চাঁদা না পেয়ে ব্যবসায়ীর হাত-পা ভেঙে দিলেন শ্রমিক দল নেতা
Why this classification
Although the perpetrators belong to the Shramik Dal, a wing of the Awami League, the violence was driven by a loan extortion dispute rather than a political conflict, so it is not classified as political violence.
Killed
0
Injured
1
Summary
শ্রমিক দল নেতা রিপন সরদার ও সহযোগীরা ২৩ জুন চাঁদা না পাওয়ায় ব্যবসায়ী মিজানুর রহমানকে তুলে নিয়ে মারধর করে তার হাত ও পা ভেঙে দেন এবং স্বর্ণের আংটি ও নগদ চুরি করেন। আহত ব্যক্তি পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন।
AI analysis
Category
Criminal Violence
Confidence
94% · severity 5
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Awami League
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 23/06/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর হাত-পা ভেঙে দিলেন শ্রমিক দল নেতা
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর হাত-পা ভেঙে দিলেন শ্রমিক দল নেতা পাবনা অফিস প্রকাশ: ২৪ জুন ২০২৬ | ০৮:৩৬ | প্রিন্ট সংস্করণ পাবনার বেড়া উপজেলায় চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে মারধর করে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে শ্রমিক দল নেতা রিপন সরদার (৩৫) ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার সকালে বেড়া সিঅ্যান্ডবি এলাকা থেকে তাঁকে তুলে নিয়ে মারধর করা হয়। আহত ব্যবসায়ী মিজানুর রহমান (৪০) বেড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। অভিযুক্ত রিপন সরদার সাঁথিয়া উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক। থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, বেড়া পৌরসভার সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ড এলাকায় একটি মার্কেট নির্মাণ করছেন দুই ভাই গোলাম মোস্তফা ও মিজানুর রহমান। গত ১৯ জুন শ্রমিক দল নেতা রিপন তাঁর লোকজন নিয়ে তাদের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় গতকাল সকালে রিপন সরদারসহ কয়েকজন মোটরসাইকেলে গিয়ে মিজানুর রহমানকে পার্শ্ববর্তী সাঁথিয়া উপজেলার করমজা বাজার বণিক সমিতির সভাপতি মহরম সরদারের অফিসে তুলে নিয়ে যায়। সেখানে মিজানুর রহমানকে বেধড়ক মারধর করা হয়। মারধরের ফলে ব্যবসায়ী মিজানুর রহমানের হাত ও পা ভেঙে গেছে বলেও দাবি তাঁর পরিবারের। পরে তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বেড়া থানায় অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার। আহত ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, চাঁদা না দেওয়ায় আমাকে তুলে নিয়ে মারধর করা হয়েছে। প্রায় সাড়ে তিন লাখ টাকা মূল্যের দুটি স্বর্ণের আংটি এবং নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত রিপন সরদার বলেন, ‘ওরা এখনও আওয়ামী লীগ আমলের মতো ভাব নিয়ে চলে। আমার লোকজন দুই একটা বাড়িবুড়ি দিয়েছে, মিথ্যা বলে লাভ নাই। তবে চাঁদা ও আংটির কথা মিথ্যা।’ এ বিষয়ে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নয়ন কুমার সরকার বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন। - বিষয় : - শ্রমিক দল
