চালককে হত্যা করে তেল বোঝাই ট্রাক ছিনতাই
Why this classification
The article reports a concrete incident in which a truck driver was murdered while his oil-laden truck was hijacked in Magura, with four local men arrested and most of the stolen oil recovered. The killing occurred on or around 16 May 2026, within the 14-day window, so it counts as a valid violent incident.
Killed
1
Injured
0
Summary
মাগুরায় ১৬ মে ৬০ ব্যারেল ভোজ্যতেলবোঝাই ট্রাক ছিনতাইয়ের সময় চালক আব্দুর রহমানকে হত্যা করা হয়, এবং ২০ মে ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকের ভেতর তাঁর লাশ পাওয়া যায়। পুলিশ এ ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করেছে এবং ৪৬ ব্যারেল তেল উদ্ধার করেছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
90% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 16/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
চালককে হত্যা করে তেল বোঝাই ট্রাক ছিনতাই
চালককে হত্যা করে তেল বোঝাই ট্রাক ছিনতাই মাগুরায় গ্রেফতার ৪ Advertisement মাগুরা প্রতিনিধি প্রকাশ: ২৬ মে ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ মাগুরার এক ব্যবসায়ীর ভাড়া করা ট্রাকের চালককে হত্যা করে ৬০ ব্যারেল ভোজ্যতেল ছিনতাইয়ের ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ছিনতাই করা ব্যারেলের মধ্যে সোমবার ৪৬ ব্যারেল তেল সদর উপজেলার বিভিন্ন বাজার থেকে উদ্ধার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হচ্ছেন সদর উপজেলার কেচুয়াডুবি গ্রামের আজাদ হোসেন হিটলার, বিকাশ সাহা, আব্দুল কুদ্দুস এবং বুধইরপাড়া গ্রামের হারুন অর রশীদ। পুলিশ জানায়, ১৬ মে মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া বাজারের মেসার্স মহামায়া ট্রেডার্সের মালিক গোপাল সাহা নিজের কেনা ৬০ ব্যারেল ভোজ্যতেল নারায়াণগঞ্জ থেকে মাগুরা আনার জন্য আব্দুর রহমান নামে এক ট্রাকচালককে দায়িত্ব দেন। ওইদিন রাত ১০টার দিকে তিনি তেলবোঝাই ট্রাকটি নিয়ে মাগুরার পথে রওয়ানা দেওয়ার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আড়পাড়ার মহামায়া ট্রেডার্সে ফিরে আসেননি। ট্রাকচালক আব্দুর রহমান যশোরের রাজারহাট এলাকার ইব্রাহিম কাজীর ছেলে। এদিকে এ ঘটনার চার দিন পর ২০ মে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলাবাজার এলাকার রাস্তার ওপর থেকে পরিত্যক্ত অবস্থায় আব্দুর রহমানের ট্রাকটি উদ্ধার করে স্থানীয় পুলিশ। এ সময় ট্রাকের ভেতর ট্রাকচালক আব্দুর রহমানের লাশ পাওয়া যায়। সোমবার বিকালে মাগুরা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন এ বিষয় নিয়ে প্রেস ব্রিফিং করেন। এ সময় তিনি জানান, ঢাকা থেকে তেলবোঝাই ট্রাক নিয়ে ফেরার পথে মাগুরার কোনো এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণে নিয়ে চালককে হত্যা করা হয়।
