কোরবানির পশু পরিবহন: চাঁদার চাপে চ্যাপ্টা চালক

AI-classifiedconfidence 71%

Why this classification

[ { "justification": "This incident has been classified under Criminal Violence based on reports that highway police and political leaders and activists engaged in extortion and assaulted drivers transporting cattle from Rajshahi to Dhaka and Chittagong. The event involved no recorded fatalities or injuries and took place along the Rajshahi to Dhaka-Chittagong Highway on May 24, 2026. The specific perpetrator side and victim side are not recorded in the provided data. This assessment is supported by 1 corroborating source." } ]

Reported by:Ajker PatrikaJugantorCorroborated · 2 sources
24/05/26•Rajshahi to Dhaka-Chittagong Highway

Killed

0

Injured

0

Summary

রাজশাহী থেকে ঢাকা ও চট্টগ্রামে পশু পরিবহনের সময় হাইওয়ে পুলিশ ও রাজনৈতিক নেতাকর্মীদের চাঁদা না দিলে চালকদের হয়রানি ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

71% · severity 3

Parties involved

Highway PolicePolitical Leaders and Activists

Tags

Extortion

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 24/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Ajker Patrika · 24/05/26open original ↗

কোরবানির পশু পরিবহন: চাঁদার চাপে চ্যাপ্টা চালক

- রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে চাঁদা দিতে হয়। - হাইওয়ে পুলিশ ও রাজনৈতিক নেতা-কর্মীদের বিরুদ্ধে অভিযোগ। - চাঁদা না দিলে হয়রানি-লাঞ্ছিত হন চালকেরা। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী আপডেট : ২৫ মে ২০২৬, ০৭: ০৮ পবিত্র ঈদুল আজহা সামনে রেখে বড় পশুর হাটগুলোর একটি রাজশাহীর সিটি হাটে এখন ক্রেতা-বিক্রেতার উপচে পড়া ভিড়। প্রতিদিন ২৫ থেকে ৩০ হাজার গবাদিপশু হাতবদল হচ্ছে এই হাটে। সেসব চলে যাচ্ছে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন পশুর হাটে। তবে এগুলোর পরিবহনে চাঁদাবাজির মুখে পড়তে হচ্ছে ব্যবসায়ীদের। একই অভিযোগ ট্রাকচালকদেরও। ট্রাকচালকদের অভিযোগ, পথে পথে তাঁদের হাইওয়ে পুলিশ ও রাজনৈতিক দলের নেতা-কর্মীদের দিতে হচ্ছে চাঁদা। ঢাকায় পৌঁছাতেই তাঁদের দিতে হচ্ছে কমপক্ষে পাঁচ হাজার টাকা। চট্টগ্রামে গেলে খরচ আরও দুই থেকে পাঁচ হাজার টাকা বেশি। চাঁদা না দিলেই হতে হয় হয়রানি কিংবা লাঞ্ছিত। গতকাল রোববার সকালে রাজশাহীর সিটি হাটে গিয়ে দেশের নানা প্রান্ত থেকে আসা ট্রাকচালকদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। সারা দিন কেনাবেচা শেষে সিটি হাট থেকে কোরবানির পশু নিয়ে সাধারণত রাতে যাত্রা করে ট্রাকগুলো। একের পর একে একে ট্রাক ঢাকা, টাঙ্গাইল, গাজীপুর, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের উদ্দেশে যাত্রা করে। প্রতিরাতে সাড়ে চার শ থেকে পাঁচ শ পশুবাহী ট্রাক সিটি হাট থেকে গন্তব্যে যাচ্ছে। চালকদের অভিযোগ, রাজশাহী সিটি হাট থেকে পশুবাহী ট্রাক বের হওয়ার পরই চালকদের প্রথম বাধার মুখে পড়তে হয় নগরের উপকণ্ঠ বেলপুকুর এলাকায়। সেখানে পুলিশ সদস্যরা যানবাহন থামিয়ে ট্রাকপ্রতি ৫০০ টাকা আদায় করেন। একই স্থানে রাজনৈতিক পরিচয়ধারী কিছু নেতা-কর্মীর নাম ব্যবহার করে আরও ৩০০ টাকা করে চাঁদা নেওয়া হয়। বেলপুকুর অতিক্রম করে এগোলেই পুঠিয়া এলাকায় পবা হাইওয়ে থানা এলাকায় আবারও চাঁদা দিতে বাধ্য করা হয়। সেখানে হাইওয়ে পুলিশের জন্য ৫০০ টাকা এবং দলীয় পরিচয়ে স্থানীয় বখাটেদের জন্য আরও ২০০ টাকা গুনতে হয় চালকদের। এরপর নাটোরের বনপাড়া এলাকায় হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা পৃথকভাবে চাঁদা আদায় করেন। বনপাড়া ছাড়িয়ে সিরাজগঞ্জের যমুনা সেতুর পূর্ব প্রান্তে পৌঁছালে টহল পুলিশ ও হাইওয়ে পুলিশের নামে আলাদাভাবে ৫০০ টাকা করে আদায় করা হয় বলেও দাবি তাঁদের। বগুড়া হাইওয়ে পুলিশের পুলিশ সুপার (এসপি) আবু তোরাব মোহাম্মদ শামসুল আলম বলেন, মহাসড়কে চাঁদাবাজির বিষয়ে তাঁদের কাছে কোনো সুনির্দিষ্ট অভিযোগ আসেনি। