হালুয়াঘাটে ছুরিকাঘাতে যুবককে হত্যা

AI-classifiedconfidence 95%

Why this classification

একটি নির্দিষ্ট ঘটনা: ২০২৬-০৬-০৮ তারিখে হালুয়াঘাটে ছুরিকাঘাতে হেলাল নিহত হয়েছে। এটি সাম্প্রতিক, বাংলাদেশে সংঘটিত এবং সহিংসতার সংজ্ঞায় পড়ে, তাই সহিংস ঘটনা হিসেবে রেকর্ড করা হয়েছে।

Reported by:SamakalDhaka PostCorroborated · 2 sources
08/06/26•গরু বাজার এলাকা

Killed

1

Injured

0

Summary

সোমবার (৮ জুন) বিকেলে হালুয়াঘাটের গরু বাজার এলাকায় বন্ধুদের সঙ্গে তর্কের জেরে শরিফুলের নেতৃত্বে হেলালকে ছুরিকাঘাত করা হয়। আহত হেলালকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

AI analysis

Category

Criminal Violence

Confidence

95% · severity 8

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

শরিফুল (অভিযুক্ত)হেলাল (নিহত)মিজানুর রহমান (হালুয়াঘাট-ধোবাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার)

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 08/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Samakal · 09/06/26open original ↗

হালুয়াঘাটে ছুরিকাঘাতে যুবককে হত্যা

হালুয়াঘাটে ছুরিকাঘাতে যুবককে হত্যা ছবি : সমকাল হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ০৮ জুন ২০২৬ | ২২:৫৬ ময়মনসিংহের হালুয়াঘাটে হেলাল (৩০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। সোমবার বিকেল ৪টার দিকে পৌর শহরের গরু বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হেলাল উপজেলার পূর্ব কাচারিপাড়া গ্রামের আলী হোসেনের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে হেলাল গরু বাজার এলাকায় বন্ধু শরিফুলের বাড়িতে কয়েকজন বন্ধুর সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। এ সময় একপর্যায়ে শরিফুলের সঙ্গে হেলালের বাকবিতণ্ডা হয়। পরে শরিফুলের নেতৃত্বে হেলালকে ছুরিকাঘাত করা হয় বলে অভিযোগ ওঠে। এতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় স্থানীয়রা হেলালকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বোন মুর্শিদা বলেন, স্থানীয় মিজানের বাড়িতে আমার ভাইসহ কয়েকজন নেশা করছিল। তর্কের একপর্যায়ে শরিফুল ও কয়েকজন আমার ভাইকে হত্যা করে পালিয়ে যায়। নিহতের ভাই আল আমিন বলেন, আমার ভাইকে মেরে ফেলা হয়েছে। আমি এই হত্যার বিচার চাই। নিহতের মা বলেন, আমার ছেলের জন্য ভাত রান্না করে রেখেছিলাম। ছেলেকে ভাত খাওয়াতে পারলাম না। তার একটি মেয়ে সন্তান রয়েছে। এ বিষয়ে হালুয়াঘাট–ধোবাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, নেশাজনিত কারণে হত্যাকাণ্ড হয়েছে কি না, তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। - বিষয় : - হালুয়াঘাট - ছুরিকাঘাতে হত্যা

Source 2: Dhaka Post · 09/06/26open original ↗

গফরগাঁওয়ে কলেজছাত্রকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

ময়মনসিংহের গফরগাঁওয়ে বাসায় ফেরার পথে নাহিয়ান রবিন (২৩) নামে এক কলেজছাত্রকে গতিরোধ করে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার (৮ জুন) রাত পৌনে ১টার দিকে পৌর শহরের মহিলা কলেজের পেছনের মাজার রোড এলাকায়, তার বাসার কাছাকাছি এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নাহিয়ান রবিন গফরগাঁও পৌর এলাকার সিলাশী গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে। তিনি স্থানীয় একটি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত পৌনে ১টার দিকে রবিন তার প্রতিবেশী ও বন্ধু শাকিবুল হাসানের (মাসুম) সঙ্গে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন শাকিবুল। তারা পৌর শহরের মহিলা কলেজের পেছনের মাজার রোড এলাকায় পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে। এ সময় দুর্বৃত্তরা এলোপাতাড়ি হামলা শুরু করলে শাকিবুল দৌড়ে পালিয়ে যান। তবে রবিনকে ধরে লোহার রড দিয়ে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন রবিনকে উদ্ধার করে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, আজ সকালে কলেজছাত্রের মৃত্যুর খবর পেয়েছি। এ ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। সাখাওয়াত সুমন/আরকে