জমির বিরোধে বড় ভাইয়ের কবজি বিচ্ছিন্ন, ছোট ভাইয়ের স্ত্রী-মেয়ে কারাগারে
Why this classification
এটি একটি সাম্প্রতিক সহিংস ঘটনা (১২ মে) যেখানে ধারালো রামদা দিয়ে কোপ দেওয়ায় ভুক্তভোগীর বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়েছে এবং তিনি গুরুতর আহত হয়েছেন; তাই এটি সহিংস ঘটনা হিসেবে গণ্য।
Killed
0
Injured
1
Summary
১২ মে দুপুরে ফরিদপুরের নগরকান্দায় জমিজমা নিয়ে বিরোধের জেরে ছোট ভাই আমির আলী রামদা দিয়ে বড় ভাই ছলেমানকে কোপ দেন, এতে তার বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়। আহত ছলেমানকে ঢাকায় পাঠানো হয়েছে এবং পুলিশ দুই নারী আসামিকে গ্রেপ্তার করেছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
95% · severity 7
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 12/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
জমির বিরোধে বড় ভাইয়ের কবজি বিচ্ছিন্ন, ছোট ভাইয়ের স্ত্রী-মেয়ে কারাগারে
ফরিদপুরের নগরকান্দায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাই ছলেমান বিশ্বাসের (৫৫) বাম হাতের কবজি বিচ্ছিন্ন করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছোট ভাই আমির আলীর স্ত্রী প্রেমা বেগম (৪২) ও মেয়ে শম্পা আক্তারকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার (১৩ মে) দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। তারা দুজনই মামলার এজাহারভুক্ত আসামি। এ ঘটনায় মঙ্গলবার বিকেলে ছলেমানের স্ত্রী রাবিয়া বেগম (৪৮) বাদী হয়ে আমির আলী, তার স্ত্রী, মেয়ে ও ছেলেসহ চারজনের নাম উল্লেখ করে নগরকান্দা থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। তবে ঘটনার মূল অভিযুক্ত ছোট ভাই আমির আলী বিশ্বাস ও তার ছেলে মুরছালিন বিশ্বাস (২৪) এখনও পলাতক রয়েছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটের দিকে পৈতৃক ভোগদখলীয় জমিতে নেপিয়ার ঘাস রোপণ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ছোট ভাইয়ের মেয়ে শম্পা আক্তারের নির্দেশে আমির আলী হাতে থাকা ধারালো রামদা দিয়ে ছলেমান বিশ্বাসকে হত্যার উদ্দেশ্যে কোপ দেন। আত্মরক্ষার্থে ছলেমান হাত বাড়ালে রামদার কোপে তার বাম হাতের কবজি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এজাহারে আরও বলা হয়, পরে আমির আলীর ছেলে মুরছালিন লোহার শাবল দিয়ে ছলেমানের মাথায় আঘাত করেন এবং অন্য আসামিরা লাঠিসোঁটা দিয়ে তাকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করেন। আহত ছলেমান বিশ্বাসকে প্রথমে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে মঙ্গলবার রাতে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ফুলসুতি ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. জামাল মিয়া জানান, ছলেমান বর্তমানে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক এবং বিচ্ছিন্ন অংশ জোড়া লাগানোর সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন চিকিৎসকরা। নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল সামদানি আজাদ বলেন, গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মূল অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। জহির হোসেন/এসএইচএ
বড় ভাইয়ের হাতের কব্জি বিচ্ছিন্ন করল ছোট ভাই
জমি নিয়ে বিরোধ বড় ভাইয়ের হাতের কব্জি বিচ্ছিন্ন করল ছোট ভাই Advertisement নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ১২ মে ২০২৬, ০৯:৫৪ পিএম ফরিদপুরের নগরকান্দায় জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাতের কব্জি বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। মঙ্গলবার (১২ মে) দুপুরে নগরকান্দা উপজেলার ফুলসুতী ইউনিয়নের কাজীকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, কাজীকান্দা গ্রামের মৃত তোতা বিশ্বাসের বড় ছেলে ছলেমান বিশ্বাস (৫৫) ও ছোট ছেলে আমির আলী বিশ্বাসের (৪৫) মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে মঙ্গলবার দুপুর ১টার দিকে নিজ বাড়ির সামনের সড়কে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে ছোট ভাই ধারালো দা দিয়ে বড় ভাইয়ের ওপর হামলা চালান। এতে বড় ভাইয়ের বাম হাতের কব্জি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানা গেছে। ঘটনার পরপরই অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ছলেমান বিশ্বাসকে উদ্ধার করে প্রথমে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় স্থানান্তর করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরকান্দা থানার ওসি রাসূল সামদানী আজাদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
