চোর সন্দেহে গণপিটুনিতে একজন নিহত, খালে লাফ দিয়ে অন্যজন নিখোঁজ
Why this classification
The article describes a concrete incident of mob violence where locals beat suspected thieves, resulting in one death and one injury, occurring recently in Bangladesh.
Killed
1
Injured
1
Summary
যশোর সদর উপজেলার চান্দুটিয়া গ্রামে করিমন চুরির সন্দেহে স্থানীয়দের গণপিটুনিতে মিজানুর রহমান নামে এক ব্যক্তি নিহত এবং মনিরুজ্জামান নামে আরেক ব্যক্তি আহত হয়েছেন। এ সময় খালে ঝাঁপ দিয়ে বিল্লাল হোসেন নামে আরও একজন নিখোঁজ রয়েছেন।
AI analysis
Category
Mob Justice / Lynchings
Confidence
95% · severity 7
Perpetrator side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 11/10/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
চোর সন্দেহে গণপিটুনিতে একজন নিহত, খালে লাফ দিয়ে অন্যজন নিখোঁজ
যশোর সদর উপজেলায় করিমন চুরির সন্দেহে গণপিটুনিতে মিজানুর রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মনিরুজ্জামান নামে আরেক ব্যক্তি আহত হয়েছেন। এ ছাড়া বিল্লাল হোসেন নামে আরও একজন খালে ঝাঁপ দেওয়ার পর নিখোঁজ রয়েছেন। রোববার (১১ অক্টোবর) দিনগত রাত ২টার দিকে চান্দুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ও আহত ব্যক্তিরা পাশের ঝিকরগাছা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে মনিরুজ্জামান, মিজানুর রহমান ও বিল্লাল হোসেন চান্দুটিয়া গ্রাম থেকে একটি ইঞ্জিনচালিত করিমন চুরি করে পালানোর চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। এ সময় স্থানীয় লোকজন তাদের ধাওয়া করেন। একপর্যায়ে তারা চান্দুটিয়া সুইস খালের দিকে পালানোর চেষ্টা করেন। এ সময় মিজানুর রহমান ও বিল্লাল হোসেন খালে ঝাঁপ দেন। পরে মনিরুজ্জামান ও মিজানুর রহমানকে ধরে মারধর করেন স্থানীয় লোকজন। পরে পুলিশ মিজানুর রহমান ও মনিরুজ্জামানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক মিজানুর রহমানকে মৃত ঘোষণা করেন। আহত মনিরুজ্জামান যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে খালে ঝাঁপ দেওয়ার পর থেকে বিল্লাল হোসেন নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে খালে তল্লাশি চালাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। খবর পেয়ে সাজিয়ালি পুলিশ ফাঁড়ির এএসআই শফিকুল ইসলাম ঘটনাস্থলে যান। তিনি জানান, আমরা ওখানে গিয়ে মরদেহ পাই। এ ঘটনাকে কেন্দ্র করে নতুন করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে বিষয়ে পুলিশ নজরদারি করছে। যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, চুরির অভিযোগে গণপিটুনিতে একজন মারা গেছেন। একজন খালে নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে খালে ফায়ার সার্ভিসের সদস্যরা তল্লাশি চালাচ্ছেন। তিনি খালে আছেন, নাকি পালিয়ে গেছেন, তল্লাশি শেষ না হওয়া পর্যন্ত তা বলা যাচ্ছে না। আহত ব্যক্তি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। রেজওয়ান বাপ্পী/এসএইচএ
