মেহেরপুর সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

AI-classifiedconfidence 95%

Why this classification

The article describes an active border intrusion and push-in attempt by Indian BSF forces which was successfully resisted and prevented by the BGB patrol team without resulting in casualties.

Reported by:SamakalProthom AloCorroborated · 2 sources
10/10/26•Rangmahal border, Gangni

Killed

0

Injured

0

Summary

মেহেরপুরের গাংনী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের চার নারী ও দুই পুরুষকে পুশইনের চেষ্টা বিজিবির বাধায় ব্যর্থ হয়েছে। শনিবার ভোর ৫টার দিকে রংমহল সীমান্ত দিয়ে এই অবৈধ অনুপ্রবেশের চেষ্টা চালানো হয়।

AI analysis

Category

Criminal Violence

Confidence

95% · severity 2

Perpetrator side

Law Enforcement

Other actors

লেফটেন্যান্ট কর্নেল রাশেন হাসান রনিহিমমত সিং

Tags

Border IncidentPush-in Attempt

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Law Enforcement

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 10/10/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Samakal · 11/10/26open original ↗

মেহেরপুর সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

মেহেরপুর সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি ছবি: সংগৃহীত মেহেরপুর প্রতিনিধি প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬ | ১২:৩২ মেহেরপুরের গাংনী সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ ছয়জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার ভোর ৫টার দিকে উপজেলার রংমহল সীমান্ত দিয়ে তাদের পুশইনের চেষ্টা করা হলে বিজিবির বাধার মুখে তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেন হাসান রনি জানান, আন্তর্জাতিক সীমান্তের ১৩৭ নম্বর পিলার এলাকা দিয়ে চার নারী ও দুই পুরুষকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। দিঘলকান্দি বিএসএফ ক্যাম্পের কমান্ডার হিমমত সিংয়ের নেতৃত্বে বিএসএফ সদস্যরা এ চেষ্টা করেন। বিষয়টি বুঝতে পেরে রংমহল বিজিবি ক্যাম্পের টহল দল প্রতিরোধ গড়ে তোলে। এতে তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। তিনি আরও জানান, সীমান্তে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। কোনোভাবেই পুশইন গ্রহণযোগ্য হবে না। এ সময় স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানান।

Source 2: Prothom Alo · 11/10/26open original ↗

মেহেরপুর ও কুষ্টিয়া সীমান্তে ১০ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা বিএসএফের, ঠেকাল বিজিবি

সীমান্তের শূন্যরেখায় ছিলেন ঠেলে পাঠানো ছয় নারী–পুরুষ। আজ রোববার সকাল ছয়টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত এলাকায়ছবি: প্রথম আলো মেহেরপুর ও কুষ্টিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মোট ১০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা করেছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় লোকজনের বাধায় দুটি চেষ্টাই ব্যর্থ হয়েছে। আজ রোববার মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্তে ছয়জন এবং কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে চারজনকে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়। মেহেরপুরে ছয় ঘণ্টা শূন্যরেখায় মেহেরপুরের গাংনীর রংমহল সীমান্তে ছয়জন নারী-পুরুষকে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। প্রায় ছয় ঘণ্টা শূন্যরেখায় থাকার পর ওই ছয়জনকে ফেরত নিয়ে গেছে তারা। স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, আজ ভোর চারটার দিকে বিএসএফ কাঁটাতারের বেড়ার গেট খুলে চারজন নারী ও দুজন পুরুষকে বাংলাদেশের দিকে ঠেলে দেয়। সীমান্তে দায়িত্বরত বিজিবির টহল দল বিষয়টি টের পায়। বিজিবি সদস্যরা স্থানীয় গ্রামবাসীর সহায়তায় বিএসএফের এই চেষ্টায় বাধা দেন। পরে সকাল ১০টার দিকে তাঁদের ফেরত নেয় বিএসএফ। এলাকায় বিজিবির সদস্যরা ও স্থানীয় লোকজন অবস্থান করছেন। আজ রোববার সকালে মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত এলাকায়ছবি: প্রথম আলো রংমহল গ্রামের বাসিন্দা লাল মিয়া বলেন, ওই ছয়জনকে প্রতিহত করতে বিজিবি ও গ্রামবাসী সেখানে জড়ো হন। কুয়াশার মধ্যে বিএসএফ তাঁদের ঠেলে পাঠিয়েছিল। রংমহল বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার বেলাল হোসেন এ খবরের সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ভোর চারটার দিকে ঘন কুয়াশার সুযোগ নিয়ে একদল মানুষকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। বিজিবি তা প্রতিরোধ করে। সকাল ১০টার দিকে ওই ছয়জনকে সীমান্তের ওপারে ফেরত নেন বিএসএফের সদস্যরা। ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। কুষ্টিয়ায় চারজনকে ঠেলে পাঠানোর চেষ্টা কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফ দুজন পুরুষ ও দুজন নারীকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে। আজ সকাল পৌনে আটটার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীন ঠোটারপাড়া সীমান্তচৌকি এলাকায় এ ঘটনা ঘটে। বেলা পৌনে ১১টায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি এ তথ্য জানায়। বিজিবি সূত্র জানায়, সীমান্তে দায়িত্বরত বিজিবির টহল দল ১৫৩/৯-এস নম্বর সীমান্ত পিলার থেকে আনুমানিক ৫০ গজ ভারতের ভেতরে বিএসএফের ১৪৬ ব্যাটালিয়নের উদয় কিষান ক্যাম্পের সদস্যদের সন্দেহজনক তৎপরতা দেখতে পায়। বিএসএফ সদস্যরা ওই চারজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করছিলেন। বিজিবির সদস্যরা তাৎক্ষণিক সতর্ক অবস্থান নেন। বিজিবির এ অবস্থানের মুখে সকাল আটটার দিকে বিএসএফের চেষ্টা ব্যর্থ হয় এবং ওই চারজন ভারতের ভেতরে ফিরে যেতে বাধ্য হন। সীমান্তের শূন্যরেখায় থাকা চার নারী-পুরুষ। আজ রোববার সকালে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্ত এলাকায়ছবি: প্রথম আলো কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্তে অনুপ্রবেশ ও সীমান্ত আইন লঙ্ঘনের চেষ্টা ঠেকাতে বিজিবি সব সময় সতর্ক ও প্রস্তুত আছে। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন বিজিবিবিএসএফপুশ ইনদৌলতপুরসীমান্তগাংনীখুলনা বিভাগমেহেরপুরকুষ্টিয়া