খড় নিয়ে বিরোধে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

AI-classifiedconfidence 95%

Why this classification

This is a single, concrete incident from 16 June 2026 in which a husband beat his wife during a домestic argument, causing her fall and death. The article reports one death and a physical assault, and the accused has been detained.

Reported by:Dhaka PostSingle source
16/06/26•Muchipara area, Kajli village, Sabdalpur Union, Sreepur Upazila

Killed

1

Injured

0

Summary

মাগুরার শ্রীপুরে (১৬ জুন ২০২৬) সব্দালপুর ইউনিয়নের কাজলী গ্রামে খড় নিয়ে ঝগড়ার জেরে স্বামী সাহেব আলী জোয়ার্দার স্ত্রী সামেলা বেগমকে কিল-ঘুষিতে মারধর করেন। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং পুলিশ অভিযুক্ত স্বামীকে আটক করেছে।

AI analysis

Category

Gender-Based Violence

Confidence

95% · severity 8

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

Saheb Ali Joardar (accused husband, arrested)Samela Begum (54, victim)Oli Mia, Acting OC of Sreepur Police Station

Tags

Domestic ViolenceMurder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 16/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Dhaka Post · 17/06/26open original ↗

খড় নিয়ে বিরোধে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

মাগুরার শ্রীপুরে সামেলা বেগম (৫৪) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী সাহেব আলী জোয়ার্দারকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলার সব্দালপুর ইউনিয়নের কাজলী গ্রামের মুচিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুচিপাড়া এলাকার বাসিন্দা আব্দুল মোতলেব জোয়ার্দারের ছেলে সাহেব আলী জোয়ার্দারের সঙ্গে বিচালি (খড়) নিয়ে তার স্ত্রী সামেলা বেগমের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে সাহেব আলী স্ত্রীকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। এতে সামেলা বেগম চৌকি থেকে নিচে পড়ে আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (দারিয়াপুর) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে অভিযুক্ত স্বামী সাহেব আলী জোয়ার্দারকে আটক করে থানায় নিয়ে যায়। শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তাছিন জামান/আরকে