কিশোর গ্যাংয়ের হামলায় স্কুলছাত্র আহত

AI-classifiedconfidence 85%

Why this classification

A group of 10 to 12 local teenagers ambushed a 10th-grade student, Hridoy Sardar, in a village field and seriously injured him with a physical beating. The attack followed an earlier dispute over harassment of a girl, and the attackers are named in the report.

Reported by:JugantorSingle source
04/05/26•রাংতা গ্রাম, রাজিহার ইউনিয়ন, আগৈলঝাড়া

Killed

0

Injured

1

Summary

২০২৬ সালের ৪ মে (সোমবার) সন্ধ্যায় বরিশালের আগৈলঝাড়ার রাংতা গ্রামে ১০-১২ জনের একটি কিশোর গ্যাং দশম শ্রেণির ছাত্র হৃদয় সরদারের ওপর অতর্কিত হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। একটি মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদের জেরে পুরনো বিরোধ থেকে এই হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 6

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

Hridoy SardarAlim Haoladar (17)Sajid Haoladar (16)Sajol SardarAshraful Gharami

Tags

Gang WarSexual Harassment

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 04/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 05/05/26open original ↗

কিশোর গ্যাংয়ের হামলায় স্কুলছাত্র আহত

কিশোর গ্যাংয়ের হামলায় স্কুলছাত্র আহত Advertisement আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি প্রকাশ: ০৫ মে ২০২৬, ০২:৫১ পিএম ফাইল ছবি বরিশালের আগৈলঝাড়ায় সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের হামলায় এক স্কুলছাত্র গুরুতর আহত হয়েছে। সোমবার (৪ মে) সন্ধ্যায় উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহত হৃদয় সরদার রাংতা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। হৃদয় জানান, একই এলাকার আলিম হাওলাদার (১৭) ও সাজিদ হাওলাদার (১৬) দীর্ঘদিন ধরে এলাকায় একটি মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল। এ ঘটনার প্রতিবাদ করলে প্রথমে তাদের মধ্যে বিরোধ তৈরি হয় এবং পরে বিষয়টি মীমাংসা হয়। সম্প্রতি পুরনো বিরোধের জেরে আবারও উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরই ধারাবাহিকতায় সোমবার জমিতে ধান কাটার সময় হৃদয়কে লক্ষ্য করে হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।    হৃদয় জানান, ধানের আঁটি মাথায় নিয়ে রাস্তার পাশে আসার সময় আগে থেকে অবস্থান নেওয়া ১০-১২ জনের একটি দল তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের মধ্যে আলিম হাওলাদার, সাজিদ হাওলাদার, সজল সরদার ও আশরাফুল ঘরামী ছিল বলে জানান তিনি। হামলার পর স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। স্থানীয়দের অভিযোগ, ওই কিশোর গ্যাংয়ের সদস্যরা এর আগেও এলাকায় বিভিন্ন মানুষের ওপর হামলা ও মেয়েদের উত্ত্যক্ত করার মতো ঘটনায় জড়িত ছিল। আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।