মোটরসাইকেলের হর্ন বাজানো নিয়ে সংঘর্ষে একজন নিহত
Why this classification
A physical fight between two groups of local residents in Harinakunda left one man, Delowar Hossain, dead and four others injured. The article reports a specific, concrete incident that occurred on 28 May 2026, so it qualifies as violence.
Killed
1
Injured
4
Summary
বৃহস্পতিবার (২৮ মে ২০২৬) ঝিনাইদহের হরিণাকুন্ডুর পাখিমারা গ্রামে মোটরসাইকেলের হর্ন বাজানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষে দেলোয়ার হোসেন নিহত এবং আরও চারজন আহত হন। আহতদের হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কুষ্টিয়া ও ঢাকায় পাঠানো হয়, এবং এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
92% · severity 7
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 4
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 28/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
মোটরসাইকেলের হর্ন বাজানো নিয়ে সংঘর্ষে একজন নিহত
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে মোটরসাইকেলের হর্ন বাজানো নিয়ে দু’পক্ষের মারামারিতে একজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ৪ জন। বৃহস্পতিবার (২৮ মে) হরিণাকুন্ডুর পাখিমারা গ্রামে সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ঈদের দিন বিকেলে হরিনাকুন্ডু উপজেলার বরইতলার মাঠের মধ্যে মোটরসাইকেলে হর্ন বাজানো নিয়ে পাখিমারা গ্রামের লাল্টুর সঙ্গে হরিশপুর গ্রামে শুভ হোসেনের বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। এক পর্যায়ে দুই পক্ষের লোকজনের মাঝে সংঘর্ষ বেধে যায়। এতে হরিশপুর গ্রামের দেলোয়ার হোসেন, আবু তালেব, পাখিমারা গ্রামের মশা ফকির, মাহবুব, বাদশাসহ ৫ জন আহত হন। সেখান থেকে তাদের উদ্ধার করে হরিনাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসক দেলোয়ারকে কুষ্টিয়া ও আবু তালেবকে ঢাকায় রেফার্ড করে। এর মধ্যে দেলোয়ার কুষ্টিয়ায় চিকিৎসাধীন অবস্থার রাতে মারা যান। হরিনাকুন্ডু থানার ওসি (ভারপ্রাপ্ত) অসিত কুমার খবর নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় মোটরসাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় একজন চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে মারা গেছেন। এখনো থানায় কোনো মামলা হয়নি এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে। সম্রাট হোসেন/আরকে
