সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে হামলার শিকার বিদ্যুৎ কর্মীরা

AI-classifiedconfidence 90%

Why this classification

A resident attacked and attempted to hit electricity company workers with a machete (dao) when they came to disconnect his power for seven months of unpaid bills, and he held them confined until police intervened. The article reports a specific, concrete incident on 3 May 2026 inside Bangladesh, with no injuries or deaths reported.

Reported by:SamakalSingle source
03/05/26•বাঘাইতলা, ভুবনকুড়া ইউনিয়ন, হালুয়াঘাট

Killed

0

Injured

0

Summary

ময়মনসিংহের হালুয়াঘাটে গত রোববার (৩ মে ২০২৬) সাত মাসের বকেয়া বিল না দেওয়ায় সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে আবু বকর সিদ্দিক দা নিয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীদের ওপর হামলার চেষ্টা করেন এবং তাঁদের আটকে রাখেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কর্মচারীদের উদ্ধার করে এবং অভিযুক্তকে আটক করে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

90% · severity 4

Perpetrator side

Locals

Victim side

Unknown

Other actors

আবু বকর সিদ্দিকময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর কর্মচারীরামাহমুদুল হাসান মুন্না (উপমহাব্যবস্থাপক, হালুয়াঘাট জোনাল অফিস)ফেরদৌস আলম (ভারপ্রাপ্ত ওসি, হালুয়াঘাট থানা)

Tags

AttackBackdated

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 03/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 05/05/26open original ↗

সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে হামলার শিকার বিদ্যুৎ কর্মীরা

সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে হামলার শিকার বিদ্যুৎ কর্মীরা ছবি: ফাইল হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ০৫ মে ২০২৬ | ০৮:০৫ | প্রিন্ট সংস্করণ বকেয়া বিল পরিশোধ না করায় সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পল্লী বিদ্যুতের কর্মচারীরা। হালুয়াঘাট উপজেলায় ভুবনকুড়া ইউনিয়নের বাঘাইতলা এলাকায় গত রোববার এই ঘটনা ঘটে। পরে একজনকে আটক করেছে পুলিশ। জানা গেছে, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর আওতাধীন ভুবনকুড়া ইউনিয়নের বাঘাইতলা এলাকার বাসিন্দা আবু বকর সিদ্দিক প্রায় সাত মাস ধরে বিদ্যুৎ বিল পরিশোধ করছেন না। একাধিকবার নোটিশ দেওয়া হলেও তিনি বিল পরিশোধে কোনো পদক্ষেপ নেননি। ফলে গত রোববার পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীরা বকেয়া বিলের কারণে তাঁর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ সময় তিনি দা নিয়ে কর্মচারীদের ওপর হামলার চেষ্টা করেন এবং অকথ্য ভাষায় গালাগাল করেন। শুধু তাই নয়, সংযোগ বিচ্ছিন্ন করার পর তিনি কর্মচারীদের আটকে রাখেন বলেও অভিযোগ রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটকে পড়া কর্মচারীদের উদ্ধার করে। এই ঘটনায় অভিযুক্ত আবু বকর সিদ্দিককে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর হালুয়াঘাট জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক মাহমুদুল হাসান মুন্না। তিনি জানান, দুঃখজনক একটি ঘটনা। সাত মাস ধরে বকেয়া বিদ্যুৎ বিল। গত রোববার তাঁর প্রতিনিধি দল সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে হামলার ঘটনা ঘটে। হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেন, অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। তদন্ত শেষে মামলা করা হবে।   - বিষয় : - বিদ্যুৎ সরবরাহ