নায়িকার কান ছিঁড়ে দুল নিয়ে গেলো ছিনতাইকারী
Why this classification
An actress was followed and attacked by snatchers on Sunday night in Rampura, who pulled her earring so hard that her ear tore and needed seven stitches. This is a physical attack causing injury during a robbery, so it counts as violence.
Killed
0
Injured
1
Summary
রবিবার (১৭ মে ২০২৬) রাতে বিএফডিসি থেকে ফেরার পথে রামপুরা বাজার এলাকায় ছিনতাইকারীরা অভিনেত্রী রঞ্জিতার দুল ধরে টান দিলে তাঁর কান ছিঁড়ে যায়। হাসপাতালে কানে সাতটি সেলাই দেওয়া হয়েছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
90% · severity 5
Perpetrator side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 17/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
নায়িকার কান ছিঁড়ে দুল নিয়ে গেলো ছিনতাইকারী
নায়িকার কান ছিঁড়ে দুল নিয়ে গেলো ছিনতাইকারী ছবি: সংগৃহীত বিনোদন ডেস্ক প্রকাশ: ১৮ মে ২০২৬ | ১৪:৪২ | আপডেট: ১৮ মে ২০২৬ | ১৯:৪৯ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) থেকে ফেরার পথে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক সময়ের রূপালি পর্দার নায়িকা রঞ্জিতা। এতে তার কান ছিঁড়ে যায়। হাসপাতালে নেওয়ার পর কানে সাতটি সেলাই লাগে। রোববার রাত সাড়ে ৯টার দিকে রামপুরা বাজার এলাকায় বাসায় ফেরার সময় এই ঘটনা ঘটে। অভিনেত্রী এক ভিডিও বার্তায় বলেন, ‘শিল্পী সমিতির নির্বাচন আমাদের কাছে সব সময় উৎসবমুখর। সেটা দেখার জন্য আমি এফডিসিতে গিয়েছিলাম। রাতের দিকে বাসার ফেরার সময় হঠাৎ কেউ আমাকে অনুসরণ করছিল। আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছি। কিছু বুঝে ওঠার আগেই তারা আমার দুল ধরে টান দেয়। পরে দেখি রক্ত ঝরছে, কান ছিঁড়ে গেছে।’ ঘটনার পর ভয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন তিনি। পরে আশপাশের মানুষের সহায়তায় দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি রামপুরার একটি হাসপাতালে চিকিৎসাধীন। আশির দশকের শেষ দিকে রাজ্জাক পরিচালিত ‘ঢাকা ৮৬’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে রঞ্জিতার। প্রথম ছবিতেই দর্শকের নজর কাড়েন তিনি। পরে ‘রাজা মিস্ত্রী’ ও ‘জ্বীনের বাদশা’সহ প্রায় ৩০টি সিনেমায় অভিনয় করেন। ২০০৫ সালের পর থেকে তাকে আর চলচ্চিত্রে দেখা যায়নি। জানা গেছে, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ থাকায় চিকিৎসকেরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। বর্তমানে ঢাকার বনশ্রী এলাকায় বসবাস করেন এই অভিনেত্রী। তাঁর সঙ্গে রয়েছেন শারীরিক প্রতিবন্ধী ভাই ও একমাত্র সন্তান। - বিষয় : - ছিনতাইকারী - কানের সমস্যা - নায়িকা
