ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি, থানায় বিক্ষোভ
Why this classification
This is a single, specific incident on 23 May 2026 in Sherpur in which local residents severely beat a man accused of raping a housewife. The article describes the beating and the crowd's handover to police, which makes it a physical attack and not just a simple arrest.
Killed
0
Injured
1
Summary
শেরপুর পৌর শহরের খোয়ারপাড় শাপলাচত্বর মোড়ে ২৩ মে (শনিবার) রাতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এনামুল হক (৩৮) নামে এক যুবককে স্থানীয় জনতা গণপিটুনি দেয়। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর সময় তাকে তাদের হেফাজতে পাওয়া যায়নি, এবং পরে স্থানীয়রা শাস্তির দাবিতে বিক্ষোভ করেন।
AI analysis
Category
Mob Justice / Lynchings
Confidence
90% · severity 5
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 23/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি, থানায় বিক্ষোভ
শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এনামুল হক (৩৮) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। শনিবার (২৩ মে) রাতে পৌর শহরের খোয়ারপাড় শাপলাচত্বর মোড়ে এ ঘটনা ঘটে। এনামুল শহরের সজবরখিলা মহল্লার মোবারক হোসেনের ছেলে। এর আগে এদিন দুপুরে এনামুলের বাড়িতে ধর্ষণের ঘটনা ঘটে। পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানিয়েছে, প্রায় পাঁচ মাস আগে শেরপুর শহরের সজবরখিলা মহল্লার অভিযুক্ত এনামুলের বাসায় ভাড়া ওঠেন গৃহবধূ ও তার স্বামী। ভুক্তভোগীর স্বামী বাইরে ব্যবসা নিয়ে ব্যস্ত থাকায় এনামুল তার সুযোগ নেন; সেই গৃহবধূকে বিভিন্ন সময় মেসেঞ্জারে কু-প্রস্তাব দেন। একপর্যায়ে শনিবার দুপুরে এনামুল কৌশলে গৃহবধূর ঘরে ঢুকে তার মুখ চেপে ধর্ষণ করে। পরে গৃহবধূ তার স্বামী ও পরিবারের লোকজনকে ঘটনাটি জানায়। এরপর সন্ধ্যার দিকে গৃহবধূর পরিবার ও স্থানীয়রা এনামুলকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়। পরে এ ঘটনায় এনামুলের শাস্তির দাবিতে মধ্যেরাতে শহরে বিক্ষোভ করে স্থানীয়রা। এক পর্যায়ে সদর থানার সামনে গিয়েও বিক্ষোভ করে তারা। বিক্ষোভে আসা স্থানীয় মমিন বলেন, আমরা ধর্ষক এনামুলের ফাঁসি চাই। আমাদের সামনে মা-বোন কেউই এদের জন্য নিরাপদ না। যা মন চায় করছে। এদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এরকম ঘটনা ঘটতে থাকবে। ভুক্তভোগীর স্বামী বলেন, আমরা ভাড়া বাসায় থাকি। বাসায় ওঠার পর থেকেই এনামুল আমার স্ত্রীকে বিভিন্ন কু-প্রস্তাব দেয়। পরে আমার ভাইকে এবং আমার স্ত্রীর মামা কে জানানো হয়, পরে সেটা নিয়ে সমাধানও হয়। এরপর আবারও সে কু-প্রস্তাব দেয়। পরে অতর্কিতভাবে আমার স্ত্রীর মুখ চেপে ধরে ধর্ষণ করে। আমি এটা বিষয়ে অভিযোগ দায়ের করেছি। এর বিচার চাই আমি। এ বিষয়ে শেরপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার বলেন, আজ রাত সাড়ে ৮টার দিকে শেরপুর পৌর শহরের খোয়ারপাড় এলাকার ধর্ষণের অভিযোগে একজন কে গণপিটুনির দেওয়া কথা জানতে পেরে ঘটনাস্থলে আমাদের টিম যায়। যাকে গণপিটুনি দেওয়া হচ্ছিল, তাকে আমাদের হেফাজতে নেই। এ বিষয়ে তদন্ত চলছে, লিখিত অভিযোগ পাওয়ার পর আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মো. নাইমুর রহমান তালুকদার/ডিএ