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং সত্যতা মিললে কঠোর শাস্তি হবে। যমুনা সেতু পার হওয়ার পর টাঙ্গাইলের এলেঙ্গা ও সখীপুর এলাকায় যানজটকে কেন্দ্র করে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। চালকদের ভাষ্য, এসব স্থানে হাইওয়ে পুলিশ ট্রাকপ্রতি ৫০০ টাকা এবং রাজনৈতিক পরিচয় ব্যবহারকারীরা ২০০ টাকা করে আদায় করেন। একইভাবে গোড়াই এলাকায়ও চাঁদা দিতে বাধ্য করা হয়। গাজীপুর চৌরাস্তা এলাকায় পৌঁছালে হাইওয়ে পুলিশের সদস্যরা একই হারে অর্থ আদায় করেন বলে জানিয়েছেন চালকেরা। রাজধানীর গাবতলী এলাকায় প্রবেশের পর চাঁদাবাজি আরও প্রকট আকার ধারণ করে বলে অভিযোগ চালকদের। গাবতলীর পাশাপাশি শনির আখড়া, মদনপুর, গাউসিয়া ও আড়াইহাজার এলাকায় হয় এমন চাঁদাবাজি। আবার চট্টগ্রামের পথে কুমিল্লা, ফেনী ও চট্টগ্রামের বিভিন্ন অংশে আরও পাঁচ থেকে সাতটি স্থানে একই কায়দায় ট্রাকপ্রতি ৫০০ টাকা নেওয়া হয়। ট্রাকমালিকেরা বলছেন, এখন রাজশাহী থেকে ঢাকা পর্যন্ত একটি পশুবাহী ট্রাকের ভাড়া প্রায় ৪০ হাজার টাকা এবং চট্টগ্রাম পর্যন্ত ৫০ থেকে ৫৫ হাজার টাকা পাওয়া যায়। তবে পথিমধ্যে বিভিন্ন স্থানে চাঁদা দিতে গিয়ে আয়ের বড় অংশ ব্যয় হয়ে যায়। তাঁরা মহাসড়কে চাঁদাবাজি বন্ধে প্রশাসনের কার্যকর উদ্যোগ দাবি করছেন। রাজশাহী ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সাদরুল ইসলাম বলেন, ‘চালকেরা মহাসড়কে চাঁদাবাজির যে চিত্র তুলে ধরছেন, সেটিই সত্য। আমার মতে পরিস্থিতি আগের চেয়ে উন্নতি হলেও চাঁদাবাজি বন্ধ হয়নি।’ হাইওয়ে পুলিশের উত্তর বিভাগের উপমহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল্লাহ হিল বাকী বলেন, পশুবাহী যানবাহনের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে মহাসড়কে বিশেষ নজরদারি রাখা হয়েছে। কোথাও চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পঠিত সর্বশেষ ১ ২ ৩ ৪ ৫ খুঁজুন গাইবান্ধার সাদুল্লাপুরে যুবলীগ নেতা মনোয়ার হোসেন মণ্ডল জীমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার দামোদরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের উপজেলা শাখার সহসভাপতি। ১ ঘণ্টা আগে কুষ্টিয়ার দৌলতপুরে মোবাইল ফোন চুরির অভিযোগে রুহুল হোসেন (২০) নামের এক যুবককে খুঁটির সঙ্গে বেঁধে বেধরক মারপিট করে একটি পা ভেঙে দেওয়া হয়েছে। এ ঘটনায় তাঁর মাথার চুলও কেটে দিয়েছে স্থানীয়রা। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। ১ ঘণ্টা আগে রংপুরের পীরগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে মন্দির, স্কুল ও সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় একটি মন্দিরের প্রতিমা ভাঙচুর এবং স্থাপনা খুলে নিয়ে যাওয়ারও অভিযোগ তুলেছেন স্থানীয় অধিবাসীরা। শুক্রবার দুপুরে উপজেলার মিঠিপুর ইউনিয়নের মিঠিপুর দাশপাড়া এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে... ১ ঘণ্টা আগে খুলনার কয়রায় এছার আলী সরদার (৫৫) নামের এক ব্যক্তিকে আঘাতের পর শাবল মাথার ভেতরে ঢুকে যায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থেকে চার দিন পর তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার এজাহারনামীয় দুই আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৪ (পূর্ব নাম র্যাব)। আজ বিষয়টি নিশ্চিত করে.. ১ ঘণ্টা আগে

