রাজৈরে ভোটকেন্দ্রের পাশে মোটরসাইকেল পুড়িয়ে দিল দুর্বৃত্তরা
Why this classification
This incident was classified as political violence in Madaripur. Parties reported: Unidentified Miscreants. Reported by 2 sources.
Killed
0
Injured
0
Summary
মাদারীপুরের রাজৈরের বাজিতপুর ইউনিয়নের নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশে দুর্বৃত্তরা একটি মোটরসাইকেলে আগুন দিয়েছে। ১২ ফেব্রুয়ারি ২০২৬ সকালে এই ঘটনার ফলে ভোটারদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরে পুলিশ ও প্রশাসনের উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হয়।
AI analysis
Category
Political Violence
Confidence
90% · severity 4
Parties involved
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 12/02/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
রাজৈরে ভোটকেন্দ্রের পাশে মোটরসাইকেল পুড়িয়ে দিল দুর্বৃত্তরা
মাদারীপুরের রাজৈরে ভোটকেন্দ্রের পাশে একটি মোটরসাইকেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে মোটরসাইকেলটির বেশির ভাগই পুড়ে গেছে। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাজিতপুর ইউনিয়নের নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের পাশে এই ঘটনা ঘটে। জানা গেছে, বাজিতপুর ইউনিয়নের নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের পাশে একটি মোটরসাইকেলে আগুন জ্বলতে দেখে ভোটকেন্দ্রের আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন প্রশাসনের কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে ভোটারদের আতঙ্ক দূর হয়। তবে কে বা কারা মোটরসাইকেলটিতে আগুন দিয়েছে, তা জানা যায়নি। স্থানীয় বাসিন্দা সুমন ব্যাপারী বলেন, ‘মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনায় ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। পরে প্রশাসনের লোকজন এলে পরিস্থিতি স্বাভাবিক হয়।’ রাজৈরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল হক বলেন, ‘মোটরসাইকেলের আগুনের ঘটনায় তেমন কোনো সমস্যা তৈরি হয়নি। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন আছে।’
ভোটকেন্দ্রের পাশে মোটরসাইকেলে আগুন
সারাদেশ মাদারীপুর ভোটকেন্দ্রের পাশে মোটরসাইকেলে আগুনজেলা প্রতিনিধিমাদারীপুর১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৮অ+অ-মাদারীপুরের রাজৈরে একটি ভোটকেন্দ্রের পাশে মোটরসাইকেল আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে মোটরসাইকেলের আশি শতাংশের বেশি পুড়ে গেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ঢাকা বরিশাল মহাসড়ক সংলগ্ন রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে। একজন খড় মোটরসাইকেলে আগুন দিয়ে পালিয়ে যায় ও তাৎক্ষণিকভাবে বিস্ফোরিত হয় বলে স্থানীয়রা জানায়। ভোটকেন্দ্রের আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরে স্বাভাবিক হয় সবকিছু। মাদারীপুরের রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে প্রশাসনের কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কে বা কারা এই আগুন ধরিয়েছে এখনো জানা যায়নি। মোটরসাইকেলের আগুনের ঘটনায় তেমন কোনো সমস্যা তৈরি হয়নি। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য। আরকে
