বিদ্যালয় নির্মাণের নামে পাহাড় কেটে সাবাড়

AI-classifiedconfidence 85%

Why this classification

This incident is classified as political violence in Chattogram. Parties reported: 2026-05-15. Reported by 1 source.

Reported by:Ajker PatrikaSingle source
15/05/26•Pakhtikhaari

Killed

0

Injured

0

Summary

চট্টগ্রামের ফটিকছড়িতে প্রকাশ্যে খননযন্ত্র বসিয়ে পাহাড় কেটে সাবাড় করা হয়েছে। এ ঘটনায় পাশের আরও দুটি পাহাড় কাটা হয়েছে। পাশের কৃষিজম পাশের পাহাড় ধ্বংস করে ফেলে ভরাট করা হয়েছে।

AI analysis

Category

Political Violence

Confidence

85% · severity 3

Tags

Political Violence

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 15/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Ajker Patrika · 06/01/26open original ↗

বিদ্যালয় নির্মাণের নামে পাহাড় কেটে সাবাড়

চট্টগ্রামের ফটিকছড়ি - কাটা হয়েছে সংরক্ষিত বনভূমির পাহাড়। - মাটি ফেলে ভরাট করা হয়েছে কৃষিজমি। - সড়ক নির্মাণের অজুহাতে আরও দুই পাহাড়ে থাবা। - আমাদের কিছুই হবে না: দেখভালকারী হারুন। ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণের নাম করে চট্টগ্রামের ফটিকছড়িতে প্রকাশ্যে খননযন্ত্র বসিয়ে পাহাড় কেটে সাবাড় করা হয়েছে। কোথাও নেই সরকারি অনুমোদন, প্রকল্পের নামফলক বা সতর্কতামূলক কোনো সাইনবোর্ড। দিনের পর দিন পাহাড় কাটা চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি চোখে পড়ছে না। গত রোববার ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ধুল্যাছড়ি এলাকায় গিয়ে দেখা যায়, একটি বিশাল পাহাড় কেটে সাবাড় করে ফেলা হয়েছে। সড়ক নির্মাণের অজুহাতে পাশের আরও দুটি পাহাড় কাটা হয়েছে। চট্টগ্রাম উত্তর বন বিভাগের অধীন নারায়ণহাট রেঞ্জের ধুরুং বনবিটের সংরক্ষিত জমির অন্তর্ভুক্ত এসব পাহাড়ের মাটি ফেলে ভরাট করা হয়েছে পাশের কৃষিজমি। কাটা পাহাড়ের ঢালে গাছ ও বাঁশ ব্যবহার করে কয়েক কক্ষের একটি স্থাপনা নির্মাণ করা হচ্ছে। স্থানীয়রা জানান, সেখানে একটি প্রাথমিক বিদ্যালয় চালুর প্রস্তুতি চলছে। পরিবেশবিদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মুহিবুল্লাহ বলেন, পাহাড় প্রকৃতিকে ব্যালেন্স করে। পাহাড় ধ্বংস হয়ে গেলে এ দেশে বৃষ্টিপাত কমে যাবে, ভূমিধস বাড়বে। টিলা-পাহাড় কাটা আইনগত দণ্ডনীয় অপরাধ। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। স্থানীয়দের অভিযোগ, হাফেজ মুহাম্মদ শাহ আলম নঈমী নামের এক ব্যক্তি রাউজান থেকে এসে প্রথমে পাইন্দং এলাকায় একটি দরবারে অবস্থান নেন। এরপর ধাপে ধাপে শুরু হয় সংরক্ষিত বনভূমি দখল ও পাহাড় কেটে সাবাড় করার কার্যক্রম। এ ক্ষেত্রে অনুসারীদের ঢাল হিসেবে ব্যবহার করছেন তিনি। প্রকাশ্যে দীর্ঘ সময় ধরে খননযন্ত্র দিয়ে পাহাড় কাটার কাজ চললেও সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর কোনো তদারকি নেই। পাহাড় কাটার কাজ দেখভালের দায়িত্বে থাকা স্থানীয় মাস্টার হারুন বলেন, ‘জায়গাটি মূলত রির্জাভ ফরেস্টের। আমরা গত বছর দখলে নিয়েছি। এখানে একটি শিক্ষাপ্রতিষ্ঠান নির্মিত হবে। পাহাড়টি কেটে উপযোগী করতে প্রায় ১০ লাখ টাকা এক্সকাভেটর ভাড়া ব্যয় হয়েছে। বিষয়টি সবাই জানে। কেউ বাধা দেয়নি। হুজুরের দরবারে অনেক বড় সাংবাদিক, নেতা ও প্রশাসনের লোকজন আসেন। আমাদের কিছুই হবে না।’ অনুসন্ধানে জানা যায়, হাফেজ মুহাম্মদ শাহ আলম নঈমী নিজেকে পীর হিসেবে পরিচয় দেন। তাঁর প্রতিষ্ঠিত রাহমাতুল্লিল আলামিন কমপ্লেক্স ও আহজমানে নঈমিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় ‘জালালিয়া রজবিয়া প্রাথমিক বিদ্যালয়’ স্থাপনের নামে এই পাহাড় কাটা হয়েছে। প্রায় ১ কিলোমিটার পশ্চিমে তাঁর প্রতিষ্ঠিত জালালিয়া রজবিয়া সুন্নিয়া মাদ্রাসা। এটি নির্মাণকালেও পাহাড় কাটার অভিযোগ উঠেছিল। পাইন্দং ইউনিয়নের আমতল রাবারবাগান এলাকায় আশরাফাবাদ দরবার শরিফের নামে শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণের ক্ষেত্রেও একইভাবে পাহাড় কাটার অভিযোগ আসে। স্থানীয়রা বলছেন, সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায়ও তিনি একই কায়দায় দখল করা জায়গায় মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। বারবার একই ধরনের কর্মকাণ্ড হলেও প্রশাসনের দৃশ্যমান কোনো হস্তক্ষেপ দেখা যায়নি। পাহাড় কেটে বিদ্যালয় স্থাপনের বিষয়ে হাফেজ মুহাম্মদ শাহ আলম নঈমী বলেন, ‘আমি শাহজালাল বাবার নামে এখানে সড়ক নির্মাণ করেছি। মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি। এখন স্কুল প্রতিষ্ঠা করছি।’ স্থানীয়দের অভিযোগ, মুহাম্মদ শাহ আলম নঈমীর প্রভাবে পাহাড় কাটা ও বনভূমি দখলের বিষয়টি আড়াল করার চেষ্টা চলছে। কিন্তু তাঁর কর্মকাণ্ডে পরিবেশের পাশাপাশি কৃষিজমি ও স্থানীয় বাসিন্দাদের জীবন-জীবিকা ঝুঁকিতে পড়ছে। ধুরুং বনবিটের কর্মকর্তা অবনী কুমার ত্রিপুরা স্বীকার করেন, দখল করা পাহাড়টি বন বিভাগের সংরক্ষিত জমির অন্তর্ভুক্ত। নারায়ণহাট রেঞ্জের সহকারী বন সংরক্ষক খান মো. আবরারুর রহমান বলেন, ‘বিষয়টি জানা ছিল না। জায়গাটি পরিদর্শন করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, ‘বন ও পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মোজাহিদুর রহমানও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন। পঠিত সর্বশেষ ১ ২ ৩ ৪ ৫ খুঁজুন রংপুরের পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক পথচারী নিহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রংপুর-ঢাকা মহাসড়কের লালদীঘি ওভারপাস থেকে প্রায় ৩০০ গজ উত্তরে বিসমিল্লাহ পেট্রল পাম্পের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে... ১ মিনিট আগে চাঁদপুরের মতলব উত্তরে ষাটনল টার্মিনালে লঞ্চ থেকে নামার সময় মেঘনা নদীতে পড়ে মো. রবিন হোসেন (৩৬) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। ঘটনার ১০ ঘণ্টার বেশি সময় পার হলেও তাঁকে উদ্ধার করা যায়নি। নিখোঁজ যুবক ওই উপজেলায় তাঁর শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। বেলা ১১টার দিকে ঘটনার খবরেরও প্রায় ৩ ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে.... ১ ঘণ্টা আগে কুষ্টিয়ার কুমারখালীর চাপড়া ইউনিয়ন ভূমি কার্যালয়ের অফিস সহকারী রেজাউল ইসলামের বিরুদ্ধে নোটিশ জারির খরচের কথা বলে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ১ ঘণ্টা আগে সহকারী শিক্ষক নিয়োগে দলীয়করণ এবং পুলিশ ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করার অভিযোগে মানববন্ধন করেছে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। এ সময় নেতা-কর্মীরা ‘বন্ধু কোটায় মন্ত্রী, কর্মী কোটায় চাকরি’ ইত্যাদি লেখা প্লাকার্ড ও লালকার্ড প্রদর্শন করে বিএনপি সরকারের বিরুদ্ধে দলীয়করণের.... ১ ঘণ্টা আগে