১০টি মোটরসাইকেলে এসে গাড়িতে গুলি, ৩ কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ

AI-classifiedconfidence 95%

Why this classification

This is a specific, recent incident in which robbers on about 10 motorcycles stopped a cash-carrying car in Sreepur, Gazipur, shot a company accountant, hacked a manager with a machete, and beat the driver. More than 30 million taka was stolen, so it is a violent robbery and qualifies as violence.

Reported by:Prothom AloJugantorDhaka PostAjker PatrikaCorroborated · 4 sources
09/10/26•কর্ণপুর এলাকা, শ্রীপুর-গোসিংগা সড়ক

Killed

0

Injured

3

Summary

শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় গাজীপুরের শ্রীপুরে কর্ণপুর এলাকায় প্রায় ১০টি মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা বিকাশ এজেন্ট প্রতিষ্ঠানের টাকাবাহী গাড়ি থামিয়ে গুলি চালায় এবং তিন কোটি টাকার বেশি ছিনতাই করে। এতে প্রতিষ্ঠানের হিসাব ব্যবস্থাপক গুলিবিদ্ধ হন, এবং চালককে মারধর ও ব্যবস্থাপককে চাপাতি দিয়ে কোপানো হয়।

AI analysis

Category

Criminal Violence

Confidence

95% · severity 8

Perpetrator side

Unknown

Victim side

Unknown

Other actors

মো. হিমেল (২৯), বিকাশ এজেন্ট প্রতিষ্ঠানের হিসাব ব্যবস্থাপক (গুলিবিদ্ধ)মো. ফাহাদ, প্রতিষ্ঠানের ব্যবস্থাপক (চাপাতির কোপে আহত)মো. রিফাত, ডিস্ট্রিবিউশন অফিসের সুপারভাইজার (প্রত্যক্ষদর্শী)গাড়িচালক (মারধরে আহত, নাম উল্লেখ নেই)মোহাম্মদ শাহীনুর আলম, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)অনিক সরকার, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক

Affected infrastructure

প্রাইভেট কারগাড়ির কাচ

Tags

Robbery

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 3

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 09/10/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (4 sources)

Source 1: Ajker Patrika · 10/10/26open original ↗

২৮ ঘণ্টা পেরুলেও হয়নি মামলা, আহতদের পথ পরিবর্তন নিয়ে প্রশ্ন

গাজীপুরের শ্রীপুরে মোটরসাইকেলে এসে গুলি করে বিকাশের ডিস্ট্রিবিউটরের টাকা ছিনতাইয়ের ঘটনায় এখনো মামলা হয়নি। ঘটনার এক দিন (২৮ ঘণ্টা) পেরিয়ে গেলেও কাউকে আটক করতে পারেনি পুলিশ। এর মধ্যে টাকা পরিবহনের নির্ধারিত পথ বাদ দিয়ে অন্য সড়ক ব্যবহার করার বিষয়টি সামনে এসেছে। কেন ওই পথে যাওয়া হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে। মোটরসাইকেলে এসে এলোপাতাড়ি গুলি, বিকাশ এজেন্টের ‘৩ কোটি’ টাকা ছিনতাই প্রথমে প্রায় ৩ কোটি টাকা ছিনতাইয়ের খবর পাওয়া গেলেও ডিস্ট্রিবিউটর কর্তৃপক্ষের হিসাবে, ছিনতাইকারীরা দুটি বস্তায় থাকা প্রায় ২ কোটি ৩০ লাখ টাকা নিয়ে গেছে।বিকাশের ডিস্ট্রিবিউটর ‘ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ লিমিটেড শ্রীপুর’-এর ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানান, গতকাল শুক্রবার ব্যাংক বন্ধ থাকায় এবং তৈরি পোশাক কারখানার শ্রমিকদের বেতন দেওয়ার চাপ থাকায় তাঁদের নগদ টাকার সংকট তৈরি হয়। এ পরিস্থিতিতে বুথে টাকা জমা দেওয়ার জন্য বিকাশের নিয়ম অনুযায়ী, নরসিংদী সদরের ডিস্ট্রিবিউটর হযরত আলী মুন্সীকে বিকাশের ব্যালেন্স দিয়ে নগদ টাকা সংগ্রহ করা হয়। পরে প্রাইভেট কারে করে ওই টাকা মাওনা চৌরাস্তার কার্যালয়ে নেওয়া হচ্ছিল।মোস্তাফিজুর রহমান জানান, গাড়িটি কর্ণপুর এলাকায় পৌঁছালে কয়েকটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা পথরোধ করে। এ সময় তারা পিস্তল বের করে অ্যাকাউন্টস ম্যানেজারকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে গাড়ির পেছনে রাখা তিনটি প্লাস্টিকের বস্তার মধ্যে দুটি নিয়ে পালিয়ে যায়। মোস্তাফিজুর রহমানের ভাষ্য, প্রথমে প্রায় চার কোটি টাকা ছিনতাই হয়েছে বলে ধারণা করা হয়েছিল। পরে গাড়িতে রেখে যাওয়া বস্তার টাকা গুনে ১ কোটি ৭০ লাখ টাকা পাওয়া যায়। সে হিসাবে দুটি বস্তায় থাকা প্রায় ২ কোটি ৩০ লাখ টাকা খোয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি। তবে আজ শনিবার রাত ১০টা পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি।গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) মো. শফিকুল ইসলাম বলেন, ডিস্ট্রিবিউটর কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, প্রায় ২ কোটি ৩০ লাখ টাকা খোয়া গেছে। এখনো কাউকে আটক করা যায়নি। ডিস্ট্রিবিউটরের পক্ষ থেকে লিখিত অভিযোগও পাওয়া যায়নি। তবে ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। গাড়িচালক ও ডিস্ট্রিবিউটরের দুই প্রতিনিধি পুলিশকে সহায়তা করছেন। এদিকে আজ শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন। এ সময় তিনি তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করেন।পুলিশ সুপার বলেন, এ ঘটনায় আহত ব্যক্তির খোঁজখবর রাখছি। যতটা জেনেছি ওনি শুরু থেকে এ বিষয়টা নিয়ে টাকা পরিবহন, সংগ্রহ, গাড়ি সংগ্রহ করাসহ এসবের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এসব বিষয় নিয়ে কথা বলছি।পুলিশ সুপার আরও বলেন, ‘আমরা বিকাশের ডিস্ট্রিবিউটরের মালিকপক্ষের সঙ্গে কথা বলেছি, ওনাদেরও কিছু বিষয় জানার আছে, কিছু ধাঁধা আছে, এটা না হয়ে ওইটা হতে পারত। তারা এই রাস্তায় আসার কথা ছিল না, সদরের রাস্তায় যাওয়ার কথা ছিল। কাপাসিয়া থেকে একটা ফরোয়ার্ড রাস্তা আছে, সেদিক দিয়ে যেতে পারত। ওনি এটাও বলেছেন, “আমি জানি তারা ওই রাস্তা দিয়েই যাবে, এখান দিয়ে কেন আসল?” আমরা এই প্রশ্নগুলোর সমাধান করার চেষ্টা করছি।’

