আতঙ্কের জনপদ রাউজানে শান্তিপূর্ণ ভোট চলছে

AI-classifiedconfidence 60%

Why this classification

The main report describes peaceful voting, but it also states that armed men fired shots at a BNP leader's house on Wednesday, 11 February 2026, the day before the vote. This is a concrete, recent armed attack, so it is recorded as a separate incident. No casualties were reported, and the attackers' identity is unknown.

Reported by:SamakalSingle source
11/02/26•রাউজান

Killed

0

Injured

0

Summary

রাউজানে ভোটের আগের দিন বুধবার (১১ ফেব্রুয়ারি ২০২৬) অস্ত্রধারীরা এক বিএনপি নেতার বাড়ি লক্ষ্য করে গুলি চালায়। প্রতিবেদনে এতে কোনো হতাহতের তথ্য উল্লেখ করা হয়নি।

AI analysis

Category

Political Violence

Confidence

60% · severity 5

Perpetrator side

Unknown

Victim side

BNP

Other actors

অস্ত্রধারীএক বিএনপি নেতা

Affected infrastructure

বাড়ি

Tags

Election Violence

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 11/02/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 12/02/26open original ↗

আতঙ্কের জনপদ রাউজানে শান্তিপূর্ণ ভোট চলছে

আতঙ্কের জনপদ রাউজানে শান্তিপূর্ণ ভোট চলছে রাউজানে ভোট দিচ্ছেন ভোটাররা। ছবি: সমকাল তৌফিকুল ইসলাম বাবর ও প্রদীপ শীল, রাউজান থেকে প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:৩৩ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:৫৩ আতঙ্কের জনপদ রাউজানে শান্তিপূর্ণ পরিবেশেই ভোটগ্রহণ শুরু হয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। রাউজানের গহিরা কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপির প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। গহিরা ইউনুস সুফি বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন জামায়াতে ইসলামীর প্রার্থী শাহাজান মঞ্জু। সকাল সাড়ে সাতটায় ভোটগ্রহণ শুরু হওয়ার আগে রাউজানের গহিরা কলেজ কেন্দ্রে ভোটারদের লাইনে থাকা প্রথম ব্যক্তি ছিলেন চট্টগ্রাম-৬ আসনের বিএনপির প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। তার পেছনে ছিলেন একজন শারীরিক প্রতিবন্ধী ভোটার। তবে নিজে প্রথমে ভোট না দিয়ে সেই প্রতিবন্ধী ব্যক্তিকে সুযোগ করে দেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। এরপর বুথে ঢোকেন তিনি। ভোট দিয়ে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী গণমাধ্যম কর্মীদের বলেন, 'শুনেছি টাকার খেলা চলছে। তবে আমি দেখিনি। ভোটাররা জানেন। তবে ভোটের শুরুটা ভালো হচ্ছে। শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে।' গহিরা ইউনুস সুফি বিদ্যালয় কেন্দ্রে সকাল সোয়া ৮টায় ভোট দেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শাহাজান মঞ্জু। এ সময় তিনি শান্তিপূর্ণ ভোট হচ্ছে উল্লেখ করে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন এবং ফলাফল মেনে নেবেন বলে জানান। গহিরা কলেজ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রহমত আলী সমকালকে বলেন, শুরুতে ভোটার উপস্থিতি ছিল কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার সংখ্যা বাড়বে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে বলেও জানান তিনি। ভোট দেওয়ার পর হাসিমুখে বের হচ্ছিলেন অশীতিপর বৃদ্ধ মোহাম্মদ হোসেন। সমকালকে তিনি বলেন, 'অনেকদিন পর শান্তিতে ভোট দিলাম। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছি। কেউ কোনো বাধা দেননি, খুব ভালো লাগছে।' প্রসঙ্গত, জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে রাজনৈতিক বিরোধের জের ধরে রাউজানে একের পর এক সংঘাত-সংঘর্ষ-হত্যার ঘটনা ঘটেছে। চাঁদাবাজি ও বালি মহাল দখলকে কেন্দ্র করেও নিহত হয়েছে কয়েকজন। নানা ঘটনায় গত ১৭ মাসে মোট ১৯ জন নিহত হয়েছেন। এমনকি নির্বাচনের আগের দিন গতকাল বুধবারও এক বিএনপি নেতার বাড়ি লক্ষ্য করে গুলি চালায় অস্ত্রধারীরা। এবারের জাতীয় সংসদ নির্বাচনে রাউজান (চট্টগ্রাম-৬) আসনে চারজন প্রার্থী রয়েছেন। বিএনপি মনোনীত গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত মনোনীত মো. শাহজাহান মঞ্জু ছাড়াও ভোটের লড়াইয়ে আছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ইলিয়াস নূরী ও গণঅধিকার পরিষদের নাছির উদ্দীন তালুকদার। এ আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৩৯ হাজার ৯৮৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৮ জন ৯৭১ এবং নারী ভোটার ১ লাখ ৬১ হাজার ১৭ জন। - বিষয় : - চট্টগ্রাম - সংসদ নির্বাচন ২০২৬ - গণভোট