বগুড়ায় ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী নিহত

AI-classifiedconfidence 92%

Why this classification

This is a valid, recent violent incident: a 16-year-old SSC examinee was stabbed to death and another person was seriously wounded in a rival-group attack in Shajahanpur, Bogra on 17 April 2026. A retaliatory beating of a rival member by the victim's relatives also took place, and the attack is within the 14-day window.

Reported by:JugantorSingle source
17/04/26•শাকপালা পার্ক, ফুলতলা, শাজাহানপুর

Killed

1

Injured

2

Summary

বগুড়ার শাজাহানপুরের ফুলতলা শাকপালা পার্কে ১৭ এপ্রিল ২০২৬ (শুক্রবার) বিকেলে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সিয়াম হোসেন (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত এবং তার সঙ্গী তুহিন গুরুতর আহত হন। পরে নিহতের পরিবারের সদস্যদের হামলায় প্রতিপক্ষের তূর্য আহত হন।

AI analysis

Category

Criminal Violence

Confidence

92% · severity 8

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

সিয়াম হোসেন (নিহত, ১৬ বছর, এসএসসি পরীক্ষার্থী)তুহিন (গুরুতর আহত)তূর্য (আহত, প্রতিপক্ষের সদস্য)প্রতিপক্ষের সন্ত্রাসীরাশাজাহানপুর থানার সেকেন্ড অফিসার এসআই আবু জাররাশাজাহানপুর থানার ওসি আশিক ইকবাল

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 2

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 17/04/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 18/04/26open original ↗

বগুড়ায় ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী নিহত

বগুড়ায় ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী নিহত দুজন আহত Advertisement বগুড়া ব্যুরো প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ বগুড়ার শাজাহানপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সিয়াম হোসেন (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত ও তার সঙ্গী তুহিন গুরুতর আহত হয়েছে। পরে নিহতদের পরিবারের সদস্যদের হামলায় প্রতিপক্ষের তূর্য নামের একজন আহত হয়। শুক্রবার বিকালে উপজেলার ফুলতলার শাকপালা পার্কে এ হামলার ঘটনা ঘটে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাজাহানপুর থানার সেকেন্ড অফিসার এসআই আবু জাররা এ তথ্য দিয়েছেন। পুলিশ ও এলাকাবাসী জানায়, নিহত সিয়াম শাজাহানপুর উপজেলার ফুলতলা আমেরিকান বোর্ডিং এলাকার সাদিকুল ইসলামের ছেলে। সে রানীরহাট কারিগরি স্কুল ও কলেজের এসএসসি পরীক্ষার্থী। সিয়াম ও তুহিনের সঙ্গে শাকপালা এলাকার প্রতিপক্ষের বিরোধ চলে আসছিল। মীমাংসার নামে প্রতিপক্ষের সন্ত্রাসীরা শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে সিয়াম ও তুহিনকে শাকপালা পার্কে ডেকে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর তারা তাদের দুজনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা সিয়াম ও তুহিনকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নিলে চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন। এদিকে সিয়াম ও তুহিনকে ছুরিকাঘাতের ঘটনায় জড়িত থাকায় তাদের লোকজন প্রতিপক্ষের তূর্যকে ধরে বেধড়ক মারধর করেন। আহত অবস্থায় তাকেও একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ধ্যায় শাজাহানপুর থানার ওসি আশিক ইকবাল জানান, তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে। নিহত স্কুলছাত্র সিয়ামের লাশ শজিমেক হাসপাতাল মর্গে রয়েছে।