যশোরে চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরীর ওপর হামলা
Why this classification
প্রতিবেদনটি লাঠি দিয়ে আঘাতের মাধ্যমে শারীরিক হিংসা ঘটেছে এবং একজন ব্যক্তি আহত হয়েছে, যা সংজ্ঞায়িত শারীরিক আক্রমণ (Attack) হিসেবে গণ্য হয় এবং বাংলাদেশে ঘটেছে, তাই এটি বৈধ হিংসা ঘটনা হিসেবে রেকর্ড করা হয়েছে।
Killed
0
Injured
1
Summary
যশোরের বেজপাড়া নলডাঙ্গা সড়কে গ্যারেজের দুই কর্মচারী লাঠি দিয়ে চলচ্চিত্র শিল্পী সমু চৌধুরীকে আঘাত করে, তিনি মাথায় কাটা জখম নিয়ে হাসপাতালে ভর্তি হন এবং পরে বাড়ি ফিরে আসেন। ঘটনা ময়লা-আবর্জনা নিয়ে বিরোধের পর ঘটেছে এবং তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন।
AI analysis
Category
Criminal Violence
Confidence
96% · severity 5
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 13/10/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (3 sources)
যশোরে চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরীর ওপর হামলা
যশোর শহরের বেজপাড়া নলডাঙ্গা সড়কে নিজের বাড়ির সামনে লাঠির আঘাতে আহত হয়েছেন চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী (৬০)। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। বাড়ির সামনে ময়লা-আবর্জনা ফেলা ও পরিচ্ছন্নতা বজায় রাখা নিয়ে বিরোধের জেরে একটি মোটরসাইকেল গ্যারেজের দুই কর্মচারীর বিরুদ্ধে তাকে মারধরের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, বাড়ির সামনে ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সমু চৌধুরীর সঙ্গে গ্যারেজের কর্মচারীদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে গ্যারেজের দুই কর্মচারী জাহাঙ্গীর ও হৃদয় লাঠি দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে তিনি আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসা নেওয়ার পর দুপুর ১টা ২০ মিনিটের দিকে তিনি বাড়িতে ফিরে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মিঠুন কুমার দে জানান, সমু চৌধুরীর মাথায় কাটা জখম হয়েছে। ক্ষতস্থানে কয়েকটি সেলাই দেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়িতে পাঠানো হয়। সমু চৌধুরী বলেন, ‘আমার বাড়ির সামনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হৃদয় ও জাহাঙ্গীর নামের দুই যুবক আমাকে মারধর করেছেন।’ এ ঘটনায় তিনি থানায় অভিযোগ দিয়েছেন বলে জানান। এ ঘটনায় জড়িত না দাবি করে মোটর গ্যারেজ মালিক হৃদয় জানান, ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না। তবে মা-বোন তুলে গালিগালাজ করায় হামলা করেছে বলে মুঠোফোনে জাহাঙ্গীর তাকে জানিয়েছে। যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রেজওয়ান বাপ্পী/এসএইচএ
অভিনেতা সমু চৌধুরীর মাথা ফাটাল দুর্বৃত্তরা
অভিনেতা সমু চৌধুরীর মাথা ফাটাল দুর্বৃত্তরা. যশোর শহরে ময়লা-আবর্জনা ফেলা ও পরিচ্ছন্নতা বজায় রাখা নিয়ে বিরোধের জেরে লাঠির আঘাতে গুরুতর আহত হয়েছেন চলচ্চিত্র ও নাট্য অভিনেতা সমু চৌধুরী (৬০)।
যশোরে নিজ বাড়ির সামনে অভিনেতা সমু চৌধুরীকে মারধর, মামলার পর একজন গ্রেপ্তার
যশোর শহরে নিজ বাড়ির সামনে হামলার শিকার হয়েছেন অভিনেতা সমু চৌধুরী। তাঁর মাথায় তিনটি সেলাই দেওয়া হয়েছেছবি: প্রথম আলো যশোর শহরে হামলার শিকার হয়েছেন অভিনেতা সমু চৌধুরী। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে মাথায় তিনটা সেলাই দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাড়িতে অবস্থান করছেন। আজ মঙ্গলবার দুপুরে শহরের বেজপাড়া নলডাঙ্গা সড়কে নতুন বাজার এলাকায় নিজের বাড়ির সামনে হামলার শিকার হন সমু চৌধুরী। এই ঘটনায় তিনি বাদী হয়ে দুজনকে আসামি করে যশোরের কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন। মামলায় জাহাঙ্গীর তালুকদার (৩৬) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাড়িতে এসে এ রকম একটা ঘটনা ঘটবে আমার সঙ্গে, হতভম্ব হয়ে গেছি। সবার সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল। আমি ওই জায়গাটাকে পরিষ্কার করতে চেয়েছি। এতে অনেকের সমস্যা হচ্ছে। আমার ওপর হামলা হলো। সমু চৌধুরী, অভিনেতা সমু চৌধুরী বলেন, দুপুরে বাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন তিনি। এ সময় মোটরসাইকেল গ্যারেজের মেকানিক জাহাঙ্গীরের সঙ্গে তাঁর কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে গ্যারেজের মালিক হৃদয় ও মেকানিক জাহাঙ্গীর ইট দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। এতে তাঁর মাথা ফেটে যায়। এ সময় স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। যশোর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আহসান কবির প্রথম আলোকে বলেন, ‘সমু চৌধুরী দুপুর দুইটার দিকে আহত হয়ে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসেন । তাঁর মাথায় জখম ছিল। তিনটা সেলাই দিতে হয়েছে । তিনি আশঙ্কা মুক্ত অবস্থায় বাড়িতে গিয়েছেন।’ এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সমু চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘বাড়িতে এসে এ রকম একটা ঘটনা ঘটবে আমার সঙ্গে, হতভম্ব হয়ে গেছি। সবার সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল। আমি ওই জায়গাটাকে পরিষ্কার করতে চেয়েছি। এতে অনেকের সমস্যা হচ্ছে। আমার ওপর হামলা হলো।’ গ্যারেজমালিক হৃদয়ের ভাষ্য, তিনি এ ঘটনায় জড়িত নন। সমু চৌধুরী মা-বোন তুলে গালিগালাজ করায় জাহাঙ্গীর তাঁর ওপর হামলা চালিয়েছে বলে মুঠোফোনে জানিয়েছেন। সমু চৌধুরীর ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও স্থানীয় বাসিন্দারা। অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন প্রথম আলোকে বলেন, অভিনেতা সমু চৌধুরীর ওপর হামলার ঘটনায় একটি মামলা করা হয়েছে। হামলার শিকার সমু চৌধুরী নিজেই মামলার বাদী হয়েছেন। এর মধ্যে জাহাঙ্গীর নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন মামলাযশোরখুলনা বিভাগমারধরআহত
