জমিসংক্রান্ত বিরোধের জেরে ভাইয়ের ঘুসিতে যুবক নিহত

AI-classifiedconfidence 95%

Why this classification

এটি একটি নির্দিষ্ট, সাম্প্রতিক সহিংস ঘটনা: ২৪ জুন ২০২৬ তারিখে মাদারীপুরের শিবচরে জমি বিরোধের জেরে চাচাতো ভাই বারেক মাদবর আলতাফ মাদবরের বুকে ঘুসি মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাই এটি সহিংস ঘটনা হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে।

Reported by:JugantorSingle source
24/06/26•সাড়ে এগারোরশি (বাচ্চু মাদবরকান্দি) গ্রাম, মাদবরচর ইউনিয়ন, শিবচর

Killed

1

Injured

0

Summary

মাদারীপুরের শিবচরে জমিসংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাই বারেক মাদবরের ঘুসিতে আলতাফ মাদবর (৪৫) নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় মাদবরচর ইউনিয়নের সাড়ে এগারোরশি গ্রামে এ ঘটনা ঘটে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

95% · severity 8

Other actors

আলতাফ মাদবর (নিহত)বারেক মাদবর (অভিযুক্ত)শিবচর থানার ওসি কামাল হোসেন

Tags

Land DisputeMurder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 24/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 24/06/26open original ↗

জমিসংক্রান্ত বিরোধের জেরে ভাইয়ের ঘুসিতে যুবক নিহত

জমিসংক্রান্ত বিরোধের জেরে ভাইয়ের ঘুসিতে যুবক নিহত Advertisement শিবচর (মাদারীপুর) প্রতিনিধি প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১০:৫৩ পিএম ছবি: যুগান্তর। মাদারীপুরের শিবচরে জায়গা-জমিসংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ঘুসিতে আলতাফ মাদবর (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত বারেক মাদবর পলাতক রয়েছেন। বুধবার (২৪ জুন) সন্ধ্যায় উপজেলার মাদবরচর ইউনিয়নের সাড়ে এগারোরশি (বাচ্চু মাদবরকান্দি) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলতাফ মাদবর ওই গ্রামের ইসলাম মাদবরের ছেলে। অভিযুক্ত বারেক মাদবর একই এলাকার মোসলেম মাদবরের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, জায়গা-জমিসহ বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে আলতাফ মাদবরের সঙ্গে তার চাচাতো ভাই বারেক মাদবরের বিরোধ চলছিল। এর জেরে বুধবার বিকালে তাদের মধ্যে তীব্র বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে বারেক মাদবর আলতাফ মাদবরের বুকে সজোরে ঘুসি মারেন। এতে আলতাফ মাদবর মাটিতে লুটিয়ে পড়েন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান। খবর পেয়ে সন্ধ্যায় শিবচর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। শিবচর থানার ওসি কামাল হোসেন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।