দুই কর্মচারীকে পেটাল হকাররা

AI-classifiedconfidence 85%

Why this classification

Hawkers who had reoccupied a footpath in Chashara, Narayanganj, attacked and beat two Narayanganj City Corporation employees, Ruhul Amin and Jahangir, who had come to evict them on Monday, 4 May 2026. Both employees were injured, and the incident is a single, recent, physical attack in Bangladesh.

Reported by:JugantorSingle source
04/05/26•চাষাঢ়া, লৎফা টাওয়ারের সামনে

Killed

0

Injured

2

Summary

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় ২০২৬ সালের ৪ মে (সোমবার) বিকালে ফুটপাত দখল উচ্ছেদ করতে গেলে হকাররা সিটি করপোরেশনের কর্মচারী রুহুল আমিন ও জাহাঙ্গীরকে পিটিয়ে আহত করে। ১৩ এপ্রিল উচ্ছেদের পর হকাররা আবার ফুটপাত দখল করে বসেছিল।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 5

Perpetrator side

Locals

Victim side

Narayanganj City Corporation

Other actors

ফুটপাত দখল করা হকাররাসিটি করপোরেশনের কর্মচারী রুহুল আমিনসিটি করপোরেশনের কর্মচারী জাহাঙ্গীরনারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান

Tags

Land Dispute

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 2

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Narayanganj City Corporation

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 04/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 05/05/26open original ↗

দুই কর্মচারীকে পেটাল হকাররা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন দুই কর্মচারীকে পেটাল হকাররা Advertisement যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ প্রকাশ: ০৫ মে ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের দুই কর্মচারীকে পিটিয়ে আহত করেছে ফুটপাত দখল করে বসা হকাররা। আহত দুই কর্মচারী রুহুল আমিন ও জাহাঙ্গীর। সোমবার বিকালে নারায়ণগঞ্জের চাষাঢ়া এলাকায় এই হামলা-মারধরের ঘটনা ঘটে। সিটি করপোরেশন সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত ১৩ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ফুটপাত ও রাস্তা দখল করে বসা হকারদের উচ্ছেদ করা হয়। সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ঘোষণা করেন হকারা রাস্তায় নয়, তাদের জন্য বিকল্প ব্যবস্থা করা হবে। কিন্তু হকার উচ্ছেদের দুদিন পর থেকেই হকাররা ফুটপাত দখল করে আবার বসতে শুরু করে। ওইদিন সিটি করপোরেশনের উচ্ছেদ টিমের সদস্যরা চাষাঢ়া লৎফা টাওয়ারের সামনে ফুটপাত দখল করে বসা হকারদের উচ্ছেদ করতে গেলে ঐক্যবদ্ধ হয়ে তারা সিটি করপোরেশনের কর্মচারীদের ওপর হামলা চালিয়ে মারধর করে। এতে দুই কর্মচারী রুহুল আমিন ও জাহাঙ্গীর আহত হয়। এই ব্যাপারে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান জানান, সিটি করপোরেশনের কর্মচারীদের ওপর হকারদের হামলা ও মারধরের ঘটনা খুবই দুঃখজনক।