গোসল করতে গিয়ে কিশোরকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ, পলাতক ২
Why this classification
The article reports a recent (June 16, 2026) fatal assault where two local teens allegedly drowned a peer, which is a clear act of violence occurring in Bangladesh.
Killed
1
Injured
0
Summary
গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের হাওয়াই দিঘিতে তর্কের সময় দুই কিশোর রাহাতকে পানিতে চুবিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। রাহাতকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়, তবে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
AI analysis
Category
Criminal Violence
Confidence
95% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 16/06/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
গোসল করতে গিয়ে কিশোরকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ, পলাতক ২
গোসল করতে গিয়ে কিশোরকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ, পলাতক ২ নিহত কিশোর রাহাত। ছবি: সংগৃহীত গাইবান্ধা প্রতিনিধি প্রকাশ: ১৭ জুন ২০২৬ | ১২:১৫ গাইবান্ধা সদর উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে তর্ক-বিতর্কের জেরে এক কিশোরকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুই কিশোরের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত দুই কিশোর পলাতক রয়েছে। মঙ্গলবার বিকেলের দিকে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের উত্তর হরিণ সিংহা গ্রামের হাওয়াই দিঘি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কিশোর রাহাত (১৬) একই গ্রামের মকবুল হোসেনের ছেলে। অভিযুক্ত দুই কিশোর সাকিব (১৬) ও রিফাত (১৭) একই এলাকার বাসিন্দা। তারা তিনজনই ঢাকায় শ্রমিকের কাজ করতেন বলে জানা গেছে। স্থানীয়দের বরাতে জানা যায়, বিকেলে তিন কিশোর একসঙ্গে হাওয়াই দিঘিতে গোসল করতে নামে। এর আগে তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে রাহাতকে পানিতে চুবিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ করেন স্থানীয়রা। পরে অচেতন অবস্থায় রাহাতকে উদ্ধার করে পরিবারের সদস্যরা গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুসাব্বির হোসেন বলেন, ঘটনার সময় তারা তিনজনই পুকুরে গোসল করতে যায়। এর আগে তাদের মধ্যে তর্কাতর্কি ও হাতাহাতি হয়েছে বলে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে। তবে কীভাবে মৃত্যু হয়েছে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তিনি আরও জানান, পুকুরপাড় থেকে অচেতন অবস্থায় রাহাতকে উদ্ধার করা হলে প্রথমে তাকে জীবিত ভেবে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, নিহতের শরীরে কোনো স্পষ্ট আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর থেকে অভিযুক্ত দুই কিশোর পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। - বিষয় : - গাইবান্ধা - বিতর্ক - হত্যার অভিযোগ
পুকুরে গোসলে নামে তিনজন, তর্কের জেরে একজনকে পানিতে চুবিয়ে হত্যা
গাইবান্ধার সদর উপজেলায় একসঙ্গে তিন কিশোর পুকুরে গোসল করতে নেমে তর্কের জেরে একজনকে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত দুই কিশোর পলাতক রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাচ্ছে পুলিশ। মঙ্গলবার (১৫ জুন) বিকেলে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের উত্তর হরিণ সিংহা গ্রামের হাওয়াই দিঘির মোড় নামক স্থানে এই ঘটনা ঘটে। ১৫ বছর বয়সী নিহত কিশোরের নাম রাহাত। সে হরিণসিংহা গ্রামের মকবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্র জানায়, বিকেল ৫টার দিকে উত্তর হরিণ সিংহা গ্রামের বিশাল আকারের হাওয়াই দিঘিতি গোসল করতে নামে সাকিব (১৫), রিফাত (১৫) ও রাহাত (১৫) নামের স্থানীয় তিন কিশোর। গোসলে নেমে তাদের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে তর্ক শুরু হয়। এক পর্যায়ে সাকিব ও রিফাত দুইজনে মিলে রাহাতকে পানিতে চুবাতে থাকে। এতে করে রাহাতের মৃত্যু হয়। পরে অভিযুক্ত দুই কিশোর পালিয়ে যায় এবং স্থানীয়রা জীবিত ভেবে রাহাতকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। খবরে পেয়ে পুলিশ নিহত কিশোরের বাড়িতে যায়। পরিবার তাদের সন্তানকে পানিতে চুবিয়ে মেরে ফেলা হয়েছে বলে পুলিশের কাছে অভিযোগ করে। অভিযুক্ত দুই কিশোরের মধ্যে সাকিব একই এলাকার জবান আলীর ছেলে ও রিফাত সাইদুল ইসলামের ছেলে। এ বিষয়ে জানতে চাইলে রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে থাকা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঢাকা পোস্টকে বলেন, মরদের ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতারে মর্গে নেওয়া হচ্ছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মাসুম বিল্লাহ/এসএইচএ
