প্রতিবেশীর ঘরের দরজা কেটে নিয়ে গেলেন স্বেচ্ছাসেবক দল নেতা, থানায় অভিযোগ
Why this classification
A specific incident on 2 May 2026 is reported in which a steel door was cut open with welding tools, family members were tied up, and about 5 lakh taka was taken from a house in Patuakhali town. This is a concrete physical attack, robbery and vandalism, and the report describes a new event rather than commentary on an earlier one.
Killed
0
Injured
0
Summary
পটুয়াখালী শহরের ৫ নম্বর ওয়ার্ডে ২ মে ২০২৬ (শনিবার) জমিজমা বিরোধের জেরে ফারুক হাওলাদারের বসতঘরের স্টিলের দরজা ঝালাই মিস্ত্রি দিয়ে কেটে নেওয়া হয়, পরিবারের সদস্যদের বেঁধে রেখে প্রায় ৫ লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের তির স্বেচ্ছাসেবক দলের পরিবেশ বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম লিটনের বিরুদ্ধে, যিনি ঘটনায় সম্পৃক্ততা অস্বীকার করেছেন এবং থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
80% · severity 5
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: BNP, Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 02/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
প্রতিবেশীর ঘরের দরজা কেটে নিয়ে গেলেন স্বেচ্ছাসেবক দল নেতা, থানায় অভিযোগ
পটুয়াখালী শহরে একটি বসতঘরের স্টিলের দরজা কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের এক নেতার বিরুদ্ধে। দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় পটুয়াখালী সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার (২ মে) ফারুক হাওলাদার বাসায় না থাকার সুযোগে প্রতিপক্ষের লোকজন ঝালাই কাটার মিস্ত্রি এনে তার ঘরের স্টিলের দরজা কেটে নিয়ে যায়। এ সময় ঘরে থাকা পরিবারের সদস্যদের বেঁধে রাখা হয় বলেও অভিযোগ করা হয়েছে। পাশাপাশি ঘরে থাকা জমি বিক্রির প্রায় পাঁচ লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগও করেন ভুক্তভোগীরা। এদিকে, ঘটনাটির একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফুটেজে দেখা যায়, পটুয়াখালী স্বেচ্ছাসেবক দলের পরিবেশবিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম লিটন কয়েকজনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে তাকে দরজার সামনে দাঁড়িয়ে মিস্ত্রিকে নির্দেশনা দিতে দেখা যায়। একপর্যায়ে তিনি ঘরের ভেতরে প্রবেশ করেন এবং কিছু সময় পর বের হয়ে যান। পরে তার সঙ্গে থাকা লোকজনকে দরজা কেটে খুলে নিয়ে যেতে দেখা যায়। ভুক্তভোগী ফারুক হাওলাদার শহরের ৫ নম্বর ওয়ার্ডের পিটিআই এলাকার বাসিন্দা। তিনি বলেন, আমি বাসায় না থাকার সুযোগে তারা দরজা কেটে নিয়ে গেছে। ঘরের ভেতরে আমার মেয়েদের বেঁধে রাখা হয়েছিল। এ সময় ঘরে থাকা প্রায় পাঁচ লাখ টাকাও নিয়ে গেছে তারা। আমি এর বিচার চাই। তবে অভিযোগ অস্বীকার করেছেন স্বেচ্ছাসেবক দল নেতা জহিরুল ইসলাম লিটন। তিনি বলেন, আমার চাচার সঙ্গে জমি নিয়ে পারিবারিক বিরোধ রয়েছে। আমি বিষয়টি দেখতে গিয়েছিলাম। দরজা কেটে নেওয়ার ঘটনায় সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। এ বিষয়ে পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহন বলেন, বিষয়টি আমি পুরোপুরি জানি না। প্রাথমিকভাবে এটি পারিবারিক বিরোধ বলে জানি। তিনি আরও বলেন, এভাবে দরজা খুলে নেওয়া উচিত হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কেউ দোষী হলে সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, জমি নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলে আসছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ পেয়েছি। সিসিটিভি ফুটেজসহ বিষয়টি তদন্ত করে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সোহাইব মাকসুদ নুরনবী/আরকে
