ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ

AI-classifiedconfidence 85%

Why this classification

The article reports a specific, recent incident on Monday night (1 June 2026) in Bogura, where a mob of relatives and locals vandalised Sara Hospital after a patient died during a tonsil operation. The vandalism is a concrete destructive act, although the death itself was alleged medical negligence and is not counted as violent.

Reported by:SamakalSingle source
01/06/26•সারা হাসপাতাল, চকযাদু রোড, বগুড়া শহর

Killed

0

Injured

0

Summary

বগুড়ার সারা হাসপাতালে টনসিল অপারেশনের সময় শাপলা বেগম নামের এক গৃহবধূর মৃত্যুর পর স্বজনরা অবহেলা ও ভুল চিকিৎসার অভিযোগ তোলেন। এরপর উত্তেজিত স্থানীয় লোকজন হাসপাতালে ভাঙচুর চালায় এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 4

Perpetrator side

Locals

Victim side

Hospital Management/Staff

Other actors

শাপলা বেগম (রোগী, মৃত)রানা মিয়া (স্বামী)ডা. সাদিকুল ইসলাম (সার্জন)বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলীস্বজন ও স্থানীয় জনতা

Affected infrastructure

হাসপাতাল ভবন ও সম্পদ (ভাঙচুর)

Tags

VandalismBackdated

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Hospital Management/Staff

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 01/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 03/06/26open original ↗

ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ

ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ বগুড়া ব্যুরো প্রকাশ: ০৩ জুন ২০২৬ | ০৮:৪৬ | প্রিন্ট সংস্করণ বগুড়ায় টনসিল অপারেশন করার সময় শাপলা বেগম নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। স্বজনদের অভিযোগ, অবহেলা ও ভুল চিকিৎসায় তাঁর মৃত্যু হয়েছে। গত সোমবার রাতে নগরের চকযাদু রোডের সারা হাসপাতালে এ ঘটনা ঘটে। শাপলা বেগম গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রিয়াদপুর নয়াপাড়া এলাকার মৃত হারুনুর রশিদের মেয়ে এবং বগুড়ার সোনাতলা উপজেলার বাইগুনী এলাকার রানা মিয়ার স্ত্রী। স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার বিকেলে শাপলা বেগমকে সারা হসপিটালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর সন্ধ্যা সাতটার দিকে তাঁকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। অচেতন করার পরপরই তাঁর অবস্থার অবনতি ঘটতে থাকে। জরুরি ভিত্তিতে তাঁকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। তখনই তাঁর হৃদ্স্পন্দন বন্ধ হয়ে গিয়েছিল এবং সারা হাসপাতালেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর স্বজনদের চিৎকারে স্থানীয় লোকজন হাসপাতালে জড়ো হন এবং হাসপাতালে ভাঙচুর করা হয়। এ সময় হাসপাতালটির মূল ফটকে তালা ঝুলিয়ে চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা সেখান থেকে দ্রুত চলে যান। খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। শাপলার স্বামী রানা মিয়া বলেন, ‘শিবগঞ্জের বুড়িয়ার হাট এলাকার এক চিকিৎসকের পরামর্শে এবং এক দালালের মাধ্যমে এই হাসপাতালে এসেছিলাম। এনেস্থেশিয়ার ভুল ডোজ এবং অপারেশনের কারণেই আমার স্ত্রীর মৃত্যু হয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।’ পরে তিনি মামলা করবেন বলে জানান।  সারা হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারের সার্জন ডা. সাদিকুল ইসলাম বলেন, ভুল অপারেশনে নয় অন্য কোনো কারণে রোগীর মৃত্যু হয়েছে। রোগ নির্ণয় করেই অপারেশন করেছিলাম।  বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী বলেন, লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে ময়নাতদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। - বিষয় : - মৃত্যু