চুরির অভিযোগে দুই যুবককে ইলেকট্রিক শক দিয়ে নির্যাতন

AI-classifiedconfidence 88%

Why this classification

This is a single, concrete incident in Comilla in which local residents tied up two young men suspected of stealing a mosque's microphone battery and beat them and gave them electric shocks, causing bleeding. The incident is recent (it happened on Friday, 27 March 2026), so it falls within the reporting window and counts as violence.

Reported by:SamakalSingle source
27/03/26•মনশাসন এলাকা, কালিরবাজার ইউনিয়ন, সদর উপজেলা

Killed

0

Injured

2

Summary

কুমিল্লার সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের মনশাসন এলাকায় ২০২৬ সালের ২৭ মার্চ (শুক্রবার) মসজিদের মাইকের ব্যাটারি চুরির অভিযোগে স্থানীয় জনতা মো. নাঈম ও আরেক যুবককে রশি দিয়ে বেঁধে মারধর ও ইলেকট্রিক শক দেয়। ভাইরাল ভিডিওতে দেখা যায়, তারা ক্ষমা চাইলেও নির্যাতন চালানো হয় এবং শরীর থেকে রক্ত ঝরে; পরে ছেড়ে দেওয়ার পর তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না।

AI analysis

Category

Mob Justice / Lynchings

Confidence

88% · severity 6

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

স্থানীয় জনতামো. নাঈম (২৬)নাঈমের সহযোগী যুবক (২৪)তফাজ্জল হোসেন (স্থানীয় বাসিন্দা)ময়নামতি ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফারুক হোসেন

Tags

LynchingThief CaughtVigilante Justice

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 2

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 27/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 28/03/26open original ↗

চুরির অভিযোগে দুই যুবককে ইলেকট্রিক শক দিয়ে নির্যাতন

চুরির অভিযোগে দুই যুবককে ইলেকট্রিক শক দিয়ে নির্যাতন কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ২৮ মার্চ ২০২৬ | ০৯:১১ | আপডেট: ২৮ মার্চ ২০২৬ | ১১:২২ | প্রিন্ট সংস্করণ কুমিল্লায় ‘চুরির অভিযোগে’ দুই যুবককে আটক করে রশি দিয়ে বেঁধে ইলেকট্রিক শক দিয়ে নির্যাতন করেছে স্থানীয় লোকজন। গতকাল শুক্রবার সকালে সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের মনশাসন এলাকায় এই ঘটনা ঘটে। নির্যাতনের শিকার মো. নাঈম (২৬) মনশাসন এলাকার বাসিন্দা। তাঁর সহযোগী যুবক (২৪) নগরীর শাসনগাছা এলাকার বাসিন্দা। তাঁর নামপরিচয় জানতে পারেনি পুলিশ। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে মনশাসন এলাকার বিভিন্ন বাসাবাড়িতে চুরির ঘটনা ঘটছিল। বাদ যায়নি স্থানীয় জামে মসজিদ। একই গ্রামের মো. নাঈম ও তাঁর সহযোগীদের দিকে সন্দেহ ছিল এলাকাবাসীর। স্থানীয় বাসিন্দা তফাজ্জল হোসেন বলেন, শুক্রবার ভোরে মনশাসন জামে মসজিদ থেকে মাইকের ব্যাটারি চুরির সময় নাঈম ও তাঁর এক সহযোগীকে আটক করে এলাকার লোকজন। এ সময় তাদের বেঁধে মারধর করা হয়। এদিকে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে দেখা যায়, রশি দিয়ে দুই যুবককে বেঁধে মারধরসহ ইলেকট্রিক শক দিয়ে তাদের নির্যাতন করা হচ্ছে। এ সময় তারা বাঁচার জন্য চিৎকার করতে করতে কানে ধরে ক্ষমা চাইলেও রক্ষা পাননি। তাদের শরীর থেকে রক্ত ঝরতেও দেখা যায়। বেশ কিছু লোক তাদের ঘিরে থাকতে দেখা গেলেও কেউই নির্যাতনকারীদের নিবৃত করেনি। নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়ার পর সন্ধ্যায় ঘটনাস্থলে যায় পুলিশ। সকালেই নির্যাতনের পর দুই যুবককে ছেড়ে দেওয়ায় তাদের খুঁজে পাওয়া যায়নি। আত্মগোপনে থাকায় সমকাল চেষ্টা করেও নির্যাতিত দুই যুবকের বক্তব্য জানতে পারেনি। রাতে ময়নামতি ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফারুক হোসেন সমকালকে জানান, দুই ভুক্তভোগী যুবক এখনও নির্যাতনের বিষয়ে অভিযোগ না দিলেও একাধিক ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ায় সন্ধ্যায় ঘটনাস্থলে যান তারা। স্থানীয় লোকজন দাবি করেছে, মসজিদের মাইকের ব্যাটারি চুরির সময় তাদের আটক করা হয়। নির্যাতনের পর তাদের ছেড়ে দেওয়ায় তাদের পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। - বিষয় : - চুরির অভিযোগ - কুমিল্লা - ইলেকট্রিক শক - নির্যাতন