Source 2: Jugantor · 20/06/26open original ↗

ছাত্রদলের কমিটিতে চাঁদাবাজ টিকটকার থাকার অভিযোগ

রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটিতে চাঁদাবাজ টিকটকার থাকার অভিযোগ Advertisement রাজশাহী ব্যুরো প্রকাশ: ২০ জুন ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি দেখে নেতাকর্মীদের একটি বড় অংশ ক্ষোভ প্রকাশ করেছেন। তারা ওই কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ করেছেন। এ নিয়ে দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটেছে। শুক্রবার বিকালে কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় এসব ঘটনা ঘটে। এর আগে বৃহস্পতিবার সিটি কলেজ শাখার ৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে আবু সাঈদ হাসানকে আহ্বায়ক ও শামানুল হক হৃদয়কে সদস্য সচিব করা হয়। ওই কমিটি বাতিলের দাবিতে ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা বিকালে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন। পরে নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতারা ঘটনাস্থলে এলে উত্তেজনা সৃষ্টি হয় এবং একপর্যায়ে হাতাহাতি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষোভকারী নেতাকর্মীদের অভিযোগ, ঘোষিত আংশিক কমিটিতে টিকটকার, চাঁদাবাজ ও মাদকসেবীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা একে ‘পকেট কমিটি’ আখ্যা দিচ্ছেন। অর্থের বিনিময়ে ওই কমিটি গঠন করা হয়েছে বলেও অভিযোগ করেছেন তারা। অবিলম্বে এ কমিটি বাতিল করে ত্যাগী ও যোগ্য নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি ঘোষণা না করা পর্যন্ত আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দেন তারা। মহানগর ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন বলেন, কমিটি দিয়েছে কেন্দ্র, আমরা কিছু জানি না। বিষয়টি নিয়ে ইতোমধ্যে কেন্দ্রে কথা বলেছি।