনটিতে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। পুলিশ জানিয়েছে, দুই যুবক মোট দুই রাউন্ড গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে হামলায় জড়িতদের এখনো শনাক্ত করা যায়নি। তাদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভবনটির মালিক হাজী ইউনুস। তাঁর দুই ছেলে প্রবাসী। পুলিশ জানিয়েছে, কয়েক দিন আগে মধ্যপ্রাচ্যপ্রবাসী এক ছেলের মোবাইল ফোনে ইন্টারনেট নম্বর থেকে ভয়েস মেসেজ পাঠিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল। চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) হাসান মোস্তফা স্বপন বলেন, সোমবার রাতে হামজারবাগের রুনা টাওয়ারের গেটে দুই যুবক দুই রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। তাদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভবন মালিকের এক প্রবাসী ছেলের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবির বিষয়টিও পুলিশ জানতে পেরেছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামের বায়েজিদ ও হামজারবাগসহ বিভিন্ন এলাকায় নির্মাণাধীন ভবন লক্ষ্য করে চাঁদার দাবিতে গুলি ও হামলার একাধিক ঘটনা ঘটেছে। এসব ঘটনার কয়েকটির সঙ্গে সন্ত্রাসী সাজ্জাদ গ্রুপের নাম উঠে এসেছে। তবে সর্বশেষ ঘটনার সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। চট্টগ্রামে সাম্প্রতিক সময়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে একাধিক ঘটনা ঘটেছে। গত ২ জানুয়ারি ও ২৯ ফেব্রুয়ারি স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও চট্টগ্রাম-১৬ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমানের বাড়ি লক্ষ্য করে দুই দফা গুলি ছোড়ার ঘটনা ঘটে। অভিযোগ ছিল, তাঁর কাছে চাঁদা দাবি করা হয়েছিল। গত ১৩ জুলাই নগরের বাকলিয়া অ্যাকসেস রোড এলাকায় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডিডিএনের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের পর ৩০ লাখ টাকা লুটের অভিযোগ ওঠে। পরে প্রতিষ্ঠানটির মালিকপক্ষ দাবি করে, বিদেশে অবস্থানরত মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন এককালীন দুই কোটি টাকা এবং মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। তবে এ অভিযোগের সঙ্গে সর্বশেষ হামলার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিশ্চিত নয়। এ ছাড়া গত ২৬ জুলাই হাটহাজারীতে বড় দীঘির পাড় এলাকার পাইকারি চাল ব্যবসায়ী জসীম উদ্দিনের নির্মাণাধীন বাড়িতে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তাঁর কাছেও ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। সর্বশেষ গুলির ঘটনায় পুলিশ সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য সংগ্রহ করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা করছে। পাশাপাশি চাঁদা দাবির অভিযোগের বিষয়টিও তদন্ত করা হচ্ছে।