Source 2: Dhaka Post · 09/10/26open original ↗

গাজীপুরে বিকাশের নগদ টাকা লুটে দুর্বৃত্তদের হামলা, গুলিবিদ্ধসহ আহত ৩

গাজীপুরের শ্রীপুরে বিকাশ ডিস্টিবিউটরের তিন কর্মীকে গুলি করে প্রায় তিন কোটি টাকা লুট করেছে দুর্বৃত্তরা। এসময় অ্যাকাউন্টস ম্যানেজার হিমেল নামের একজন গুলিবিদ্ধ হয়েছেন ও প্রাইভেটকারচালক লাল মিয়া, এরিয়া ম্যানেজার ফরহাদ আহত হয়েছেন। শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হিমেলকে শ্রীপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শ্রীপুরের বিকাশ ডিস্ট্রিবিউটর ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানান, ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ লিমিটেড, শ্রীপুর নামের প্রতিষ্ঠানটি শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় বিকাশের কার্যক্রম পরিচালনা করে। শুক্রবার সকল ব্যাংক বন্ধ থাকা ও গার্মেন্টস কর্মীদের বেতনের চাপ থাকায় নগদ টাকার সংকটে পড়েন তারা। বিকাশের নিয়ম অনুযায়ী, নরসিংদী সদরের বিকাশ ডিস্ট্রিবিউটর ‘হযরত আলী মুন্সী’কে বিকাশের ব্যালেন্স দিয়ে নগদ টাকা প্রাইভেটকারে করে আনা হচ্ছিল। প্রাইভেটকারটি সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শ্রীপুর- গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় পৌঁছলে ১০ থেকে ১২টি মোটরসাইকেলযোগে দুর্বৃত্তরা পথরোধ করে। এসময় তারা চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র দিয়ে প্রাইভেটকারের গ্লাস ভেঙে ফেলে এবং একটি পিস্তল বের করে অ্যাকাউন্টস ম্যানেজারকে গুলি করে। প্রাইভেটকারে তিনটি প্লাস্টিকের বস্তায় চার কোটি টাকা ছিল। সেখান থেকে তিনটি প্লাস্টিকের বস্তা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। কর্তৃপক্ষ বলছে, হিসাব অনুযায়ী তিন কোটি টাকার মতো লুট হয়েছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম ঢাকা পোস্টকে ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল ও আহতদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আশিকুর রহমান/এসএইচএ

