Awami League Office Attacked in Shahbagh
Why this classification
The attack on the Awami League office by Jamaat-e-Islami supporters, with a reported injury to a Union Parishad Chairman, clearly indicates a political motive and thus is classified as political violence.
Killed
0
Injured
1
Summary
Awami League office in Shahbagh, Dhaka, attacked by Jamaat-e-Islami supporters. Union Parishad Chairman reported injuries.
AI analysis
Category
Political Violence
Confidence
95% · severity 7
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Jamaat
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Awami League
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 01/10/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
তালহা নয়, প্রধান কোচ হান্নান
‘ডমিস্টিক-থ্রি’ টুর্নামেন্ট তালহা নয়, প্রধান কোচ হান্নান হান্নান সরকার ক্রীড়া প্রতিবেদক প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৪৮ ‘ডোমিস্টিক-থ্রি’ টুর্নামেন্টের টিম ম্যানেজমেন্ট ড্রাফটের নিয়ম উল্টে গেছে কয়েক ঘণ্টার মধ্যে। নিয়ম অনুযায়ী ড্রাফটের প্রথম ডাক ছিল প্রধান কোচ বেছে নেওয়ার। সেভেন রিংস সিমেন্টের পছন্দের কোচ ছিল তালহা জুবায়ের। সন্ধ্যার পর জানা গেল তালহা নয়, হান্নান সরকার দলটির প্রধান কোচ। সেভেন রিংসের আইকন ক্রিকেটার মুশফিকুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন। হান্নান সরকার সমকালকে জানান, দল থেকে তাঁকে প্রধান কোচের পদ দেওয়া হয়েছে। যদিও বিসিবি টুর্নামেন্ট কমিটি এ ব্যাপারে কিছু বলেনি। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর ও ম্যানেজার আবু ইমাম মো. কাউসার ফোন না ধরায় দুই কোচের পজিশন পরিবর্তনের বিষয়ে বিসিবির অবস্থান জানা যায়নি। ড্রাফট থেকে তালহা জুবায়েরের সহকারী কোচ হিসেবে বেছে নেওয়া হয় হান্নান সরকারকে। অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের প্রধান কোচ হান্নানের আপত্তির কারণে প্রমোশন দেওয়ার সিদ্ধান্ত নেয় সেভেন রিংস সিমেন্ট। এই একটি বিষয় ছাড়া বাকি কোচিং স্টাফ মনোনয়নে নিয়মের ব্যত্যয় ঘটেনি। ড্রাফটের শুরুতে সোহেল ইসলামকে প্রধান কোচ হিসেবে বেছে নেয় ব্লুস্টার। ক্রিকেটার নুরুল হাসান সোহান, কোচ সোহেল ইসলাম বলতে গেলে বসুন্ধরার ঘরের ছেলে। সেভাবে জুটি সাজিয়েছে তারা। একমি গ্রুপ নিয়েছে রাজিন সালেহকে। মোহামেডানের চ্যাম্পিয়ন কোচ মিজানুর রহমান বাবুলে আস্থা রেখেছেন সিটিজেনস ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান। ফরচুন বরিশালের প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন আর ওয়ালটন গ্রুপ প্রধান কোচ করেছে জাতীয় দলের সাবেক বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাককে। ব্লুস্টারের সহকারী কোচ সালাহউদ্দিন আহমেদ উজ্জ্বল ও আশিকুর রহমান মজুমদার। ওয়ালটনে তুষার ইমরান ও ডলার মাহমুদ, সিটিজেনস ব্যাংকে নাজমুল হোসেন ও মোহাম্মদ সেলিম, একমির তারেক আজিজ ও ফয়সাল হোসেন ডিকেন্সকে, ফরচুন গ্রুপে মোহাম্মদ আশরাফুল ও আবদুল করিম জুয়েল। সেভেন রিংস সিমেন্টে তালহা জুবায়ের ও হুমায়ুন কবীর শাহীন সহকারী কোচ। জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খানকে নিয়েছে ফরচুন গ্রুপ। বিপিএলে ফরচুন বরিশালে ছিলেন তিনি। এনামুল হককে ওয়ালটন গ্রুপ, দেলোয়ার হোসেন শিবাকে সেভেন রিংস সিমেন্ট, জয় বিশ্বাসকে ব্লুস্টার, আবু রেজা শরিফুলকে একমি