পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১০

AI-classifiedconfidence 85%

Why this classification

Workers protesting eight labour demands at the Jamuna Denim factory in Konabari clashed with police, with bricks thrown at officers and tear shells fired in response. At least 10 people, including police, were injured, so this is a real physical clash on a recent date (24 January 2026).

Reported by:SamakalSingle source
24/01/26•যমুনা ডেনিম লিমিটেড কারখানার সামনে, কোনাবাড়ী

Killed

0

Injured

10

Summary

গাজীপুরের কোনাবাড়ী মেট্রো থানা এলাকায় যমুনা ডেনিম লিমিটেডের আট দফা দাবিতে বিক্ষোভরত শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়, যাতে ইটপাটকেল ও টিয়ার শেল নিক্ষেপের ঘটনায় পুলিশসহ কমপক্ষে ১০ জন আহত হন। ঘটনার পর কারখানা কর্তৃপক্ষ কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 5

Perpetrator side

LocalsLaw Enforcement

Victim side

Law EnforcementLocals

Other actors

পোশাক শ্রমিকরাগাজীপুর শিল্প পুলিশ-২ কোনাবাড়ী জোনের পরিদর্শক মোর্শেদ জামানযমুনা ডেনিমের পরিচালক কাজল কান্তি (শ্রমিকদের পদত্যাগের দাবির লক্ষ্য)

Tags

Rally Violence

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 10

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals, Law Enforcement

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Law Enforcement, Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 24/01/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 25/01/26open original ↗

পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১০

পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১০ ছবি: সমকাল কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬ | ০০:৩৮ গাজীপুরের কোনাবাড়ী মেট্রো থানা এলাকায় যমুনা ডেনিম লিমিটেড নামে একটি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ শনিবার সকালের এই ঘটনায় পুলিশসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, যমুনা ডেনিম নামের কারখানায় শ্রমিকরা আট দফা দাবি নিয়ে কারখানার সামনে জড়ো হন। শ্রমিকরা তাদের দাবি-দাওয়া বাস্তবায়নের জন্য বিক্ষোভ করেন। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে কোনাবাড়ী কাশিমপুর আঞ্চলিক সড়ক থেকে সরিয়ে দিতে ব্যর্থ হয়। পরে পুলিশের সঙ্গে শ্রমিকদের কথাকাটাকাটির এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় পুলিশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এতে পুলিশসহ কমপক্ষে ১০ জন আহত হন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক জানান, পরিচালক কাজল কান্তির পদত্যাগ বাধ্যতামূলক, বার্ষিক ছুটির বকেয়া টাকা ২৫ জানুয়ারির মধ্যে দিতে হবে, টিফিন বিল ৫০ টাকা এবং রাত ১০টার পর ডিউটি করালে নাইট বিল ১৫০ টাকা দিতে হবে। হাজিরা বোনাস হেলপার থেকে অপারেটর সবাইকে এক হাজার টাকা দেওয়াসহ আট দফা দাবি জানানো হয়েছে। এ বিষয়ে সংবাদকর্মীদের সঙ্গে কথা বলতে রাজি হয়নি কারখানা কর্তৃপক্ষ। পুলিশ ও শ্রমিকের সংঘর্ষের পর কর্তৃপক্ষ কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন। গাজীপুর শিল্প পুলিশ-২ কোনাবাড়ী জোনের পরিদর্শক মোর্শেদ জামান বলেন, আঞ্চলিক সড়ক অবরোধ করা হলে শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দিতে চান তারা। এ সময় শ্রমিকরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় শ্রমিকদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে। কারখানার আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। - বিষয় : - গাজীপুর - পোশাক শ্রমিক - হামলা