পাবনায় আ.লীগ কার্যালয়ে দুপুরে ‘জয় বাংলা’ স্লোগান, সন্ধ্যায় আগুন
Why this classification
The article reports a specific incident in which an unidentified group set fire to the Awami League district office in Pabna using tyres on the evening of 21 February 2026. Arson of a political party office counts as violence, and the event is recent and located in Bangladesh.
Killed
0
Injured
0
Summary
২১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যায় পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে টায়ার দিয়ে আগুন লাগানো হয়, যা দুপুরে 'জয় বাংলা' স্লোগানের ভিডিও ছড়িয়ে পড়ার পর ঘটে। অফিসে আসবাবপত্র না থাকায় কোনো কিছু পুড়ে যায়নি এবং আগুন কে বা কারা লাগিয়েছে তা জানা যায়নি।
AI analysis
Category
Political Violence
Confidence
88% · severity 5
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Awami League
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 21/02/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
পাবনায় আ.লীগ কার্যালয়ে দুপুরে ‘জয় বাংলা’ স্লোগান, সন্ধ্যায় আগুন
পাবনায় আ.লীগ কার্যালয়ে দুপুরে ‘জয় বাংলা’ স্লোগান, সন্ধ্যায় আগুন পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন। ছবি: সমকাল পাবনা অফিস প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬ | ২১:০৪ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ | ২১:০৪ পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দুপুরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার পর সন্ধ্যায় আগুন দেওয়া হয়। ১৮ মাস পর শুক্রবার প্রথম পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা। আজ শনিবার দুপুরে একদল কর্মী দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেন এবং সব মিথ্যে মামলা ও হুলিয়া তুলে নেওয়ার দাবি জানান। এই কর্মসূচির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সন্ধ্যায় কে বা কারা দলীয় কার্যালয়ে টায়ার দিয়ে আগুন লাগায়। তবে অফিসে কোনো আসবাবপত্র না থাকায় কোন জিনিস পুড়ে যায়নি। গতকাল শুক্রবার দলীয় পতাকা উত্তোলন কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট তৌফিক ইমাম খান। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের নেতা মাহবুব আলম খান, পৌর আওয়ামী লীগের নেতা মুস্তাফিজুর রহমান কিরণ, আনোয়ার হোসেন খান, আশরাফ পিন্টু, সেলিম মালিথা, মুজিবুর রহমান সেলিম, আব্দুল হাফিজ, রানা চৌধুরী, সাবেক ছাত্রনেতা পলাশ, শেখ রাজু, ফিরোজ এবং ছাত্রনেতা তৌশিকুর রহমান রাভা। আজ দুপুরে স্বেচাাসেবকলীগ নেতা আলামিন মালিথার নেতৃত্বে একদল কর্মী দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেন এবং সব মিথ্যে মামলা ও হুলিয়া তুলে নেওয়ার দাবি জানায়। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন মামলায় গ্রেপ্তার এড়াতে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। এরপর দীর্ঘদিন ধরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে রাজনৈতিক কার্যক্রম বন্ধ ছিল। এ বিষয়ে জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও আগুন দেওয়া ঘটনায় তদন্ত করে বিস্তারিত জানানো হবে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। - বিষয় : - পাবনা
