নাফ নদী থেকে আবারও ৭ জেলেকে অপহরণ, আরাকান আর্মির তৎপরতা বৃদ্ধি
Why this classification
Members of the Arakan Army, an armed group from Myanmar, chased fishermen on speedboats in the Naf River near Teknaf and forcibly took seven of them along with two boats. The incident happened on 17 and 19 March 2026, within the recent reporting window, and no deaths or injuries were reported.
Killed
0
Injured
0
Summary
মঙ্গলবার (১৭ মার্চ) রাতে ও বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীর মোহনায় মাছ ধরার সময় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি দুটি নৌকাসহ সাতজন জেলেকে স্পিডবোটে ধাওয়া করে ধরে নিয়ে যায়। এতে কেউ নিহত বা আহত হননি বলে জানানো হয়েছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
90% · severity 5
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Arakan Army
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 19/03/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
নাফ নদী থেকে আবারও ৭ জেলেকে অপহরণ, আরাকান আর্মির তৎপরতা বৃদ্ধি
নাফ নদী থেকে আবারও ৭ জেলেকে অপহরণ, আরাকান আর্মির তৎপরতা বৃদ্ধি প্রতীকী ছবি টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ২০ মার্চ ২০২৬ | ০৫:১৬ | আপডেট: ২০ মার্চ ২০২৬ | ০৫:১৬ কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপসংলগ্ন নাফ নদীর মোহনা থেকে মাছ ধরার সময় দুটি নৌকাসহ সাত জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। সীমান্তে এ ধরনের ঘটনা বাড়তে থাকায় জেলেদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেল ও এর আগে মঙ্গলবার রাতে পৃথক ঘটনায় এ অপহরণের ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সাবরাং ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুস সালাম। অপহৃত জেলেরা হলেন- মো. রাসেল (১৮) ও মো. শরিফ (১২), মো. আবুল কালাম (৫০), মো. ছাদেক (৩০), আবদুর শুকুর (৪০), মো. রবি আমল (১১) ও মঞ্জুর আলম (২৭)। তারা টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া ও দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে শাহপরীর দ্বীপের ঘোলারচরসংলগ্ন নাফ নদীর মোহনায় মাছ ধরার সময় একটি নৌকাসহ তিন মাঝিমাল্লাকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। এর আগে, মঙ্গলবার রাতে একই এলাকা থেকে আরেকটি নৌকাসহ চার মাঝিমাল্লাকে অপহরণ করা হয়। এ বিষয়ে ইউপি সদস্য আব্দুস সালাম বলেন, এভাবে জেলেদের ধরে নিয়ে যাওয়ার ঘটনা অব্যাহত থাকলে জেলে ও নৌকার মালিকদের মধ্যে চরম দুর্দশা নেমে আসবে। তিনি এ ধরনের ঘটনা বন্ধে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া জেলে সমিতির সভাপতি আব্দুল গনি বলেন, মাছ ধরার সময় আরাকান আর্মির সদস্যরা স্পিডবোট নিয়ে ধাওয়া করে জেলেদের আটক করে নিয়ে যায়। এতে স্থানীয় জেলেরা চরম আতঙ্কের মধ্যে রয়েছেন। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইনামুল হাফিজ নাদিম বলেন, জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি নৌকার মালিকদের কাছ থেকে জানা গেছে। তাদের দ্রুত ফেরত আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত অতিক্রমের অভিযোগে গত দেড় বছরে বিভিন্ন সময়ে অন্তত চার শতাধিক জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। এর মধ্যে আড়াই শতাধিক জেলেকে ফেরত আনা সম্ভব হয়েছে। সর্বশেষ গত ১৬ ফেব্রুয়ারি ৭৩ জন জেলেকে ফেরত আনা হয়। - বিষয় : - কক্সবাজার
তেল না পেয়ে শটগান হাতে তাণ্ডবের চেষ্টাকারী ইটভাটা মালিক গ্রেফতার
তেল না পেয়ে শটগান হাতে তাণ্ডবের চেষ্টাকারী ইটভাটা মালিক গ্রেফতার Advertisement রামু (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ১১:৩০ পিএম কক্সবাজারের রামুতে পেট্রল পাম্পে তেল না দেওয়ায় অস্ত্র নিয়ে হামলার চেষ্টার ঘটনায় শফিউল আজম খান ওরফে বিকে আজম (৫৫) নামের এক ইটভাটা মালিককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি বারো বোর শটগান জব্দ করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ মার্চ বিকাল সোয়া ৫টা দিকে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের মরিচ্যা বিজিবি চেকপোস্ট সংলগ্ন মেসার্স এশিয়া লিংক পেট্রোলিয়াম পাম্পে ব্যক্তিগত প্রাইভেটকার নিয়ে আসেন ওই ব্যক্তি। নিয়ম অনুযায়ী সীমিত পরিমাণ তেল সরবরাহ করা হলে তিনি অতিরিক্ত তেলের দাবি করেন। অভিযোগ রয়েছে, দাবি পূরণ না হওয়ায় তিনি পাম্পের কর্মচারীদের হুমকি দিতে থাকেন এবং একপর্যায়ে উত্তেজিত হয়ে নিজের গাড়ি থেকে একটি শটগান বের করে পাম্পের অফিস কক্ষে ঢুকে পড়েন। এসময় তিনি দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে উপস্থিত কর্মচারীদের লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করেন। ঘটনার পর পাম্পের পরিচালক অধ্যাপক নুরুল হক নুরু বাদী হয়ে রামু থানায় মামলা দায়ের করেন। মামলাটি পেনাল কোডের ৪৪৮, ৩২৩, ৩০৭ ও ৫০৬ ধারায় রুজু করা হয়েছে। পরে কক্সবাজারের পুলিশ সুপারের নির্দেশনায় রামু থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলামের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে বুধবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করে। এ সময় ঘটনার সঙ্গে ব্যবহৃত লাইসেন্সকৃত শটগানটিও জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
