স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ
Why this classification
এটি একটি পারিবারিক/গার্হস্থ্য সহিংসতার ঘটনা—স্বামী বেলাল সরদার স্ত্রী রাজিয়া বেগমকে শ্বাসরোধে হত্যা করেছেন; রাজনৈতিক দল বা রাজনৈতিক উদ্দেশ্য জড়িত নয়। তাই ঘটনাটি বৈধ সহিংসতা হিসেবে ধরা হয়েছে, কিন্তু রাজনৈতিক সহিংসতা নয়।
Killed
1
Injured
0
Summary
রোববার (২৮ জুন) রাতে বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকায় দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে স্বামী বেলাল সরদার স্ত্রী রাজিয়া বেগমকে শ্বাসরোধ করে হত্যা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে অভিযুক্ত বেলালকে আটক করেছে।
AI analysis
Category
Gender-Based Violence
Confidence
95% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Belal Sardar (husband)
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Rajia Begum (wife)
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 28/06/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ
স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ Advertisement বাগেরহাট প্রতিনিধি প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০২:৫৯ পিএম ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকার এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর অভিযুক্ত বেলাল সরদারকে আটক করেছে বাগেরহাট সদর মডেল থানা-পুলিশ। রোববার (২৮ জুন) রাতে শহরের নাগেরবাজার এলাকার ৭ নম্বর ওয়ার্ডে সিরাজ উদ্দিন শাহিনের বাসায় এ ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরেই বেলাল ওই বাসার দুটি ছোট কক্ষের একটিতে ভাড়া থাকতেন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে পারিবারিক কলহের জেরে রাজিয়া বেগমকে (৩৭) বিভিন্ন সময় মারধর করতেন তার স্বামী। রোববার সন্ধ্যার পর দুজনের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে রাজিয়াকে মারধরের পর শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং অভিযুক্ত স্বামীকে আটক করে থানায় নিয়ে যায়। বেলাল ও রাজিয়ার দুই মেয়ে রয়েছে। বড় মেয়ের বিয়ে হয়েছে এবং ছোট মেয়ে স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করছে। নিহত রাজিয়ার ভাই রিপন বলেন, বেলাল দীর্ঘদিন ধরে অনলাইনে জুয়া ও তাস খেলায় আসক্ত ছিল। কিছুদিন আগেও আমার বোনকে শ্বশুরবাড়ি থেকে ২০ হাজার টাকা এনে দিতে চাপ দিয়েছিল। আমরা তাকে বারবার জুয়া না খেলতে বলেছি, কিন্তু সে কোনো কথাই শুনত না। স্থানীয় সাইফুল ইসলাম বলেন, ছোটবেলা থেকে বেলাল আমার বন্ধু। আগে সে রুটির দোকানে কাজ করত। কিন্তু পরে মাদক ও জুয়ার সঙ্গে জড়িয়ে পড়ে। বাগেরহাট সদর মডেল থানার ওসি সামসুল আরিফিন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
