মাইক্রোবাসে যাত্রী উঠানোয় চালকের কাছে টাকা দাবি, অতঃপর...

AI-classifiedconfidence 92%

Why this classification

A local man named Bachir Mia demanded money from a microbus driver at Kaiserngar bus stand in Madhabpur, Habiganj, and beat the driver and passengers when the driver refused to pay. This is a concrete physical assault that occurred on 18 March 2026, and the article reports no deaths, though the number of injured people is not stated.

Reported by:JugantorSingle source
18/03/26•কায়সারনগর বাসস্ট্যান্ড এলাকা, ঢাকা-সিলেট মহাসড়ক

Killed

0

Injured

0

Summary

হবিগঞ্জের মাধবপুরের কায়সারনগর বাসস্ট্যান্ড এলাকায় ২০২৬ সালের ১৮ মার্চ (বুধবার) সকালে সিলেটগামী মাইক্রোবাসে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বাছির মিয়া নামে এক ব্যক্তি চালকের কাছে টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানানোয় তিনি চালক ও যাত্রীদের মারধর করেন, পরে ভিডিও ভাইরাল হলে সেনাবাহিনী তাকে আটক করে এবং থানায় মামলা হয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

92% · severity 4

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

বাছির মিয়া (৪৫), বেংগাডোবা গ্রামের মৃত নুর মিয়ার ছেলেমাইক্রোবাসের চালকমাইক্রোবাসের যাত্রীরাসেনাবাহিনীর একটি টিমমাধবপুর থানার ডিউটি অফিসার তামান্না আক্তার ডলিমাধবপুর থানার ওসি সোহেল রানা

Tags

Extortion

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 18/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 19/03/26open original ↗

মাইক্রোবাসে যাত্রী উঠানোয় চালকের কাছে টাকা দাবি, অতঃপর...

মাইক্রোবাসে যাত্রী উঠানোয় চালকের কাছে টাকা দাবি, অতঃপর... Advertisement মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ১১:৩৫ পিএম হবিগঞ্জের মাধবপুর উপজেলার কায়সারনগর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে মাইক্রোবাসে যাত্রী উঠানোয় চালকের কাছে টাকা দাবি করেন বাছির মিয়া এক ব্যক্তি। টাকা না দেওয়ায় মারধর করা হয় চালক ও যাত্রীদের। এ ঘটনায় একটি ভিডিও ভাইরাল হলে বাছির মিয়াকে চাঁদা দাবির অভিযোগে গ্রেফতার করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গ্রেফতার বাছির মিয়া (৪৫) উপজেলার বেংগাডোবা গ্রামের মৃত নুর মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে কায়সার নগর বাসস্ট্যান্ডে একটি সিলেটগামী মাইক্রোবাসে কয়েকজন যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বাছির মিয়া চালকের কাছে টাকা দাবি করেন। এ সময় চালক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তিনি ক্ষিপ্ত হয়ে চালক ও যাত্রীদের মারধর এবং অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সেনাবাহিনীর একটি টিম অভিযান চালিয়ে কায়সারনগর বাসস্ট্যান্ড এলাকা থেকে বাছির মিয়াকে আটক করে। পরে সেনাবাহিনীর সদস্যরা মাধবপুর থানার ডিউটি অফিসার তামান্না আক্তার ডলির কাছে হস্তান্তর করে। মাধবপুর থানার ওসি সোহেল রানা জানান, এ ব্যাপারে থানায় মামলা করা হয়েছে।