ঢামেকে নতুন ধারা বাংলাদেশ ও রাষ্ট্র সংলাপ ফোরামের সংঘর্ষ

AI-classifiedconfidence 95%

Why this classification

This is classified as political violence because it involved a physical clash and the besieging of political activists from one group by another, resulting in injuries and disruption of public services.

Reported by:JugantorSingle source
04/08/26•Dhaka Medical College Hospital Emergency Department

Killed

0

Injured

6

Summary

২০২৬ সালের ৪ আগস্ট রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নতুন ধারা বাংলাদেশ ও রাষ্ট্র সংলাপ ফোরামের মধ্যে সংঘর্ষ ও অবরুদ্ধ করার ঘটনা ঘটে। এতে নতুন ধারা বাংলাদেশের ৬ জন নেতা আহত হয়ে পুলিশি হেফাজতে যান এবং হাসপাতালের চিকিৎসাসেবা সাময়িকভাবে বন্ধ থাকে।

AI analysis

Category

Political Violence

Confidence

95% · severity 4

Perpetrator side

Rashtra Songlap Forum

Victim side

Notun Dhara Bangladesh

Other actors

Shanta FarzanaMomin MehediDr. Nurjahan NeeraMonir ZamanAtap MondalHaridas SarkarADC Rabbani

Affected infrastructure

Hospital Emergency Department

Tags

Party Clash

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 6

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Rashtra Songlap Forum

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Notun Dhara Bangladesh

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 04/08/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 05/08/26open original ↗

শান্তা ফারজানাসহ ৬ জন পুলিশ হেফাজতে

ঢামেকে ৩ ঘণ্টা অবরুদ্ধ শান্তা ফারজানাসহ ৬ জন পুলিশ হেফাজতে Advertisement যুগান্তর প্রতিবেদন প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে তিন ঘণ্টা অবরুদ্ধ ও হামলা শেষে নতুন ধারা বাংলাদেশের ৬ জনকে হেফাজতে নিয়েছে শাহবাগ থানা পুলিশ। বের করার সময় তাদের ওপর আবারো হামলা চালায় রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্য ও অন্যান্য নেতাকর্মীরা। মঙ্গলবার রাত ১১টা ১০ মিনিটে তাদের কড়া পাহারায় হাসপাতালের জরুরি বিভাগ থেকে বের করে পুলিশের গাড়িতে নিয়ে যাওয়া হয়। আহত অবস্থায় ছয়জনকে পুলিশি হেফাজতে নেওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন রমনা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রাব্বানী। পুলিশ হেফাজতের নেওয়া নতুন ধারা বাংলাদেশের ৬ নেতাকর্মীরা হলেন-নতুন ধারা বাংলাদেশের সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, চেয়ারম্যান মোমিন মেহেদী, ভাইস চেয়ারম্যান ড. নুরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান এবং সাংগঠনিক সম্পাদক আতাপ মন্ডল ও হরিদাস সরকার। শাহবাগ থানা সূত্র জানায়, ঢাকা মেডিকেলে নতুন ধারা বাংলাদেশের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক ও মহাসচিবসহ ৬ জন অবরুদ্ধ ছিলেন। পরে তাদের পাহারায় শাহবাগ থানায় নেওয়া হয়। এর আগে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নতুন ধারা বাংলাদেশ ও রাষ্ট্র সংলাপ ফোরাম গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় হাসপাতালের জরুরি বিভাগের দেড় ঘণ্টা চিকিৎসাসেবা বন্ধ থাকার পর ফের চালু হয়। এরপর আবারো হামলায় চিকিৎসাসেবা বন্ধ হয়ে যায়।