বাউফলে পৃথক সংঘর্ষ ও হামলার ঘটনায় আহত ২০
Why this classification
This article reports real physical violence on Friday 29 May 2026 in Baufal, Patuakhali, including stick and local-weapon fights and hacking and beating attacks. At least 20 people were injured, and the article names the people involved and the hospitals where the victims were admitted. The article's own itemised count of injured people is lower than the headline figure of 20, so the injury count is marked as estimated.
Killed
0
Injured
20
Summary
শুক্রবার (২৯ মে ২০২৬) পটুয়াখালীর বাউফলের উত্তর কালাইয়া গ্রামে ইলেকট্রিশিয়ানের পারিশ্রমিক নিয়ে বিরোধের জেরে লাঠিসোটা ও দেশীয় অস্ত্রে সংঘর্ষ এবং গাছের ডাল নিয়ে বিরোধে কুপিয়ে ও পিটিয়ে হামলার ঘটনা ঘটে, যাতে কমপক্ষে ২০ জন আহত হন। কালিশুরী ইউনিয়নের রাজাপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরেও এক ব্যক্তি কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে, আহতদের বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
90% · severity 6
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 20
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 29/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
বাউফলে পৃথক সংঘর্ষ ও হামলার ঘটনায় আহত ২০
বাউফলে পৃথক সংঘর্ষ ও হামলার ঘটনায় আহত ২০ Advertisement বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ৩০ মে ২০২৬, ০২:৫৭ পিএম পটুয়াখালীর বাউফল উপজেলায় পৃথক সংঘর্ষ, হামলা ও মারামারির ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৯ মে) দুপুর ও রাতে উপজেলার উত্তর কালাইয়া গ্রাম এবং কালিশুরী ইউনিয়নের রাজাপুর গ্রামে এসব ঘটনা ঘটে। জানা যায়, ঈদের দুই দিন আগে উত্তর কালাইয়া গ্রামের শহিদুল মুন্সির বাড়ির সামনে ঝড়ে একটি গাছ উপড়ে পড়ে বিদ্যুতের খুঁটির ওপর। এতে জাল্লাল মল্লিক বাড়ির কয়েকটি পরিবারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়ভাবে মেরামতের জন্য পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করা হলেও ঈদের ছুটির কারণে অধিকাংশ কর্মী অনুপস্থিত থাকায় স্থানীয় এক ইলেকট্রিশিয়ানকে দিয়ে কাজ করানো হয়। ইলেকট্রিশিয়ানের পারিশ্রমিক হিসেবে দুই হাজার টাকা নেওয়া হবে—এমন সিদ্ধান্তকে কেন্দ্র করে শহিদুল মুন্সির ভাতিজা শামীম মুন্সি ও শাকিল মল্লিকের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষ লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় আহতদের মধ্যে শাকিল মল্লিক (২৫), জসীম (৩০), ইছাদুল (১৫), সেতারা বেগম (৪০), রাব্বি (২৬), শাওন (২৮), সোহেল মল্লিক (৩৫), শাহিন (২৮) ও শামীম (২৬) কে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর আগে একই দিন দুপুরে কালিশুরী ইউনিয়নের রাজাপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে শামসুল হককে তার ভাতিজা সবুজ কুপিয়ে জখম করেন বলে অভিযোগ ওঠে। আহত শামসুল হককে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ভাতিজা সবুজ। এছাড়া উত্তর কালাইয়া গ্রামে বিরোধপূর্ণ জমির গাছের ডাল কাটা নিয়ে অসিত, সত্যরঞ্জন ব্যাপারী ও কবির প্যাদার নেতৃত্বে দুলাল সরকার (৮০) ও তার স্ত্রী অর্চনা সরকারকে (৭০) কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাদের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আরও দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ বিষয়ে বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
