মিয়ানমার থেকে ছোড়া গুলিতে দুই বাংলাদেশি কিশোর আহত
Why this classification
This is a valid incident: two Bangladeshi teenagers were shot and seriously injured in Whaikong union, Teknaf, on 27 January 2026, by bullets fired from an armed clash in Myanmar. It involves gunfire and two injured victims, and the location is inside Bangladesh.
Killed
0
Injured
2
Summary
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে ২০২৬ সালের ২৭ জানুয়ারি (মঙ্গলবার) সকালে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে কেউড়া বাগানে কাঠ কুড়াতে যাওয়া দুই বাংলাদেশি কিশোর মোহাম্মদ সোহেল (১৩) ও মো. ওবাইদ উল্লাহ (১৫) গুরুতর আহত হয়। মিয়ানমারের অভ্যন্তরে সশস্ত্র গোষ্ঠীগুলোর গোলাগুলির মধ্যে ঘটনাটি ঘটে এবং দুজনকেই উখিয়া হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
90% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 2
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 27/01/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে দুই বাংলাদেশি কিশোর আহত
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে দুই বাংলাদেশি কিশোর আহত ফাইল ছবি টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬ | ১৭:০৩ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬ | ১৭:২৯ মিয়ানমার থেকে ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে দুই বাংলাদেশি কিশোর গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালীস্থল এলাকায় কেউড়া বাগানে এ ঘটনা ঘটে। আহত গুলিবিদ্ধ কিশোররা হলেন- হোয়াইক্যং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কানজরপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ সোহেল (১৩) ও মো. ওবাইদ উল্লাহ (১৫)। তারা উভয়েই বাংলাদেশি নাগরিক। স্থানীয় ও আহতদের পরিবারের সদস্যরা জানান, সকালে ইউনিয়নের ঝিমংখালীস্থল এলাকায় কেউড়া বাগানে লাকরী কুড়াতে যায় ওই দুই কিশোর। এ সময় হঠাৎ মিয়ানমারের ভেতরে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গোলাগুলি শুরু হয়। একপর্যায়ে সেখান থেকে ছোড়া গুলি এসে ওই দুই কিশোরের শরীরে লাগে। পরে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তারা দুজনই উখিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত গুলিবিদ্ধ মো. সোহেলের মামা মো. ইসমাইল বলেন, গুলিবিদ্ধ আহত দুইজনই আমার আত্মীয়। সকালে তারা হোয়াইংয়ে ঝিমংখালী এলাকায় কেউড়া বাগানে লাকরী কুড়াতে যায়। এসময় মিয়ানমার থেকে ছোড়া একাধিক গুলিতে তারা আহত হয়। পরে তাদের উদ্ধার করে উখিয়া হাসপাতালে নিয়ে আসা হয়। একজনের পা-বুকে এবং অন্যজনের বুকে গুলি লাগে। তাদের অবস্থা আশংকাজনক। এ ঘটনার পর সীমান্তবর্তী বাসিন্দারা ভয়ভীতি মধ্য রয়েছে। এ বিষয়ে ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, মিয়ানমারে অভ্যন্তরে সকালে গোলাগুলির শব্দ পাওয়া গেছে। কিন্তু এ দুজন মিয়ানমারের সীমানায় গিয়ে আহত হয়েছে। তবুও বিস্তারিত খোঁজ খবর নিচ্ছি। এছাড়া সীমান্তে বিজিবির টহল জোরদার রয়েছে। গত ১১ জানুয়ারি হোয়াইক্যং সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে হুজাইফা আফনান নামে এক বাংলাদেশি শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনাও ঘটেছিল। এর পরের দিন একই এলাকায় সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে আবু হানিফ নামে এক জেলের পা বিচ্ছিন্ন হয়ে যায়। তখন থেকেই সীমান্তে বসবাসকারীরা আতঙ্কের দিন পার করে আসছিল৷ এদিকে মিয়ানমারের রাখাইন রাজ্যে বিমান হামলা, ড্রোন হামলা, মর্টার শেল ও বোমা বিস্ফোরণ থামছে না। এছাড়া রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের আশপাশের এলাকায় সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) অবস্থানে বিমান হামলা জোরদার করেছে সরকারি জান্তা বাহিনী। অন্যদিকে আরাকান আর্মির সঙ্গে স্থলভাগে সংঘর্ষে জড়িয়েছে রোহিঙ্গাদের সশস্ত্র তিনটি গোষ্ঠী। এ কারণে সীমান্ত পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে।
