অভয়নগরে আ.লীগ নেতাকে মারধর, মব সৃষ্টির অভিযোগ

AI-classifiedconfidence 80%

Why this classification

This is a specific incident on 22 March 2026 in Abhaynagar, Jashore, where 8 to 10 people beat Awami League leader Abdur Rouf Molla with sticks and local weapons, and he was hospitalised with serious injuries. The victim claims the video was staged, but the attack itself is reported by eyewitnesses and a viral video, so it qualifies as violence.

Reported by:SamakalSingle source
22/03/26•নওয়াপাড়া নুরবাগ মোড়, যশোর জেলা পরিষদ মার্কেট

Killed

0

Injured

1

Summary

অভয়নগরের নওয়াপাড়া নুরবাগ মোড়ে যশোর জেলা পরিষদ মার্কেটে গত রোববার (২২ মার্চ ২০২৬) ৮-১০ জন দুর্বৃত্ত লাঠিসোটা ও দেশি অস্ত্র নিয়ে আওয়ামী লীগ নেতা আবদুর রউফ মোল্যাকে ধরে মারধর করে এবং এক নারীকে জোরপূর্বক এনে তাঁর পাশে বসিয়ে অনৈতিক অভিযোগ তোলে। গুরুতর আহত রউফ মোল্যাকে প্রথমে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

AI analysis

Category

Mob Justice / Lynchings

Confidence

80% · severity 5

Perpetrator side

Locals

Victim side

Awami League

Other actors

আবদুর রউফ মোল্যা (অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, সাবেক জেলা পরিষদ সদস্য)নজরুল ইসলাম (দোকানি)৮-১০ জন অজ্ঞাত যুবকবোরকা পরিহিত এক নারীঅভয়নগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম

Tags

Vigilante Justice

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Awami League

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 22/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 25/03/26open original ↗

অভয়নগরে আ.লীগ নেতাকে মারধর, মব সৃষ্টির অভিযোগ

অভয়নগরে আ.লীগ নেতাকে মারধর, মব সৃষ্টির অভিযোগ নওয়াপাড়া (যশোর) প্রতিনিধি প্রকাশ: ২৫ মার্চ ২০২৬ | ০৭:৪৩ | প্রিন্ট সংস্করণ যশোর জেলা পরিষদের সাবেক সদস্য আওয়ামী লীগ নেতা আবদুর রউফ মোল্যার ওপর দুর্বৃত্তরা মব সৃষ্টি করে মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। গত রোববার অভয়নগর উপজেলার নওয়াপাড়া নুরবাগ এলাকায় যশোর জেলা পরিষদের মার্কেটে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।  রউফ মোল্যা (৫৮) অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক। তিনি যশোর জেলা পরিষদের সাবেক সদস্য ও সাবেক পৌর কাউন্সিলর ছিলেন। এ ছাড়া তিনি উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের সাবেক সভাপতি। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও থেকে জানা যায়, রোববার সকাল সাড়ে ১০টার দিকে রউফ মোল্যা যশোর যাওয়ার উদ্দেশে নওয়াপাড়া নুরবাগ মোড়ে জেলা পরিষদের মার্কেটে নজরুল ইসলাম নামে এক ব্যক্তির দোকানে বসেছিলেন। এ সময় হঠাৎ ৮ থেকে ১০ জন লোক এসে লাঠিসোটা ও দেশি অস্ত্র নিয়ে রউফ মোল্যাকে ধরে মারধর করে। পরে বোরকা পরিহিত এক নারীকে জোরপূর্বক ধরে এনে তাঁর পাশে বসিয়ে রউফ মোল্যা অনৈতিক কাজ করেছে– এমন কথা বলতে থাকে। এ সময় কয়েকজন যুবককে রউফ মোল্যাকে লাঠি দিয়ে প্রহার করতে দেখা যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রউফ মোল্যাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দোকানি নজরুল ইসলাম জানান, রউফ মোল্যা ঘটনার সময় তাঁর দোকানে বসেছিলেন। এ সময় হঠাৎ ৮ থেকে ১০ জন এসে তাঁকে ধরে নিয়ে মারধর করতে করতে দোকানের সামনের মহাসড়কে নিয়ে যায়। ভিডিওতে ওই নারীকে বলতে শোনা যায়, তিনি কোনো অনৈতিক কাজে জড়িত নন। তিনি জেলা পরিষদ মার্কেটের বাথরুমে গিয়েছিলেন। সেখান থেকে নামার সময় তাঁকে কয়েকজন যুবক ভয় দেখিয়ে এখানে জোরপূর্বক ধরে আনে। আবদুর রউফ মোল্যা জানান, তিনি ঘটনার সময় জেলা শহরে যাওয়ার উদ্দেশে নুরবাগে একটি দোকানে বসেছিলেন। এ সময় কয়েকজন যুবক তাঁকে ধরে নিয়ে ব্যাপক মারধর করে। সামাজিক মাধ্যমে ছড়ানো ঘটনাটি সাজানো বলে দাবি করেন তিনি। অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম বলেন, বিষয়টি তিনি  শুনেছেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হলে ব্যবস্থা নেওয়া হবে। - বিষয় : - মারধর