গ্রুপ আর খায়রুল ইসলামকে সিটিজেনস ব্যাংক নিয়েছে ফিজিও হিসেবে। স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচদের মধ্যে রুবায়েত হক ব্লুস্টারে, তুষার কান্তি হাওলাদার একমিতে, মনিরুজ্জামান ফরচুন গ্রুপে, ইফতেখারুল ইসলাম ইফতি সেভেন রিংস সিমেন্টে, আসলাম খান ওয়ালটনে ও কালাইন আশিস সিটিজেনস ব্যাংক দলে কাজ করবেন। পারফরম্যান্স অ্যানালিস্ট ব্লুস্টারে জুলফিকার আলি, সেভেন রিংসে জাহানে আলম, ফরচুনে এমদাদুল হক, সিটিজেনে অনিক নেওগী, একমিতে সন্দীপ কুমার, ওয়ালটনে নাসির আহমেদ। বিশ্বের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ইতিহাসে প্রথম ম্যানেজমেন্ট ড্রাফট অনুষ্ঠিত হলো বাংলাদেশে। - বিষয় : - ক্রিকেট
সড়ক-ফুটপাতে হকার বসলেই মালামাল ক্রোক ও মামলা: ডিএসসিসি প্রশাসক
সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে হকার বসলে উচ্ছেদের পাশাপাশি তাঁদের মালামাল ক্রোক ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। তিনি বলেছেন, সিটি করপোরেশন কর্তৃক নির্ধারিত ও অনুমোদিত স্থান ছাড়া রাজধানী ঢাকার কোথাও কোনো হকার বসতে দেওয়া হবে না।আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর ধলপুরে সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা, সড়ক থেকে অবৈধ দখল উচ্ছেদ ও জনভোগান্তি-সংক্রান্ত বিষয়াদি পরিদর্শন শেষে আবদুস সালাম এসব কথা বলেন। আবদুস সালাম বলেন, ‘আমরা হকারদের জন্য কিছু নির্দিষ্ট ফুটপাত ও স্থান নির্ধারণ করে দিয়েছি। এর বাইরে জিরো পয়েন্ট থেকে সদরঘাটের মূলসড়কসহ কোনো ফুটপাতে অবৈধভাবে হকার বসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ আমার লাশের ওপর দিয়ে হলেও উচ্ছেদ কর্মসূচি চলমান থাকবে: ডিএনসিসি প্রশাসক শহরের সব হকারকে শৃঙ্খলার মধ্যে আসতে হবে এবং সিটি করপোরেশনে নিবন্ধিত হতে হবে বলে জানান ডিএসসিসি প্রশাসক। তিনি বলেন, ‘নিবন্ধন ছাড়া ঢাকা শহরের কোথাও কোনো হকার বসতে পারবে না। এখন থেকে উচ্ছেদের সঙ্গে সঙ্গে মালামাল জব্দ ও সরাসরি মামলা করা হবে।’ মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুরে তিন মামলা, গ্রেপ্তার ২৬ ডিএসসিসি প্রশাসক বলেন, দফায় দফায় হকার নেতাদের সঙ্গে বৈঠক করেই সরকার সিদ্ধান্ত নিয়েছে। সুতরাং নতুন করে নোটিশ দেওয়ার কোনো বিষয় নেই।পুনর্বাসন প্রসঙ্গে আবদুস সালাম বলেন, ঢাকার যেসব নাগরিক সিটি করপোরেশনকে ট্যাক্স প্রদান করেন, তাঁরা কি চান সেই বিষয়টি সামনে রেখে আপনাদের প্রশ্ন করার অনুরোধ জানাচ্ছি। উচ্ছেদ অভিযানের চার মামলায় ২০০০ আসামি, মিরপুর থানার সামনে হকার ও স্বজনদের ভিড় পরিদর্শনকালে ডিএসসিসির আঞ্চলিক কার্যালয়-৫ এর প্রবেশপথে ঢাকা ওয়াসার দীর্ঘদিন ধরে চলমান কাজের কারণে সৃষ্ট জনভোগান্তি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন প্রশাসক। তিনি বলেন, ওয়াসা কর্তৃপক্ষের কাজের কারণে প্রতিদিন সেবা নিতে আসা হাজার হাজার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। ওয়াসাসহ অন্যান্য সেবামূলক সংস্থাকে নির্ধারিত সময়ের মধ্যে সমন্বিতভাবে রাস্তা খোঁড়াখুঁড়ির কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।ডিএসসিসি প্রশাসক জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেবামূলক সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে প্রতি ১৫ দিন পর পর নিয়মিত বৈঠক হচ্ছে। দীর্ঘদিনের এসব জটিলতা নিরসনে ওয়াসা, সিটি করপোরেশন, টিঅ্যান্ডটি ও বিদ্যুৎ বিভাগসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে।
