নিখোঁজের তিনদিন পর শিশুর লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

AI-classifiedconfidence 75%

Why this classification

A 9-year-old girl who went missing was found dead in a pond, and her family and the police suspect she was murdered. Because the body was found with a suspected criminal cause, this counts as a violent incident, though the official cause of death is still pending the post-mortem.

Reported by:SamakalSingle source
02/05/26•মাস্টারপাড়া, দেবগ্রাম এলাকা, আখাউড়া পৌরসভা

Killed

1

Injured

0

Summary

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিন দিন নিখোঁজ থাকার পর ৯ বছরের শিশু ফাতেমা আক্তার পলির মরদেহ মাস্টারপাড়ার পাশের একটি ডোবা থেকে উদ্ধার করা হয়। পরিবারের দাবি, শিশুটিকে হত্যা করে ডোবায় ফেলা হয়েছে, এবং পুলিশ ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানাবে বলে জানিয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

75% · severity 8

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

ফাতেমা আক্তার পলি (৯), নিহত শিশুহেলাল মিয়া, নিহতের বাবারাসেল মিয়া, নিহতের বড় ভাইজাবেদ উল ইসলাম, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 02/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 03/05/26open original ↗

নিখোঁজের তিনদিন পর শিশুর লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

নিখোঁজের তিনদিন পর শিশুর লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ছবি: সংগৃহীত আখাউড়া ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি প্রকাশ: ০৩ মে ২০২৬ | ১৪:৫১ | আপডেট: ০৩ মে ২০২৬ | ১৬:২১ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিনদিন পর ফাতেমা আক্তার পলি (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে আখাউড়া থানা পুলিশ। শনিবার আখাউড়া পৌরসভার দেবগ্রাম এলাকার মাস্টারপাড়া থেকে লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, পলির বাবা একজন দিনমজুর অটোরিকশা চালক। তাদের তিন মেয়ে ও এক ছেলে। নিহত পলি স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যার পর পাশের ডোবাতে ফেলে রেখে যায়। শনিবার সকালে তার লাশ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়। নিহতের বাবা হেলাল মিয়া জানান, শুক্রবার বিকাল থেকে আমার মেয়েকে খুঁজে পাচ্ছিলাম না। আত্মীয়-স্বজনসহ আশপাশের সব জায়গায় অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে রাত ৯টার দিকে আখাউড়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করি। আজ সকাল ৯টার দিকে পাশের একটি ডোবাতে আমার মেয়ের লাশ ভেসে ওঠে। অথচ ওই জায়গায় আমি, আমার পরিবার ও পুলিশ একাধিকবার খোঁজাখুঁজি করেছি তখন কোনো লাশ বা জুতা পাওয়া যায়নি। কিন্তু আজ লাশ ও জুতা পাওয়া গেছে। আমি আমার মেয়ের হত্যার বিচার চাই। নিহতের বড় ভাই রাসেল মিয়া বলেন,আমার বোনের মরদেহ দেখে মনে হচ্ছে এটা হত্যাকাণ্ড। আমার বোনকে হত্যা করা হয়েছে। আমি আমার বোনের হত্যার বিচার চাই। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, পলি নিখোঁজ হওয়ার পর তার বাবা থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। এরপর থেকেই আমরা অনুসন্ধান চালাচ্ছি। আজ সকালে খবর পেয়ে পাশের একটি ডোবা থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন করা যাবে। - বিষয় : - ব্রাহ্মণবাড়িয়া - আখাউড়া - নিখোঁজ - মরদেহ উদ্ধার