মাতলামিতে অতিষ্ঠ হয়ে যুবককে পিটিয়ে হত্যা করলেন শ্যালক-শ্বশুর

AI-classifiedconfidence 93%

Why this classification

A man named Sabu, 35, was beaten to death by his father-in-law, brother-in-law and others after a drunken rampage that included vandalism at his in-laws' home. The article describes one specific, recent incident in Dhamrai, Dhaka, involving a fatal physical attack, so it qualifies as violence.

Reported by:JugantorSingle source
22/03/26•রূপনগর এলাকা, কুল্যা ইউনিয়ন, ধামরাই

Killed

1

Injured

0

Summary

ঢাকার ধামরাইয়ে অতিরিক্ত মদ পান করে মাতলামি ও ঝগড়া-ভাঙচুরের পর শ্বশুর ও শ্যালকসহ কয়েকজন মিলে সাবু (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেন। ঘটনার পর পুলিশ পাঁচজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

93% · severity 8

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

সাবু (৩৫), নিহত যুবকআবু হানিফ, নিহতের শ্বশুরবাবু মিয়া, নিহতের শ্যালকস্থানীয় আরও তিনজন ব্যক্তিধামরাই থানার ওসি মো. নাজমুল হুদা খান

Affected infrastructure

শ্বশুরবাড়ি (ভাঙচুর)

Tags

MurderFamily Dispute

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 22/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 22/03/26open original ↗

মাতলামিতে অতিষ্ঠ হয়ে যুবককে পিটিয়ে হত্যা করলেন শ্যালক-শ্বশুর

মাতলামিতে অতিষ্ঠ হয়ে যুবককে পিটিয়ে হত্যা করলেন শ্যালক-শ্বশুর Advertisement ধামরাই দক্ষিণ (ঢাকা) প্রতিনিধি প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ০৯:২৫ পিএম ঢাকার ধামরাইয়ে সাবু (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। অতিরিক্ত মদ পান করে মাতলামির অভিযোগে শ্যালক ও শ্বশুর মিলে তাকে পেটানোর কথা জানান স্থানীয়রা। এ ঘটনায় তার শ্বশুর ও শ্যালকসহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। রোববার (২২ মার্চ) সকালে উপজেলার কুল্যা ইউনিয়নের রূপনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাবু ভোলার লালমোহন উপজেলার বাসিন্দা। তিনি বিয়ে করে রূপনগর এলাকায় বসবাস করতেন এবং স্থানীয় একটি খেয়াঘাটের ম্যানেজার হিসেবে কাজ করতেন। আটককৃতরা হলেন- নিহতের শ্বশুর আবু হানিফ, শ্যালক বাবু মিয়া এবং স্থানীয় আরও তিনজন। পুলিশ ও নিহতের পরিবার জানায়, নিহত সাবু দীর্ঘদিন ধরে চোলাই মদ তৈরি ও প্রচুর মদ সেবন করে আসছিলেন। মাদকাসক্তির কারণে প্রায়শই ঝগড়াঝাঁটিতে জড়িয়ে পড়তেন। বাদ যায়নি ঈদের দিনেও। ওই রাতে বাড়ি ফিরে স্ত্রীর সঙ্গেও ঝগড়া করে তাকে তাড়িয়ে দেয়। একপর্যায়ে শ্বশুরবাড়ি গিয়ে ঝগড়াঝাঁটি করে ভাঙচুরের তাণ্ডব চালায়। মাতলামির কারণে অতিষ্ঠ হয়ে শ্বশুর ও শ্যালকসহ কয়েকজনে তাকে মারধর করেন। এতে আহত অবস্থায় সাভারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সাবুকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহত সাবুর স্ত্রী বলেন, মাঝে মধ্যে মদ খেয়ে ঝগড়াঝাঁটি ও অনেক মারপিট করত। নিজেই মদ বানাত। আমার বাপ-ভাই তাকে পিটানোর আগে ওপার (সাভার) থেকে প্রচণ্ড মার খেয়ে আসছিল। তাদেরও গ্রেফতার এবং বিচার চাই আমি। ধামরাই থানার ওসি মো. নাজমুল হুদা খান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক ও আরও তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।