সংক্ষিপ্ত সংবাদ

AI-classifiedconfidence 95%

Why this classification

This incident was classified as criminal violence because it involves armed robbery and physical assault on NGO offices by unknown criminals, causing injury to an official.

Reported by:JugantorSingle source
21/08/26•কুট্টাপাড়া

Killed

0

Injured

1

Summary

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে রাতে তিনটি এনজিও অফিসে একদল ডাকাত হানা দেয় এবং তাদের হামলায় এক এনজিও কর্মকর্তা গুরুতর আহত হন।

AI analysis

Category

Criminal Violence

Confidence

95% · severity 5

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

রাব্বি মিয়া

Affected infrastructure

৩ এনজিও অফিস

Tags

Robbery

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 21/08/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 22/08/26open original ↗

সংক্ষিপ্ত সংবাদ

খাগড়াছড়িতে জেল পলাতক আসামি গ্রেফতার খাগড়াছড়ি কারাগার থেকে পালানো ওয়ারেন্টভুক্ত আসামি শফিকুল ইসলামকে বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের লালখান বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। শফিকুল ইসলামের বাড়ি খাগড়াছড়ি সদরের ইসলামপুর এলাকায়। ২০২৫ সালের ৯ নভেম্বর কারাগারে আটক থাকা অবস্থায় কৌশলে দেওয়াল টপকে পালিয়ে যান শফিকুল ইসলাম। এর পর থেকে তিনি পলাতক ছিলেন। খাগড়াছড়ি প্রতিনিধি রাজশাহীতে নিরাপত্তাকর্মীকে হত্যার হুমকি, যুবক গ্রেফতার রাজশাহীর লক্ষ্মীপুরে সাব্বির হোসেন নামে এক নিরাপত্তাকর্মীকে মারধর ও ছুরি ধরে হত্যার হুমকির ঘটনায় আরিফুল ইসলাম আরিফ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আরিফ রোগী ধরার দালাল হিসাবে পরিচিত বলে অভিযোগ রয়েছে। সাব্বির লক্ষ্মীপুর এলাকার পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নিরাপত্তাকর্মী হিসাবে কর্মরত। ১৯ আগস্ট রোগী ধরার দালালদের বিষয়ে সতর্ক করলে আরিফ ধারালো দেশীয় অস্ত্র সাব্বিরের গলায় ধরে এবং মারধর করে। রাজশাহী ব্যুরো তারাগঞ্জে বোনের বাড়িতে এসে নারীর আত্মহত্যা তারাগঞ্জের সয়ার ইউনিয়নের পাইকারপাড়া গ্রামে বোনের বাড়িতে বেড়াতে এসে শুক্রবার সকালে গলায় ফাঁস দিয়ে জানুফা বেগম (৪৪) নামের এক মানসিক ভারসাম্যহীন নারী আত্মহত্যা করেছেন। নিহত জানুফা বেগম বদরগঞ্জের রাধারনগর এলাকার রফিকুল ইসলাম অপির স্ত্রী। জানুফা বেগম কয়েক বছর ধরে মানসিক রোগে ভুগছিলেন। তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি সরাইলে ৩ এনজিও অফিসে ডাকাতি, আহত ১ সরাইল সদরের কুট্টাপাড়া এলাকায় শুক্রবার রাতে তিন এনজিও অফিসে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। কুট্টাপাড়া এলাকায় সামছুদ্দিন নান্টু মিয়ার ছয়তলা ভবনের বিভিন্ন তলায় কয়েকটি এনজিও অফিস রয়েছে। রাতে একদল ডাকাত ভবনের গেটের তালা কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় ডাকাতদের হামলায় রাব্বি মিয়া নামের এক এনজিও কর্মকর্তা গুরুতর আহত হন। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ভাঙ্গায় ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু ভাঙ্গায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শুক্রবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় নাসরিন সুলতানা (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত নাসরিন সুলতানা ভাঙ্গা পৌরসভার চৌধুরীকান্দা সদরদী এলাকার মিরাজ শেখের স্ত্রী। ১৮ আগস্ট প্রচণ্ড জ্বর নিয়ে প্রথমে ভাঙ্গা হাসপাতালে ভর্তি হয়ে পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়। ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি আটপাড়ায় ঘাস কাটতে গিয়ে ছাত্রের মৃত্যু আটপাড়ার লুনেশ্বর ইউনিয়নের মল্লিকনগর গ্রামে শুক্রবার সকালে বজ পাতে আল মামুন (১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। আল মামুন ওই গ্রামের আল আমিনের ছেলে। শুক্রবার সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যেই মামুন গরুর জন্য বাড়ির সামনে ঘাস কাটতে যায়। এ সময় আকস্মিক বজ পাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। নেত্রকোনা প্রতিনিধি উজিরপুরে ৭ দিনেও সন্ধান মেলেনি ছাত্রের উজিরপুরে মাদ্রাসা থেকে নিখোঁজের সাত দিন পরও সন্ধান মেলেনি হিফজ বিভাগের ছাত্র নাজমুল হাসানের। একমাত্র ছেলেকে হারিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তার বাবা-মায়ের। ছেলের কোনো খোঁজ না পেয়ে মা নাজমা বেগম প্রায় পাগল হয়ে গেছেন। নাজমুল উপজেলার শোলক ইউনিয়নের পূর্ব ধামুরা জীবন নেছা হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। ১৫ আগস্ট সকালে নিখোঁজ হয় নাজমুল। বরিশাল ব্যুরো মৌলভীবাজারে স্থায়ী বরখাস্তের দাবিতে শিক্ষককে তালাবদ্ধ মৌলভীবাজার পৌর শহরের হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যায়ের সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষক রাশেদা বেগম হঠাৎ বিদ্যালয়ে এলে বৃহস্পতিবার দুপুরে তাকে তালাবদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা তার এক দফা স্থায়ী বরখাস্তের দাবি করেন। প্রধান শিক্ষক রাশেদার এফডিআরের অর্থ আত্মসাতের ঘটনায় ২০২৫ সালের ১৭ জুলাই তাকে সাময়িক বরখাস্ত করা হয়। মৌলভীবাজার প্রতিনিধি খুলনায় প্রতারণা মামলায় আইনজীবী কারাগারে প্রতারণা মামলায় খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তারিক মাহমুদ তারাকে বৃহস্পতিবার কারাগারে পাঠিয়েছেন আদালত। ২০২৪ সালের ১১ ডিসেম্বর খুলনা থানায় তারিক মাহমুদ তারার বিরুদ্ধে প্রতারণার একটি মামলা করা হয়েছিল। ওই মামলাতেই হাজির হয়ে তিনি জামিনের প্রার্থনা করেছিলেন। খুলনা ব্যুরো সাঁথিয়ায় সাবেক মেয়র মিরাজুল গ্রেফতার সাঁথিয়া পৌরসভার সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মিরাজুল ইসলাম প্রামাণিককে শুক্রবার বিকালে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার পাটগাড়ী নামক জায়গা থেকে তাকে গ্রেফতার করা হয়। মিরাজুল উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাঁথিয়া পৌরসভার তিনবারের সাবেক মেয়র। সন্ত্রাস দমন আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি