ত্রিশালে চাল ব্যবসায়ী যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

AI-classifiedconfidence 93%

Why this classification

This is a single, specific incident on 9 February 2026 in which unidentified attackers stabbed and hacked a 62-year-old shop owner and Jubo League ward president to death in Trishal, Mymensingh, and looted about 15 lakh taka from his shop. It is a murder within the 14-day window, so it qualifies as violence.

Reported by:SamakalSingle source
09/02/26•বগারবাজার চৌরাস্তা, আমিরাবাড়ী ইউনিয়ন, ত্রিশাল

Killed

1

Injured

0

Summary

ময়মনসিংহের ত্রিশালে ২০২৬ সালের ৯ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে আমিরাবাড়ী ইউনিয়নের বগারবাজার চৌরাস্তা এলাকায় দুর্বৃত্তরা চাল ব্যবসায়ী ও হরিরামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি সুসেন চন্দ্র সরকারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। নিহতের পরিবারের দাবি, হত্যার পর দোকান থেকে প্রায় ১৫ লাখ টাকা লুট করা হয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

93% · severity 8

Perpetrator side

Unknown

Victim side

Awami League

Other actors

সুসেন চন্দ্র সরকার (নিহত, ৬২ বছর, যুবলীগ নেতা ও চাল ব্যবসায়ী)সুজন (নিহতের বড় ছেলে)মৃত্যুঞ্জয় সরকার (নিহতের ভাই)জাহিদুল ইসলাম সরকার জুয়েল (উপজেলা যুবলীগ সভাপতি)ফিরোজ হোসেন (ত্রিশাল থানার ওসি)দুর্বৃত্তরা (অজ্ঞাতপরিচয় হামলাকারী)

Affected infrastructure

ব্যবসা প্রতিষ্ঠান (চালের দোকান)দোকানের শাটার

Tags

MurderRobbery

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Awami League

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 09/02/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 11/02/26open original ↗

ত্রিশালে চাল ব্যবসায়ী যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ত্রিশালে চাল ব্যবসায়ী যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা দোকান থেকে ১৫ লাখ টাকা লুট ছবি : সংগৃহীত ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬ | ২২:৫৩ ময়মনসিংহের ত্রিশালে সুসেন চন্দ্র সরকার নামে এক চাল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত সোমবার রাত ১০টার দিকে উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের বগারবাজার চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের সময় তাঁর দোকান থেকে প্রায় ১৫ লাখ টাকা লুট হয়েছে বলে দাবি পরিবারের। নিহত সুসেন চন্দ্র সরকার (৬২) উপজেলার হরিরামপুর ইউনিয়নের সাউথকান্দা গ্রামের মৃত রাজবিহারী সরকারের ছেলে। তিনি হরিরামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন। উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম সরকার জুয়েল এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও পারিবারের সদস্যরা জানান, উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের বগারবাজার চৌরাস্তা এলাকায় সুসেন চালের ব্যবসা করতেন। সোমবার রাত ১০টার দিকে দুর্বৃত্তরা তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় সুসেন চন্দ্রকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরিবারের দাবি, এরপর তারা ওই ব্যবসা প্রতিষ্ঠানে থাকা আনুমানিক ১৫ লাখ টাকা লুট করে দোকানের শাটার বন্ধ করে সটকে পড়ে। বাবাকে ফোনে না পেয়ে দোকানে আসে বড় ছেলে সুজন। এসে দেখে দোকানের শাটার লাগানো, তবে তালা খোলা। শাটার খুলে দেখেন রক্তাক্ত অবস্থায় তাঁর বাবা মেঝেতে পড়ে আছেন। স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে রাতেই ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর টহলের মধ্যে এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। নিহতের ভাই মৃত্যুঞ্জয় সরকার বলেন, এর আগেও আমার ভাইয়ের দোকানে চুরির ঘটনা ঘটেছে। তাদের টাকার প্রয়োজন ছিল, টাকা নিয়ে যেত, আমার ভাইকে কেন হত্যা করল। বাবাহীন তাঁর দুই ছেলে ও এক মেয়ের এখন কী হবে, তাদের কে দেখবে। এ বিষয়ে ত্রিশাল থানার ওসি ফিরোজ হোসেন জানান, এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। হত্যার ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। - বিষয় : - ত্রিশাল - কুপিয়ে হত্যা - যুবলীগ নেতা খুন