ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
Why this classification
This is a physical clash on 30 May 2026 in Madan upazila, Netrokona, between two factions of BNP over a flood-affected farmers' list, leaving at least eight people injured and four seriously hurt. Because it is a concrete, recent, physical fight in Bangladesh, it qualifies as relevant violence.
Killed
0
Injured
8
Summary
নেত্রকোনার মদন উপজেলার মাঘান ইউনিয়নের রুহিলী গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় নাম না থাকা নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন। গুরুতর আহত চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
AI analysis
Category
Political Violence
Confidence
90% · severity 6
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 8
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: BNP
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: BNP
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 30/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ Advertisement নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ৩০ মে ২০২৬, ০৯:৪৯ পিএম নেত্রকোনার মদন উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় নাম অন্তর্ভুক্ত না হওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার ভোরে উপজেলার মাঘান ইউনিয়নের রুহিলী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রুহিলী গ্রামের যুবায়ের হোসেন ও আনোয়ার হোসেনের মধ্যে কয়েক দিন ধরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরিকে কেন্দ্র করে বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, তালিকা প্রণয়নের সময় যুবায়ের হোসেনের পরিবারের কয়েকজন সদস্যের নাম বাদ দেওয়া হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা তৈরি হয়। স্থানীয়দের ভাষ্য, ভোর চারটার দিকে এ বিষয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে যুবায়ের ও আনোয়ারসহ অন্তত আটজন আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, সংঘর্ষে জড়িত উভয় পক্ষই এলাকায় বিএনপির কর্মী ও সমর্থক হিসেবে পরিচিত। এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আনিছ মিয়া বলেন, যুবায়ের হোসেন ঢাকায় থাকেন এবং কৃষিকাজ করেন না। এ কারণে তার নাম তালিকায় রাখা হয়নি। তবে তার পরিবারের যারা কৃষিকাজ করেন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি আরও বলেন, তালিকাটি এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়টি নিয়েই মূলত বিরোধের সূত্রপাত। মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