Source 3: Jugantor · 09/10/26open original ↗

তিন বস্তায় ৪ কোটি টাকা নিয়ে আসছিলেন তারা, গুলি করে দুই বস্তা লুট

তিন বস্তায় ৪ কোটি টাকা নিয়ে আসছিলেন তারা, গুলি করে দুই বস্তা লুট. গাজীপুরের শ্রীপুরে নরসিংদী থেকে প্রাইভেটকারে টাকা নিয়ে আসার পথে বিকাশ কর্মীদের লক্ষ্য করে গুলি চালিয়ে দুই বস্তা টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

Source 4: Prothom Alo · 09/10/26open original ↗

১০টি মোটরসাইকেলে এসে গাড়িতে গুলি, ৩ কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ

গাজীপুরের শ্রীপুরে বিকাশ এজেন্ট প্রতিষ্ঠানের টাকা বহনকারী এই প্রাইভেট কারে গুলি চালিয়ে প্রায় তিন কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সন্ধ্যায়ছবি: সাদিক মৃধা গাজীপুরের শ্রীপুরে মোবাইলফোনে আর্থিক সেবার (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশের এজেন্ট প্রতিষ্ঠানের টাকা বহনকারী একটি প্রাইভেট কারে গুলি চালিয়ে তিন কোটি টাকার বেশি ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির এক হিসাব ব্যবস্থাপক গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া গাড়ির চালককে মারধর এবং অপর এক কর্মকর্তাকে চাপাতি দিয়ে কোপানোর অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শ্রীপুর-গোসিংগা সড়কের কর্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ব্যক্তির নাম মো. হিমেল (২৯)। তিনি শ্রীপুরের বেড়াইদের চালা গ্রামের জসিম উদ্দিনের ছেলে। হিমেল শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবস্থিত ‘ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ শ্রীপুর লিমিটেড’ নামের বিকাশ এজেন্ট প্রতিষ্ঠানের হিসাব ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। আহত অপর কর্মকর্তার নাম মো. ফাহাদ। তিনি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে। অভিযোগ অনুযায়ী, প্রায় ১০টি মোটরসাইকেলে করে এসে ছিনতাইকারীরা গাড়িটির গতিরোধ করে। পরে চাপাতি দিয়ে গাড়ির কাচ ভেঙে গুলি চালিয়ে টাকার তিনটি বস্তার মধ্যে দুটি নিয়ে পালিয়ে যায় তারা। পুরো ঘটনা এক থেকে দুই মিনিটের মধ্যে ঘটে বলে দাবি করেছেন গাড়িতে থাকা লোকজন। ঘটনার সময় গাড়িতে থাকা প্রতিষ্ঠানটির ডিস্ট্রিবিউশন অফিসের সুপারভাইজার মো. রিফাত বলেন, নরসিংদীর একটি ডিস্ট্রিবিউশন অফিস থেকে নগদ টাকা আনতে তাঁরা শুক্রবার বেলা দেড়টার দিকে প্রাইভেট কার নিয়ে সেখানে পৌঁছান। জুমার নামাজের পর টাকা সংগ্রহ করে বিকেল সাড়ে চারটার দিকে মাওনা চৌরাস্তার উদ্দেশে রওনা হন তাঁরা। হাসপাতালে এসে আহত ব্যক্তিদের সঙ্গে কথা বলেছে পুলিশছবি: প্রথম আলো রিফাতের ভাষ্য, তাঁদের বহনকারী গাড়িটি কর্ণপুর এলাকায় পৌঁছানোর পর প্রায় ১০টি মোটরসাইকেলে করে একদল ব্যক্তি তাঁদের গাড়ির গতিরোধ করে। একপর্যায়ে গাড়িটি থামাতে বাধ্য হন তাঁরা। এরপর ছিনতাইকারীরা চাপাতি দিয়ে গাড়ির কাচ ভেঙে হিমেলকে গুলি করে। এতে তাঁর পেটে গুলি লাগে। এ সময় গাড়িচালককে মারধর করা হয় এবং গাড়িতে থাকা ফাহাদকে চাপাতি দিয়ে কোপানো হয়। পরে গাড়ির পেছনে রাখা তিন বস্তা টাকার মধ্যে দুটি বস্তা নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এই দুই বস্তার মধ্যে তিন কোটি টাকার বেশি ছিল। রিফাত আরও বলেন, মারধরে চালক আহত হলে আহত ফাহাদ গাড়ি চালিয়ে গুলিবিদ্ধ হিমেলকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সেখানে তাঁর চিকিৎসা চলছে। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক অনিক সরকার বলেন, গুলিবিদ্ধ ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, গুলি করে টাকা ছিনতাইয়ের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন শ্রীপুরগাজীপুরছিনতাইঅপরাধবিকাশআইনশৃঙ্খলামোটরসাইকেলগুলি