উত্তরায় গার্মেন্টস ব্যবসায়ীর বাসায় আবারো গুলি

AI-classifiedconfidence 92%

Why this classification

This is a specific, recent shooting: unidentified attackers on a motorcycle fired three bullets at the main gate of a garment businessman's house in Uttara, Dhaka, on the night of 22 May 2026. No one was hurt, but the gunfire is a clear violent attack, and the case falls within the 14-day window.

Reported by:Dhaka PostJugantorCorroborated · 2 sources
22/05/26•উত্তরা ৭ নম্বর সেক্টর

Killed

0

Injured

0

Summary

শুক্রবার (২২ মে ২০২৬) রাত প্রায় ৮টায় রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরে এ কে এস গ্রুপের মালিক আবুল কাশেমের বাড়ির প্রধান ফটকে হেলমেট পরা দুর্বৃত্তরা মোটরসাইকেল থেকে তিনটি গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে কেউ হতাহত হননি, তবে ১০ মার্চও একই বাড়ির দিকে গুলি চালানো হয়েছিল এবং পুলিশ ধারণা করছে ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে ঘটনাটি ঘটেছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

92% · severity 5

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

আবুল কাশেম (গার্মেন্টস ব্যবসায়ী, এ কে এস গ্রুপের মালিক)মোহাম্মদ খালিদ মনসুর (উত্তরা পশ্চিম থানার ওসি)রবিউল ইসলাম (ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর) যুগ্ম কমিশনার)হেলমেট পরা অজ্ঞাত দুর্বৃত্তরা

Affected infrastructure

বাড়ির প্রধান ফটক

Tags

Extortion

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 22/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Dhaka Post · 23/05/26open original ↗

উত্তরায় গার্মেন্টস ব্যবসায়ীর বাসায় আবারো গুলি

রাজধানীর উত্তরা এলাকায় আবুল কাশেম নামের এক গার্মেন্টস ব্যবসায়ীর বাসা লক্ষ্য করে আবারো গুলির ঘটনা ঘটেছে। শুক্রবার (২২ মে) দিবাগত রাত ৮টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরে এ কে এস গ্রুপের মালিক আবুল কাশেমের বাড়ির প্রধান ফটকে তিনটি গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এর আগে গত ১০ মার্চ ওই বাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালিয়েছিল দুর্বৃত্তরা। গুলির ঘটনার সত্যতা নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর ঢাকা পোস্টকে জানান, হেলমেট পরে মোটরসাইকেলে করে এসে গুলি করেই পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা ও আলামত জব্দ করা হয়েছে। তিনি বলেন, পরিবার বাসায় থাকলেও ঢাকার বাইরে ছিলেন এ কে এস গ্রুপের মালিক আবুল কাশেম। গুলির ঘটনায় কেউ হতাহত হননি উল্লেখ করে ওসি খালিদ মনসুর বলেন, এর আগে ১০ মার্চ ওই বাড়ি লক্ষ্য করে এক দফা গুলি চালানো হয়েছিল। সেই মামলা তদন্ত করছে ডিবি পুলিশ। পুলিশের ধারণা, ব্যবসায়িক কোনো দ্বন্দ্ব থেকে গুলি চালানো হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) যুগ্ম কমিশনার রবিউল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, গত ১০ মার্চ প্রথমবার ওই বাসার ফটক লক্ষ্য করে গুলির ঘটনায় ওই ব্যবসায়ী মামলা করেছিলেন। সেই মামলা ডিবি পুলিশ তদন্ত করছে। এর মধ্যে আবার গুলির ঘটনা ঘটলো। দুটি ঘটনায় ডিবি পুলিশের পক্ষ থেকে গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তবে এখন পর্যন্ত আমরা কাউকে শনাক্ত করতে পারিনি, কে বা কারা কেন এঘটনা ঘটিয়েছে তা তদন্ত করা হচ্ছে। জেইউ/জেডএস

Source 2: Jugantor · 23/05/26open original ↗

উত্তরায় একই বাড়িতে দ্বিতীয়বারের মতো গুলি

উত্তরায় একই বাড়িতে দ্বিতীয়বারের মতো গুলি Advertisement উত্তরা পশ্চিম (ঢাকা) প্রতিনিধি প্রকাশ: ২৩ মে ২০২৬, ০২:০৪ এএম এর আগে কয়েক মাস পূর্বেও একই বাড়িতে গুলির ঘটনা ঘটে। রাজধানীর উত্তরা এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে দ্বিতীয়বারের মতো গুলির ঘটনা ঘটেছে। এর আগে কয়েক মাস পূর্বেও একই বাড়িতে গুলির ঘটনা ঘটে। নতুন করে গুলির ঘটনায় ঘটনাস্থল ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার (২২ মে) রাত আনু মানিক ৭টা ৪০ মিনিটের দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরের ২১ নম্বর রোডের ৪২ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। বাড়িটি এ.কে.এইচ গ্রুপের মালিক আবুল কাশেমের বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে দুর্বৃত্তরা ব্যবসায়ী আবুল কাশেমের বাড়ির প্রধান ফটক লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে। পরে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। তবে এতে কোনো হতাহত হয়নি। ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যদের মাঝেও চরম উদ্বেগ বিরাজ করছে। এলাকাবাসী আরও জানান, এর আগেও একই কায়দায় ওই বাড়ির প্রধান গেটে গুলি চালানো হয়েছিল। ওই ঘটনায় একটি মামলা চলমান রয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ওসি মুহাম্মদ খালিদ মুনসুর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।