নিখোঁজের ২ দিন পর ডোবায় মিলল আ. লীগ নেতার মরদেহ
Why this classification
This incident was classified as criminal violence in Brahmanbaria. It involved Unknown against Awami League. Reported casualties: 1 killed and 0 injured. Reported by 1 source.
Killed
1
Injured
0
Summary
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রাম থেকে নিখোঁজের দুই দিন পর আওয়ামী লীগ নেতা নায়েব আলীর মরদেহ একটি ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
90% · severity 7
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Awami League
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 19/08/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
নিখোঁজের ২ দিন পর ডোবায় মিলল আ. লীগ নেতার মরদেহ
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নিখোঁজের ২ দিন পর ডোবা থেকে নায়েব আলী (৬০) নামে এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের সীমান্তবর্তী ধজনগর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নায়েব আলী ওই গ্রামের মৃত আবদুর রহিমের ছেলে। তিনি গোপীনাথপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। নিহতের স্বজনরা জানান, গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে বাড়ি থেকে বের হয়ে বাড়ির পাশে চাষকৃত কলাবাগানে যান নায়েব আলী। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তবে কলাবাগান ও ডোবার আশপাশে তার ব্যবহৃত টর্চ লাইট, লুঙ্গি, গামছা, বিড়ির প্যাকেট ও গ্যাসলাইট পাওয়া যায়। ব্যবহৃত জিনিসপত্রের সূত্র ধরে শুক্রবার বিকেলে বাড়ির পাশে ডোবায় নায়েব আলীর মরদেহ পাওয়া যায়। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মো. জুয়েল রহমান/এসএইচএ
