চাটখিলে মসজিদের ইমামের বাসায় ডাকাতি, স্বর্ণালংকার লুট

AI-classifiedconfidence 85%

Why this classification

This is a specific armed robbery on 9 May 2026 in Chatkhil, Noakhali, where three robbers threatened a family with a knife held to a two-year-old child's throat and stole cash and gold. The article's body refers to Friday dawn while its lead says Saturday, and Saturday 9 May 2026 was used because it matches the publication date.

Reported by:SamakalJugantorCorroborated · 2 sources
09/05/26•খিলপাড়া-নয়নপুর সড়কের বড়পুল সংলগ্ন, খিলপাড়া ইউনিয়ন

Killed

0

Injured

0

Summary

নোয়াখালীর চাটখিলে ৯ মে ২০২৬ ভোরে ৩ ডাকাত মসজিদের ইমাম বেলাল হোসেনের ভাড়া বাসায় ঢুকে ২ বছরের শিশুর গলায় ছুরি ধরে পরিবারকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে। ডাকাতরা যাওয়ার সময় ইমামকে এলাকা ছাড়ার হুমকি দেয়।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 5

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

ইমাম বেলাল হোসেনডাকাত (৩ জন)চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ

Affected infrastructure

rented house

Tags

Robbery

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 09/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Samakal · 10/05/26open original ↗

চাটখিলে মসজিদের ইমামের বাসায় ডাকাতি, স্বর্ণালংকার লুট

চাটখিলে মসজিদের ইমামের বাসায় ডাকাতি, স্বর্ণালংকার লুট চাটখিল (নোয়াখালী) সংবাদদাতা প্রকাশ: ০৯ মে ২০২৬ | ২১:৫৮ নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের খিলপাড়া-নয়নপুর সড়কের বড়পুল সংলগ্ন স্থানীয় মসজিদের ইমাম ও মাদ্রাসার শিক্ষকের ভাড়া বাসায় আজ শনিবার ভোরে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা ২ বছরের এক শিশুর গলায় ছুরি ধরে সবাইকে জিম্মি করে নগদ টাকাসহ স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, ইমাম বেলাল হোসেন লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার বাসিন্দা। তিনি বর্তমানে চাটখিল উপজেলার খিরিহাটি মাদ্রাসায় শিক্ষকতা করেন এবং বড় পোল-সংলগ্ন একটি মসজিদে ইমাম ও মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছেন। মসজিদের পাশেই একটি ভাড়া বাসায় তিনি সপরিবারে বসবাস করে আসছেন। বেলাল হোসেন বলেন, শুক্রবার ভোর ৪টার দিকে তিনি ফজরের আজান দিতে মসজিদে যান। এই সুযোগে ৩ জন ডাকাত তার ঘরে প্রবেশ করে। তারা তার ২ বছরের শিশু কন্যার গলায় ধারালো ছুরি ধরে স্ত্রী ও দুই সন্তানকে জিম্মি করে ফেলে। সন্তান ও পরিবারের সদস্যরা প্রাণ ভয়ে চিৎকার করতে না পারায় ডাকাতরা অনায়াসেই ঘরের নগদ টাকা স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার সময় ডাকাতরা ইমামকে এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি-ধমকি দিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। একজন সম্মানী ব্যক্তির বাড়িতে এমন বর্বরোচিত ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফের সঙ্গে কথা বললে তিনি জানান, ইমাম সাহেব নিজে থানায় এসে অভিযোগ করেছেন। আমরা ডাকাতদের গ্রেপ্তারে চেষ্টা করছি। - বিষয় : - নোয়াখালী

Source 2: Jugantor · 08/05/26open original ↗

চাটখিলে নারীর স্বর্ণালংকার লুট

শয়তানের নিঃশ্বাস ব্যবহার চাটখিলে নারীর স্বর্ণালংকার লুট Advertisement চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ০৮ মে ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ চাটখিলে শয়তানের নিঃশ্বাস ব্যবহার করে নারীর কাছ থেকে স্বর্ণালংকার ও টাকা লুটের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে উপজেলার খিলপাড়া ইউনিয়নের নয়নপুর এলাকায় এ ঘটনা ঘটে। তামান্নার ভাই জোবায়ের জানান, নয়নপুর থেকে অটোরিকশায় তামান্না ওইদিন তার স্বামীর বাড়ি সোনাইমুড়ীর আমিশাপাড়া যাচ্ছিলেন। এ সময় পূর্ব থেকে আরও ২-৩ জন যাত্রী ওই সিএনজিতে ছিলেন। সিএনজি কিছুদূর যাওয়ার পর ওই যাত্রীরা তামান্নাকে একটি কাগজে ঠিকানা পড়তে দেয়। এরপর তামান্না অজ্ঞান হয়ে পড়েন। এ সময় তারা তামান্নার সঙ্গে থাকা ১০ হাজার টাকা ও গলায় এক ভরি ওজনের একটি স্বর্ণের চেইন নিয়ে যায়। পথেই তারা তামান্নাকে ফেলে চলে যায়। ওসি আবদুল মোন্নাফ জানান, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।