কুষ্টিয়ায় বোমা সদৃশ বস্তু বিস্ফোরণে ভ্যানচালক আহত

AI-classifiedconfidence 85%

Why this classification

A parcel that strangers asked a van driver to deliver exploded when he opened it with other people, injuring him in the lower body. This is a concrete explosion attack that happened on 27 April 2026, so it counts as violence, though the culprits and motive are still unknown.

Reported by:Dhaka PostJugantorCorroborated · 2 sources
27/04/26•লাহিনী বটতলা

Killed

0

Injured

1

Summary

কুষ্টিয়া সদরের লাহিনী বটতলা এলাকায় সোমবার (২৭ এপ্রিল ২০২৬) রাত ১০টার দিকে একটি প্যাকেটজাত পার্সেল খোলার সময় বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে ভ্যানচালক নাসির শেখ (৫০) আহত হন। দুই অপরিচিত ব্যক্তি পার্সেলটি হামিদুল ইসলামের বাড়িতে পৌঁছে দিতে বললে তিনি তা নিতে অস্বীকার করেন, এবং পুলিশ আলামত সংগ্রহ করে জড়িতদের শনাক্তের কাজ চালাচ্ছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 5

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

নাসির শেখ (ভ্যানচালক)দুই অপরিচিত ব্যক্তি (পার্সেল প্রদানকারী)হামিদুল ইসলাম (পার্সেলের গন্তব্য ব্যক্তি)ডা. হোসেন ইমাম (আরএমও, কুষ্টিয়া জেনারেল হাসপাতাল)ফয়সাল মাহমুদ (অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম অ্যান্ড অপস, কুষ্টিয়া)

Tags

Bomb Attack

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 27/04/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Dhaka Post · 28/04/26open original ↗

কুষ্টিয়ায় বোমা সদৃশ বস্তু বিস্ফোরণে ভ্যানচালক আহত

কুষ্টিয়ার সদরের লাহিনী বটতলা এলাকায় বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে নাসির শেখ (৫০) নামে এক ভ্যানচালক আহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) রাত ১০টার দিকে লাহিনী বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত নাসির শেখ লাহিনী বটতলা এলাকার কর্মকারপাড়ার বাহের শেখের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে দুইজন অপরিচিত ব্যক্তি ভ্যানচালক নাসিরকে ভাড়া দিয়ে প্যাকেটে মোড়ানো একটি পার্সেল লাহিনী জোয়ার্দারপাড়ার বাসিন্দা হামিদুল ইসলামের বাড়িতে দিয়ে আসতে বলেন। পরে ভ্যানচালক নাসির পার্সেলটি হামিদুল ইসলামের বাড়িতে দিতে গেলে সে পার্সেলটি নিতে অস্বীকৃতি জানান। নাসির পার্সেলটি নিয়ে আবার লাহিনী বটতলা এলাকায় ফিরে এসে অপরিচিত দুইজন ব্যক্তিকে খুঁজে না পেয়ে স্থানীয়দের সঙ্গে নিয়ে সেটি খোলার চেষ্টা করেন। তারা পার্সেল খোলার পরে ভেতরে একটি কাঠের বাক্স দেখতে পান, সেটি খুলতেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে নাসির গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। আহত ভ্যানচালক নাসির জানান, পার্সেল দেওয়া দুই ব্যক্তিকে তিনি চেনেন না। তারা নিজেদের গাড়িচালক পরিচয় দিয়ে হামিদুল ইসলামের সঙ্গে পরিচিত বলে দাবি করে পার্সেলটি পৌঁছে দিতে বলেন। পরে হামিদুলকে সেই ব্যাগটি দিতে গেলে তিনি নেননি। ফিরে এসে ওই দুই ব্যক্তিকে আর খুঁজে না পেয়ে পরে কয়েকজনকে সঙ্গে নিয়ে ব্যাগটি খোলার সময় তা বিস্ফোরণ হয়। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমাম বলেন, বিস্ফোরণে আহত ব্যক্তির কোমরের নিচে আঘাত লেগেছে। তবে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ বলেন, বিস্ফোরণের ঘটনায় একজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে। রবিউল আলম ইভান/আরকে

Source 2: Jugantor · 29/04/26open original ↗

পার্সেল খুলতেই বিস্ফোরণ, আহত ভ্যানচালক

পার্সেল খুলতেই বিস্ফোরণ, আহত ভ্যানচালক Advertisement কুষ্টিয়া প্রতিনিধি প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ কুষ্টিয়ায় পার্সেলে রাখা বোমা বিস্ফোরণে নাসির শেখ (৫০) নামের এক ভ্যানচালক আহত হয়েছেন। সোমবার রাতে লাহিনী বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ আলামত উদ্ধার করেছে। নাসিরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ বলেন, ঘটনার তদন্ত চলছে। জানা যায়, ঘটনার দিন অপরিচিত দুই ব্যক্তি নাসিরকে ভাড়া পরিশোধ করে পার্সেলটি লাহিনী জোয়ার্দারপাড়ার হামিদুল ইসলামের বাড়ি পৌঁছে দিতে বলে। হামিদুলের বাড়িতে এটি নিয়ে গেলে তিনি তা গ্রহণ করতে অস্বীকৃতি জানান। পরে এটি নিয়ে লাহিনী বটতলা এলাকায় ফিরে আসেন নাসির। সেখানে স্থানীয়দের সামনে এটি খুললে ভেতরে কাঠের একটি বাক্স পাওয়া যায়। এটি খোলার সঙ্গে সঙ্গে তা বিস্ফোরিত হয়।