পাওনা টাকার জন্য হ্যাচারির জমি দখল যুবদল নেতার
Why this classification
A Jubo Dal leader from Shyamnagar, Satkhira, allegedly led 12 to 14 people to fence off two bighas of hatchery land, break the boundary wall, and lock the main gate over an unpaid debt of 1.28 crore taka. This is a concrete incident on Friday, 13 February 2026, involving property destruction and forcible land seizure, with no reported casualties.
Killed
0
Injured
0
Summary
সাতক্ষীরার শ্যামনগরে ১৩ ফেব্রুয়ারি ২০২৬ (শুক্রবার) যুবদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুল্লাহ ১২-১৪ জন সহযোগী নিয়ে আটুলিয়া ইউনিয়নের রেডিয়েন্ট হ্যাচারির দুই বিঘা জমি বেড়া দিয়ে দখল করেন, সীমানা প্রাচীর ভেঙে ফটকে তালা ঝুলিয়ে দেন। তিনি এক কোটি ২৮ লাখ টাকা পাওনার দাবিতে এ ঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছেন।
AI analysis
Category
Criminal Violence
Confidence
88% · severity 4
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: BNP
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 13/02/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
পাওনা টাকার জন্য হ্যাচারির জমি দখল যুবদল নেতার
পাওনা টাকার জন্য হ্যাচারির জমি দখল যুবদল নেতার ফাইল ছবি শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | ০৩:৪০ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুল্লাহর বিরুদ্ধে একটি হ্যাচারির জমি দখলের অভিযোগ উঠেছে। শুক্রবার উপজেলার আটুলিয়া ইউনিয়নের বিড়ালাক্ষ্মী গ্রামে অবস্থিত রেডিয়েন্ট হ্যাচারিতে এ ঘটনা ঘটে। এ বিষয়ে হাবিবুল্লাহর দাবি, তাঁর পরিবার ওই হ্যাচারির মালিকপক্ষের কাছে এক কোটি ২৮ লাখ টাকা পান। ওই টাকা না দেওয়ায় কিছু জমি ঘেরাও করে দিয়েছেন। টাকা পরিশোধ করলেই তা ফিরিয়ে দেবেন। হাবিবুল্লাহ আটুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম মোড়লের অনুসারী। রেডিয়েন্ট হ্যাচারির ব্যবস্থাপক জামাল হোসেনের ভাষ্য, দেনা-পাওনা থাকায় হ্যাচারি কর্তৃপক্ষ রঞ্জিলা খাতুন নামে এক নারীকে হ্যাচারির জমিতে বসবাসের সুযোগ দেয়। হাবিবুল্লাহ ১২-১৪ জন সহযোগী নিয়ে শুক্রবার বিকেলে রঞ্জিলা খাতুনের ব্যবহৃত দুই বিঘা জমি বেড়া দিয়ে দখল করেন। এ সময় হ্যাচারির সীমানা প্রাচীর ভেঙে ওই নারীর যাতায়াতের সুযোগ করে দেন তারা। পরে হ্যাচারির মূল ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। যুবদল নেতা হাবিবুল্লাহ বলেন, ‘হ্যাচারির মালিক সফিকুর রহমানের কাছে আমার পরিবারের এক কোটি ২৮ লাখ টাকা পাওনা। বিগত দিনে তিনি আওয়ামী লীগের দাপট দেখিয়ে বারবার প্রতিশ্রুতি দিয়েও টাকা দেননি। আরেক পাওনাদার রঞ্জিলা খাতুনকেও হ্যাচারি-সংলগ্ন সীমানা প্রাচীরের মধ্যে থাকা নদীর চরে বসবাসের সুযোগ দিয়েছিল। সেখান থেকে কিছু জমি নেট-বাঁশ দিয়ে ঘিরে রাখা হয়েছে, টাকা পরিশোধ করলে তা ফিরিয়ে দেওয়া হবে।’ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সোলায়মান কবির এ বিষয়ে বলেন, ‘কেউ টাকা পেলে তার জন্য আইন রয়েছে। কিন্তু এভাবে কারও জায়গা-জমি দখল করতে পারেন না।’ - বিষয় : - সাতক্ষীরা
