ব্যাটারি চুরির ঘটনায় যুবককে গাছে বেঁধে কুপিয়ে হত্যা

AI-classifiedconfidence 96%

Why this classification

প্রতিবেদনটি কোনো রাজনৈতিক দল বা ছাত্র সংগঠনের অংশগ্রহণ দেখায় না; এটি স্থানীয় লোকজনের দ্বারা সন্দেহভাজন চোরের উপর গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যা করা, তাই এটি রাজনৈতিক হিংসা নয়, বরং গণপিটুনি (মব জাস্টিস) হিসেবে শ্রেণীবদ্ধ।

Reported by:Dhaka PostSingle source
26/07/26•Khilgaon, Purbail

Killed

1

Injured

0

Summary

গাজীপুরের পূবাইল থানা ৪১ নম্বর ওয়ার্ডের খিলগাঁও এলাকায় ২৫ বছর বয়সী জুয়েলকে ব্যাটারি চুরির অভিযোগে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নিহত করা হয়; পুলিশ দোষীদের অনুসন্ধান চালাচ্ছে।

AI analysis

Category

Mob Justice / Lynchings

Confidence

96% · severity 8

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

জুয়েলআতিকুর রহমান

Tags

LynchingVigilante JusticeThief Caught

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 26/07/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Dhaka Post · 26/07/26open original ↗

ব্যাটারি চুরির ঘটনায় যুবককে গাছে বেঁধে কুপিয়ে হত্যা

গাজীপুরে অটোরিকশার ব্যাটারি চুরির ঘটনায় জুয়েল (২৫) নামে এক যুবককে গাছে বেঁধে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৬ জুলাই) দুপুরে মহানগরীর পূবাইল থানার ৪১ নম্বর ওয়ার্ডের খিলগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জুয়েল ওই এলাকার বাসিন্দা মো. জুলমত আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, জুয়েল কিছুদিন আগে নিজ এলাকার রুস্তম আলীর অটোরিকশা থেকে চারটি ব্যাটারি চুরি করেছিলেন বলে অভিযোগ ওঠে। পরে গ্রাম্য সালিশে বিষয়টি ৪০ হাজার টাকার বিনিময়ে মীমাংসা করা হয়। পরবর্তীতে রোববার দুপুরে আবার আগের ঘটনার জের ধরে জুয়েলকে পুনরায় চোর আখ্যা দিয়ে কয়েকজন ব্যক্তি আটক করে গাছের সঙ্গে বেঁধে নির্মমভাবে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। একপর্যায়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। আশিকুর রহমান/এসএইচএ